আমার দাদা ছিলেন ভ্রমন পিপাসু একজন দরবেশ টাইপের মানুষ। এমনকি তিনি পায়ে হেঁটে সুদূর মক্কা পর্যন্ত গিয়েছিলেন হজ্জ আদায় করতে। আমার বাবা এক্ষেত্রে একেবারেই বিপরীত, তিনি জীবনেও বাংলার বাইরে কোথাও যাননি। আমিও পিতার পদাঙ্ক অনুসরণ করেছি টানা তেত্রিশ বছর পর্যন্ত। কল্পনায় চষে বেড়িয়েছি সারা বিশ্ব-ব্রহ্মাণ্ড অথচ বাংলার বাইরে কোথাও এক পাও ফেলা হয়নি । কলকাতা আর দার্জিলিং গিয়েছিলাম বৈকি – কিন্ত তাওতো ঘুরে ফিরে ওই বাংলার মধ্যেই।
বিস্তারিত»একটি স্বপ্ন দৃশ্য
ধান খেতের পাশে ছোট্ট একটা কুঁড়েঘর। রোয়াকে মাদুর পেতে ভাত খেতে দিয়েছ তুমি। সামনে দস্তরখানায় গরম বিরুই চালের ভাত। ধোঁয়া উঠছে। সাথের আয়োজন সামান্যই। টেংরা মাছের ঝোল জলপাই দিয়ে। বৈলর হাটের লাল লাল জাম আলুর ঝাল ঝাল ভর্তা। ছোট একটা পিরিচে আছে কালো জিরা ভর্তাও। আমি বললাম,
তুমি খাবা না? তুমিও বহ আমার লগে।
কিছু না বলে তুমি একটা তালের পাখা নিয়ে হাওয়া করতে বসলে।
বিস্তারিত»সাড়ে তিন হাত মাটি
সাড়ে তিন হাত মাটি
——————————
কথাঃ বাপ্পী খান
সুর-সংগীতঃ আইউব বাচ্চু
ব্যান্ডঃ এল আর বি
এ্যালবামঃ আমাদের বিস্ময়(১৯৯৭-৯৮)
——————————–
টাকা-কড়ি ধন-সম্পত্তি,
অনেক অনেক বাড়ী-গাড়ী।
ঠিকানার ছড়াছড়ি,
আমি তুমি বাড়াবাড়ি।
মরলে সঙ্গে যাবে না,
কোন কিছুই তোমার অংশীদারী।
ঠিকানা শুধু এক সমাধী,
সাড়ে তিন হাত মাটি।।
সংসারে যুদ্ধ চলে,
বিস্তারিত»আমি মানুষ না আওয়ামীলীগ
দিনে দিনে আমি পাঁড় আওয়ামীলীগ হয়ে যাচ্ছি।
উদা ১ ঃ শিক্ষা মন্ত্রী ঢাবি র ভর্তি পরীক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমার মনে হচ্ছে সংগত কথাই বলেছেন তিনি।
প্রশ্ন আউট ইত্যাদি মাথায় রাখলেও এই ফলাফল কোনভাবেই মেনে নেয়া যায় না।
আরো মজা হচ্ছে বাম দের আমরা গালি দেই।
আবার বাম থেকে ডানে আসলেও গালি দেই।
আহারে নাহিদ সাহেব।
বেচারা সৎ হইয়া বিপদে পড়ছে।
গতকাল রাতে
গতকাল রাতে
গতকাল রাতে বিবেক আমার,
স্বপ্নের কড়া নেড়ে করলো জিগ্গেশ্,
“আমায় ছাড়া আর কতদিন রবে?”
গতকাল রাতে…………………
জানালার পাশে বুদ্ধি আমার,
দুষ্টু হাসির সাহেব
চাইলো ফেরত সবটুকু তার
দেনাপাওনার হিসেব।।
গতকাল রাতে…………………
কার্নিস থেকে হুশিয়ারি দিয়ে,
বললো আমার প্রেম,
“নষ্ট করোনাকো পবিত্রতা,
শেষ বার শুধালেম!”।।
গতকাল রাতে………………..
জীবনসঙ্গিনী না হলে, মর্মসঙ্গিনী হও
জীবনসঙ্গিনী না হলে, মর্মসঙ্গিনী হও
—————————- ড. রমিত আজাদ
ওরা জানতে চেয়েছিলো,
“তুমি কি কাউকে ভাবো কল্পিত তব, তোমার কাব্য লেখনে?”
“উদাস হয় কি তোমার তামসী কবিমন কাহারো হৃদয় মননে?”
আমি দৃঢ়চিত্তে ওদের বলেছিলাম,
ভাসাইনা আমার কবিতার তরী, কাহারো ভাবনার জলে,
কারো অবয়ব ভাসেনা আমার কবিতার মায়াজালে।”
আমি ওদের মিথ্যে বলেছি প্রিয়া,
এই অতৃপ্ত মানসে তৃষা-জাগানিয়া,
একজন পথচারী ও আমিত্ব
এই শুয়ো……. একটা বাজে গালি দিয়ে তার সাথে আরও কিছু…. অকথ্য খিস্তি কেটে গাড়িটাকে এক পাশে সাইড করে রাখলাম। হাইওয়ে রাস্তা এবং যথেষ্ট ফাঁকা থাকার দরুন গাড়িতে মোটামুটি একটু স্পীড দিয়ে ফিরছি আমার গন্তব্য-স্থলে। হটাৎ একজন মাথা নিচু করে পথচারী কোন দিক বিদিক খেয়াল না করে রাস্তা পার হচ্ছে। আমি যথা সম্ভব হর্ন দিয়ে, হেডলাইটের লো-বিম, হাই-বিম দিয়ে সাবধান করতে চাইলাম কিন্তু অল্পের জন্য রক্ষা।
বিস্তারিত»Amélie, তুমি আজ হেডফোনে পিয়ানো
একর্ডিয়নে হাঁক দিয়ে
রোদেলা দিন কি আনো?
শহরে নেমে’
ওড়নার পিছু পিছু
ফুসলে নিয়ে গেছো
বারান্দার সব প্রজাপতি
‘হোক না কিছু ক্ষতি!’ বলে
মাছবাজার, ময়লার স্তুপ
নর্দমা পেরিয়ে নির্বিকার
হারমোনিকার সুরে মজে
সার্কাসের টিকিট কিনে
পথ হারিয়ে নাজমা ম্যাডামের
ট্রাপিজে চড়তে’
সমস্ত শহর
ভোকাট্টা
ফেঁসে গেছে
সেলফোন টাওয়ারে
চূড়ায় চূড়ায়
তুমি তবে প্রজাপতি-চোর,
বিস্তারিত»অনেকদিন পর ভাইকিংসঃ রানআউট মুভি সাউন্ডট্র্যাক রিভিউ
প্রায় দুই দশক পর ভাইকিংস যখন ফেরত এলো রক সঙ্গীতের জগতে তখনি সিদ্ধান্ত নিয়েছিলাম অন্তত ওদের এ্যালবামটি দিয়ে মিউজিক রিভিউ লেখার একটি চেষ্টা করা যেতে পারে। মুক্তির অপেক্ষায় থাকা (সম্ভবত) এ্যাকশানধর্মী চলচিত্র রানআউট-এর সাউন্ডট্র্যাক করার মধ্য দিয়ে ভাইকিংস সঙ্গীত জগতে ফেরত এলে মিশ্র অনুভূতি হয়েছিলঃ রক ব্যান্ড হিসেবে মুভি সাউন্ডট্র্যাক? পার পাবে তো? এ্যালবামের গানগুলো প্রথমবার শোনার পরেই রিভিউটি লিখতে চেয়েছিলাম কিন্তু মাথায় সময়মত গার্ডিয়ান পত্রিকার বিখ্যাত সঙ্গীত সমালোচক এ্যালেক্সিস পেট্রিডিসের একটি উপদেশ ফিলিপস বাতির মত জ্বলে উঠলোঃ মিউজিক রিভিউ লেখার আগে যত বেশী এ্যালবামটি শোনা হবে ততই উত্তম।
বিস্তারিত»ছদ্মবাস
এখানে ইচ্ছাগুলো বাক্সবন্দী
বেঁচে থাকা টা কেবল ই ফন্দি।
এখানে ভরদুপুরে আঁধার নামে
ভগবান থাকে নামে -বেনামে।
এখানে রক্ত নেশা রন্ধ্রে রন্ধ্রে
মুখোশ বসানো সবার স্কন্ধে।
এখানে ভোর হয় শুধু রাতের অপেক্ষায়
সর্প নাচে গরুরের ছায়ায়।
এখানে কপটতা গুলো রাখা রাশি রাশি
এখানে তুমি আমি নেই আজো পাশাপাশি।
নিলাম
নিলাম
চোখ বন্ধ করে আয়নাতে দেখি
বিবেকের বিকিকিনি ওলোন্দাজ নিলামে
মহাসমারোহে আঁধারায়ন।
Paradox
I saw Dutch auction of ethics
While the eyes were wide shut.
The world endarkened.
ললিপপ লোপেয
দেউলিয়া জেনিফার লোপেয
ডাচ অকশনে বিকায়
মূল্যবোধের বিকিনি ।
ছোট গল্পের বড় শিক্ষা!
ছোট গল্পঃ
এক লোকের পাঁচ ছেলে ছিল। কিন্তু ছেলেদের মধ্যে মোটেই সদ্ভাব ছিল না, সব সময় নিজেদের মধ্যে ঝগড়া-মারামারি করত। এটা নিয়ে লোকটির দুঃখের সীমা ছিল না। শেষে তিনি এক বন্ধুর পরামর্শ নেবার কথা ভাবলেন। বন্ধু ঘটনা শুনে বলল, ‘উইয়ার্ড! তোমার মত হুবহু কাহিনী নিয়ে একটা গল্প আছে, সম্ভবত ঈশপের…তুমি গল্পটা থেকে শিক্ষা নিয়ে কাজ করতে পার।’ লোকটা তো খুশি মনে ঈশপের গল্পের বই কিনে দেখলেন আসলেই এই রকম একটি গল্প আছে!
পলাশীর পত্র..
অণুব্লগ লেখালেখি শুরু হয়ে গেছে কয়েকদিন ধরে। আমিও ভাবছিলাম লিখবো কিছু নিয়ে। অনেক কিছুই দেখি আশেপাশে যা নিয়ে বিরক্ত বা চিন্তিত হই। কিন্তু আলসেমি করে লেখা হচ্ছে না। সেদিন মোকাব্বির ভাই বললেন- “মাঝে মাঝে কথা জমলে এইভাবে বাইর কইরা দিবা! তাইলেই হবে! বালটির মাঝে জমায় রাখার কোন মানে নাই! :P”
তাই ভাবলাম আর জমিয়ে রেখে লাভ নাই। কিছু প্যাঁচাল বের করে দেই।
গন্তব্য
এক
তিন টাকা দামের চা আর দুই টাকার ঠোঙা চিনাবাদামের দিন ফুরিয়ে গেছে, এককাপ চায়ের দাম এখন পাঁচ টাকা। অথচ সেই অনুসারে আয় বাড়েনি, রিক্সা ভাড়া বেড়েছে, সবজী-মাংস-মাছের দাম বেড়েছে, বাড়ি ভাড়া বেড়েছে এমনকি পতিতার রেটও বেড়েছে।
সিগারেটে টান দিতে দিতে দেশ ও জাতির জন্য দিল-দরিয়া ভেবে ছারখার করে দিল আলম। উরুর ফাঁকায় আপতত চুলকাচ্ছে, অথচ সামনে একজন হুজুর বসে বসে চা খাচ্ছেন,
আমার পথ চলা-প্রথম খণ্ড
কাহিনি গুলো আমার নিজের জীবন থেকে নেয়া। so অনেকের কাছেই বিরক্তিকর লাগতে পারে। আগেভাগেই ক্ষমা চেয়ে নিচ্ছি :p
“আমার পথচলা, আমার পথে
যেন বেলা শেষে, আকাশ তারমনে………………”
“হঠাৎ করেই গানের লাইন গুলো মনে পড়ে গেল। একসময় ব্ল্যাক, আর্টসেল এদের গান শুনতে খুব ভাল লাগত। অনেকদিন পর আজ আবার সেই পুরনো স্মৃতি গুলো এসে জড় হচ্ছে। নারায়ণগঞ্জের সেই স্কুল-যেখানে আমি আমার শৈশব পার করেছি,