আমার প্রথম অণুব্লগ

যাইহোক কোন কারণে মনটা ডাইভার্ট করতে চাচ্ছিলাম। ভাবলাম আমিও অণুব্লগে সামিল হই। বুঝতে পারছি না লেখার বিষয়বস্তু কি হবে। আচ্ছা, সবাইকে স্বার্থপর হবার উপদেশ দিলে কেমন হয়? আগে নিজের ভাল তো জগৎ ভাল। আসলে স্বার্থপর না, একটি অভিযোগহীন জীবন কাটানোর চেষ্ঠা করলে কেমন হয়? অভিযোগ আছে তো সমস্যা লেগেই আছে। মাঝে মধ্যে মনে হয় যে যেরকম তার ঈশ্বরও সেরকম। যার অন্তহীন অভিযোগ, তার ঈশ্বরও তাকে শুধু সমস্যার বাণ নিক্ষেপ করতে থাকে।

বিস্তারিত»

Mocha উইথ আ ‘k’ ফ্রম মিশিগানঃ একটি অণু+ প্রকাশনা ১ম সংস্করণ

ব্লগের নামকরণ কৃতজ্ঞতায়ঃ নূপুরদা এবং জুনাদা

বাঙালীর হুজুগ শিল্প।

গতবছর দশ ডলার দিয়ে একটি স্যান্ডউইচ টোস্টার কিনেছিলাম। এরপর এইবেলা, ওইবেলা, সারাবেলা, অবেলা স্যান্ডউইচ চলেছে মাসখানেক। মন খারাপ? স্যান্ডউইচ। উদাস লাগে? স্যান্ডউইচ। দেশে ভালোবাসা নাই? স্যান্ডউইচ।

এবছর গ্রীষ্মে আবিষ্কার করলাম প্যানকেক নামক খাদ্যটি বানানো বেশ সহজ। আবারো সারাবেলা, অবেলা প্যানকেক চললো মাসদুয়েক। শালার করলাম না আজকে রাতের ডিনার বলেই ডিম,

বিস্তারিত»

প্রলাপ-১২

আজকাল আর মন ভালো করার কবিতা হয় না।
আজকাল ফুল,প্রজাপতি বা নীলাকাশ
থইথই নদী কি পাহাড়ি অবকাশ –
সব ফেসবুকে চলে গেছে।

বেছে বেছে
কবিতার বই ওল্টাতে হবেনা আর
সমুদ্র কি হ্রদের ওপার
হবেনা দিতে পাড়ি।
তারচে’ ওখানেই চলো,
হ্যাপি হ্যাপি স্টেটাসে
সেলফি তোলো

আজকাল ফেসবুক আমাদের বাড়ি

উৎসর্গ:প্রবরদা।সুহৃদ এবং ভ্রাতা
মন ভালো করা একটা কবিতা খুঁজে দিতে বলেছিলে আজ।

বিস্তারিত»

রেল লাইনের মত স্বপ্ন (পর্ব ১-৪)

পর্ব ১

জীবন আর স্বপ্ন কেমন যেন রেললাইনের মত মনে হয়। পাশাপাশি চলছে। কিন্তু মিলছে না। আবার যতদূর চোখ যায়, মনে হয় মিলছে! এই মিললো বলে! মাঝে মাঝে মনে হয়, মাঝখানের কাঠের পাটাতনগুলো খুলে জীবন আর সপ্ন এই দুটোকে, জোর করে মিলিয়ে দিই। ধূর! কি সব এলোমেলো ভাবনা ভাবছি!

হাসপাতালের বিছানায় শুয়ে দেয়ালে তাকিয়ে আছি। আমার অনাগত শিশুটির কথা ভাবছি। আর মাত্র ২ মাস হলেই আমার কোলে ছোট্ট একটা শিশু দুলুনি খেতো।

বিস্তারিত»

গেম ওভার

GAME OVER

উদোরপিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে হাসো Gamer,
দোহাই লাগে, থামাও এসব, বাড়িও না Shame আর।
চালিয়ে গেলে এমনধারা,
তোমার গান গাইবে কারা?
যখন হবে সব শেষ- GAME OVER !

বিস্তারিত»

হাইকুগুচ্ছ

হাইকুগুচ্ছ

এক

হোক না যতই অসামাজিক
কিংবা বকলম
আছে ফেসবুক, নো প্রোবলেম।

দুই

সহজ না কি কঠিন?
ভালোবাসা,
স্বেচ্ছায় দাসত্ব বরণ!

তিন

নেইতো আমার বর্তমানের খাতা
তোমরা সবাই খুজছ মিছাই
ভবিষ্যতের পাতা।

চার

Water everywhere,
Albatross round the neck.
Tantalus thirst!

বিস্তারিত»

অন্যচোখে কৃত্রিম বুদ্ধিমত্তা

বিষয় বিবেচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বিজ্ঞানের নবীনতম শাখা। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে বৃটিশ বিজ্ঞানী অ্যালান টিউরিং এর হাত ধরে যার জন্ম এবং এখনো বিকাশমান। কিন্তু নতুন হলেও এর বৈচিত্র আর বহুমুখী সম্ভাবনার কারনে আজকের এই তথ্য প্রযুক্তির যুগে এ. আই.আমাদের কাছে আর কোন অপরিচিত বিষয় নয়। বরং হলিউডি রংচংয়ে ছবির কল্যানে এইব্যাপারে আমাদের আগ্রহ চোখে পড়ার মত। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে। আগ্রহের ঘাটতি না থাকলেও এই ব্যাপারে আমাদের জানাশোনা যে খুব বেশী তা বলা যায়না,

বিস্তারিত»

জোকোস ফ্রম ক্যাডেটস ট্রল

০১

কোনো এক কলেজে বজলার নামক এক স্টাফ ছিল…………
তো একদিন প্যারাডে এক ক্যাডেট রে ধরছে…… কজ তার বেল্ট ঢিলা…
……
……
……
বজলারঃ আপনার বেল্ট ঢিলা কেন?????
ক্যাডেটঃ স্টাফ, আমার বেল্ট এর রানার নাই …তাই টাইট হয় না……
বজলারঃ বেল্ট এর রানার না থাকলে কি টাইট করা যায় না?????? আপনে ৫ টা পুশ আপ দেন……….

বিস্তারিত»

অণুব্লগ: বন্ধু

শ্রীকান্তের নিরুদিদিকে মনে পড়ে? যিনি “বালবিধবা হইয়াও….সূতিকা রোগে আক্রান্ত হইয়া ছয় মাস ভুগিয়া ভুগিয়া মরেন” – সেই নিরুদিদি।
অনেকেরই ধারনা, আমরা সেই সময়ের সমাজিক অবস্থা থেকে খুব একটা এগুতে পারি নাই। এখনো নিরুদিদির মত একাকি নারীদের প্রেগন্যান্সির বিরাট ট্যাবু। অনেক ক্ষেত্রেই যার অবশ্যম্ভাবি পরিনতি মৃত্যু।
কিন্তু সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাস ও তার রেসপন্স দেখে এ বিষয়ে নতুন করে ভাবতে শুরু করলাম। চমকিতও হলাম।

বিস্তারিত»

ফেসবুকীয় ছড়া

রাত বাজে দুইটা
খুলে “মুখবইটা”
দেখি “বাসার পৃষ্ঠা”
বিজি থাকার চেষ্টা।

গণহারে চাপি
“পছন্দ” বোতাম, নেই মাপামাপি।
সামাজিক সবাই,
চলুন এখন ঘুমাই 🙂

 

রাত বাজে তিনটা
অস্থির এই মনটা
আসছেনা ঘুমটা…
ফেবুতে ঘন্টার পর ঘন্টা…

 

গভীর রাতে
ইমতিয়াজদের বাসায়
কচি খুঁজি
পিছন থেকে শাসায়।

বিস্তারিত»

স্টেটাস এফ বি

এত্তবড় কাঁচি এসে স্টার্ণাম চিরে দিলে
এবারে দেখো – তার স্টেটাস
কেমন লেপ্টে আছে ফেস, বুকে

তদন্তের ময়না কি ক’বে বলো,
ছলোছলো চোখে সে লিখেছিলো –
‘ফিলিং হ্যাপি।
মরিতে চাহে কোন্‌ উজবুকে’

বিস্তারিত»

অণুব্লগ আন্দোলনে আমিও সামিল

আমাদের এইটুকু দিন সূর্যোদয়ের রঙিন ছটা আর দুর্বোধ্য সব ছন্দাবলির অমলিন কারুকাজে আবদ্ধ থেকে যেতো যদি!
হতাশার ঘেঁষাঘেঁষি স্বপ্নগুলো অথচ কাঁচের জারে বন্দী মাছের মতো পাখনা মেলে আশপাশের ভ্রান্তিময় জগতটাকে না-ভালোবেসে-না-পারার অনুভূতি নিয়ে একটু একটু করে মজে না উঠতে’ কলতলায় কলসি-বালতির ধুন্ধুমার লেগে গেছে — মিহিসকালকে থাপ্পড় মেরেছে খাটা পায়খানার হাওয়া; খবর-কাগজে মৃত্যুর চকচকে উদযাপন, বিজ্ঞাপনী অট্টালিকায় ঢেকেযাওয়াজনপদ আড়মোড়া ভেঙে চায়ের টেবিলে চলে এলে আরেকটি মামুলি দিন তার পরিক্রমা শুরুর আগেই মুখ থুবড়ে পড়ে থাকে

বিস্তারিত»

গণবিদ্রোহঃ এখন থেকে অণুব্লগ হবে (তারপরেও বেশখানিকটা লিখে ফেললাম)

প্রারম্ভিকাঃ এই সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল, “আমরা ক্ষমতায় গেলে সিসিবিতে অণুব্লগের জন্য নতুন শাখা খোলা হবে। অণুব্লগকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হবে, সহজ শর্তে ঋণ দেয়া হবে।” কিন্তু তার কোনটাই এরা পূরণ করে নাই। দিনের পর দিন মন্ত্রনালয়ের দারে দারে ঘুরেছি। আভাসে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে টেকাটুকা ছাড়া গতি নাই। আমি আবহমান গ্রাম-বাঙলার দুস্থ ছাত্র। অর্ধাহারে থাকি। মিশুক ট্যাক্সি চালিয়ে চিকিৎসার টাকা জোগার করতে হয় নাই তবে ভোজনালয় ও প্রাক্ষলন রক্ষনাবেক্ষণ করে দুই-চারটি ডলার কামাই করি।

বিস্তারিত»

অপেক্ষার প্রহর

অপেক্ষার প্রহর

সময় থেমে থাকে না,
তাই কমছে চোখের জ্যোতি
কমছে শোনার ক্ষমতা,
স্মরণশক্তি।
কিন্তু তিনি ভোলেন না
মুঠোফোনে চার্জ দিতে
কিংবা কল ধরতে।
তবুও কাটেনা অপেক্ষার প্রহর।
এই তো সে দিন,
আশ্বিণ মাসের মঙ্গলবার।
কয়েক গণ্ডা কাক
আর নেড়ি কুত্তার চিৎকার
ধাপা ধরে এল কানে।
এরই মাঝে চমকে ওঠেন তিনি
মোবাইলের রিংটোনে।

বিস্তারিত»

পরিসংখ্যান বা গণিতের ছাত্রদের জন্য একটা দারুণ সুযোগ!

প্রিয় সিসিবিয়ান,

কারো যদি পরিসংখ্যান বা গণিতে আন্ডারগ্র্যাজুয়েশন করা থাকে এবং সে যদি আমেরিকাতে মাস্টারস করতে চায়, তাহলে তার জন্য একটা দারুণ সুযোগ আছে- জিআরই ছাড়া এবং টোফেলে মাত্র ৮০ থাকলেই ভর্তি হওয়ার সুযোগ, তাও আবার ফান্ডসহ!!! ৭/৮ বছরের স্টাডি-ব্রেক থাকলেও মনে হয় অসুবিধা নাই।

এইরকম কেউ থাকলে আমার সাথে যোগাযোগ করার জন্য বলে গেলাম। কমেন্টে নিজের ই-মেইল আড্রেসসহ জানান দিয়ে গেলেই চলবে।

বিস্তারিত»