বিজয়ের দিনে বিজয়ীর কথাঃ বিস্মৃত এক সুপারহিরোর গল্প

………………………রাআদ রহমান এবং মাসরুফ হোসেন

শুরুর কথাঃ

“What is it that makes these boys have no fear”???

আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র- ভারতীয় একটি মুভিতে এই সংলাপটি শুনে কেন জানি বিশাল একটা ধাক্কা খেয়েছিলাম। স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং এবং তাঁর সংগীসাথীরা যখন ফাঁসির মঞ্চে হেঁটে যাচ্ছেন-তাঁদের দৃপ্ত পদচারণা দেখে ব্রিটিশ জেলার মিস্টার ম্যাককিনলে বিড়বিড় করে নিজেকেই এ প্রশ্নটি করছিলেন ।

বিস্তারিত»

ছন্দময় চাবিগুচ্ছ

স্পর্শকাতর পর্দার মুঠোফোন। কাজ করার ক্ষমতা প্রায় কম্পিউটারের মত কিন্তু বাংলা লেখা যায় না। তাড়াহুড়ায় হয়ে গেলেন মুরাদ টাকলা। কষ্ট, তাই না ? বাংলাদেশে থাকলে ভোক্তা অধিকার আইন নিয়ে ভাবা যেত। বিদেশে থাকায় তা ও করতে পারছেন না। হুম…। অ্যাণ্ড্রয়েড মুঠোফোন ব্যবহারকারীদের এই মুশকিল আসান করেছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শামীম হাসনাত। তার উদ্ভাবিত রিডমিক কিবোর্ড অ্যাণ্ড্রয়েড মুঠোফোনে বাংলা লেখার দুর্দান্ত অ্যাপ। বিজ্ঞাপনের ঝামেলা ছাড়াই সকল সুযোগ সুবিধাসহ বিনামূল্যে প্রায় পাঁচ মেগাবাইট আকারের এই অ্যাপটি পাওয়া যায় গুগল প্লে স্টোরে।

বিস্তারিত»

প্রবাসে প্রাকৃতজন (পর্ব ০.৮: মাই নেম ইজ খান)

পূর্বের পর্ব: প্রবাসে প্রাকৃতজন (পর্ব ০.৫)

 

আমার শহরের বেশিরভাগ ট্যাক্সি ড্রাইভারই পাকিস্তানি। কখনো কখনো ফোন করে ট্যাক্সি ডেকে আনলে ড্রাইভার এসে সালাম দিয়ে উর্দুতে কথা বলা শুরু করেন, সেলামালেকুম খাঁসাব, ক্যায়সি হেয় আব? কাঁহা যাইয়ে? ইত্যাদি ইত্যাদি। আমি বলি আমি বাঙালী, তেমন একটা উর্দু জানিনা। তাঁরা তখন আকাশ থেকে পড়েন, বলেন, আমরা আর তোমরা তো প্রায় একই –

বিস্তারিত»

পৌষালী

গরম ঘুমে ঘুমিয়ে ছিল
আদ্যিকালের বুড়ো
মেঘ মুলুকে থাকে
সে তো হিমালয়ের খুড়ো
আগুন মাসের নতুন ধানে
উঠলে মেতে উৎসবে
সুবাস গিয়ে ঘুম ভাঙ্গে
তার হাড় কাঁপানর মচ্ছবে।

খেজুর পাতা খুঁচপাতাড়ি
চুইয়ে নেমে ভরবে হাঁড়ি
চুলার পাশে গেলাস ভরা
কাঁপা কাঁপা হাতে মুড়ি
একলা খেলে পৌষে পিঠে
তোমার সাথে আড়ি।

বিস্তারিত»

…………প্রসংগ প্রিয়তম।।

…………প্রসংগ প্রিয়তম।।

প্রিয়তম
চরম
গরম
নরম
পরম
শরম
নীল-ভ্রম
বিভ্রম
অনুপম
নিরূপম
সম্ভ্রম
মন-মম
সংগম
সংযম
রকম
সকম
…………প্রসংগ প্রিয়তম।।

বাপ্পী খান

বিস্তারিত»

শেষ ট্রাক কিংবা একটা উপন্যাসের বই

তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য ড্রাফটিং হচ্ছে। এবার সরাসরি ক্যাডেট কলেজ থেকে ক্যাডেটদের নেয়া হচ্ছে। আমাদের কাছে ব্যাপারটা খুবই স্বাভাবিক মনে হওয়ায় খুব দ্রুত ব্যাগ-ট্যাগ গুছিয়ে আবার রেডি-ও হচ্ছি। আমরা কয়েকজন আবার মাত্র জার্মানী থেকে একটা মহড়া দেখে আসলাম তাই আর নতুন করে কাপড় পাল্টাতে হচ্ছে না। হাউজের সামনে নিচে সবাই ফল-ইন আকারে দাড়িয়ে যাচ্ছে — কোন এক কারণে সবাই হাউজের দিকে হাত নাড়াচ্ছে যেন এইমাত্র তারা একটা ওয়ার্ল্ড কাপ জিতে আসছে!

বিস্তারিত»

ভালবাসার একাল…সেকাল

‘ ভালোবাস মানুষেরে

যদি চাও তুমি তারে’ –

প্রেমিক শিল্পীর এই গান হৃদয়ে জাগরুক রয়েছে… আজীবন থেকেও যাবে। মানুষকে তো মানুষই ভালোবাসবে। আর আমরা এই কাজটি করার কথা ভাবলেই সর্বাগ্রে বিপরীত লিঙ্গের কথাই মনে করি।

যুগে যুগে এই ভালোবাসা তাঁর নিজস্ব রূপ নিয়ে আমাদের সামনে আবির্ভুত হয়েছে।

কেমন ছিল ভালবাসার যুগীয় রুপান্তর?

একটা সময় ছিল যখন কেউ ‘ভালবাসার জন্য দুরন্ত ষাড়ের চোখে লাল রুমাল’

বিস্তারিত»

দি সেভেন্থ সিল : তাত্ক্ষণিক প্রতিক্রিয়া

যা দেখছি ইদানিং :
আমার খুব বাজে একটা অভ্যাস আছে। আমি মনে হয় বছরের দুইটা সময়ে সবচেয়ে বেশি মুভি দেখি। দুই সেমিস্টার ফাইনালের সময়ে। নেক্সট উইক থেকে ফাইনাল উইক… তাই ড্রেস রিহার্সেল হিসেবে উইকেন্ড থেকেই মুভি দেখা শুরু করে দিয়েছি অলরেডি। Ingmar Bergman এর প্রতি আমার রেসপেক্ট অনেক বেশি।উনার খুব বেশি মুভি দেখা হয়ে উঠেনি। তবে শুনেছি যে সুইডিশ এই ডিরেক্টর এর মুভি গুলো নাকি প্রত্যেকটাই মাস্টারপিস..

বিস্তারিত»

সিরিয়াল রিভিউ

ব্যানশী
আইএমডিবি লিঙ্ক

ব্যানশী দেখে শেষ করলাম এই উইকেন্ডে, দুই সিজনে মোট ২০ এপিসোড। দারুন লেগেছে, রেটিং করলে ফারগো, ট্রু ডিটেকটিভের পরেই ব্যানশীকে রাখবো।
ব্যানশী আমেরিকার একটি ছোট শহর, অপরাধী নায়ক জেল থেকে ১৫ বছর পরে ছাড়া পেয়ে তার প্রেমিকাকে খুঁজতে এসে নতুন নিযুক্ত শেরিফ খুনের সাথে জড়িয়ে যায়। ঘটনাক্রমে শেরিফের ব্যাজ এবং পরিচয় চুরি করে নায়ক, এবং ক্রিমিনাল থেকে শরিফ হুড বনে যায়,

বিস্তারিত»

আমার প্রেমিকাগন

তাঁরা প্রত্যেকেই একদিন নিজ থেকে সরে গিয়েছেন,
আমার মনে ভালবাসার জোয়ার নামিয়ে,
দেহে প্রেমের আন্দোলন তুলে।
আমি তাঁদের কারো পথ আটকাইনি,
অথবা জিজ্ঞাসা করিনি-
কেন ছেড়ে যাচ্ছো আমায়?

শুধু নির্লিপ্ত ভাবে
তাঁদের চলে যাওয়া দেখেছি
আর মনে মনে বলেছি: ভাল থেকো।
ভাল থেকো গানের পাখি
ভাল থেকো সান্ধ্য প্রদীপ
ভাল থেকো নীল পরী।

বিস্তারিত»

বোধোদয়

ছাদ ঢালাই গতকাল শেষ হল।

ক’টা দিন যা গেলো! বছর খানেক ছোটাছুটি করেও হয়তো এতোটা ক্লান্ত হতেন না আশরাফ। একতলা এই বাড়িটা তার কাছে একটা অবসেসন! একটা স্বপ্ন! যা আজ বাস্তবে রূপ পেলো। কম তো কষ্ট করেননি। তারপরও ফ্রেশ একটা সন্তুষ্টির অনুভূতির বদলে মনের ভিতরে কিসের যেন একটা কাঁটা বিঁধে থাকার অনুভূতি পাচ্ছেন।

নতুন বানানো সিঁড়ি দিয়ে ছাদে উঠে গেলেন। ছাদের চারপাশে শক্ত মাটি দিয়ে বাঁধের মতো বানানো হয়েছে।

বিস্তারিত»

চুমু

।।
পরশ পাথরের ছোঁয়ায়,
চোখ যেন অশ্রু
হৃদপিন্ড রক্তের নদী,
ঠোঁট যেন চুমু
তোমার ছোঁয়া অশ্রুর মুক্তো
রক্ত নদীতে,অব্যক্ত বেদনার নীল
নিঃশেষে চুমু শুষে নেয়।
যেন শিরা উপশিরায় আগ্নেয়গিরি,
উত্তপ্ত রক্তকণিকার চিৎকার
ত্বকে জ্বলে ওঠে স্ফুলিঙ্গ
মুচড়ে ওঠা হৃদয় হাহাকার করে বলে
ভালোবাসা প্রেম নয়
সহস্র ভ্রুকুটির কালনাগ হেরে গেলে
চুমু অমৃত তখন
#
সমস্ত স্বপ্নের অবসান

বিস্তারিত»

সাবিহা জিতুর “ভালো মেয়ে” পড়ার পর……

এই মোটামুটি স্বল্প ট্রাফিকের ব্লগসাইটের (র‍্যাঙ্কিং ৭ লাখের আশেপাশে। হিট সংখা ১৩ শো-এর মত। দৈনিক আয়ের সামর্থ্য ৪ ডলার মাত্র) ডাকসাইটের একজন লেখক সাবিহা রহমান জিতু।
সাবিহাকে চিনি সেই ২০০৩ থেকে যখন সে এম আই এস টি-তে ছাত্রী হিসাবে এলো। তখনো আমি পিভটাল রিসোর্স পারসন হিসাবে ওখানকার এমবিএ প্রোগ্রামটা দু হাতে সামলাচ্ছি।
এর ভিতরে পদ্মা মেঘনায় অনেক জল গড়িয়েছে। সাবিহা অনেক কিছুর মধ্য দিয়ে গিয়ে লিখালিখিটাও শুরু করেছে।

বিস্তারিত»

ইনসোমনিয়া

আমাদের সেইন্টমারটিন পার হয়ে,
দেশের জলসীমায় কিম্বা তারও বাইরে
কোন এক অজানা দ্বীপে হারিয়ে যাবার কথা ছিল।
তোমার স্বপ্ন ছিল বালিয়াড়ি থেকে খানেকদূ্রে,
বাশের একটা ছোট্ট ঘর, আর অর্কিড।
আমার চাহিদা আরো ছোট,
একটা বারান্দা আর ঝোলানো হ্যামক।
আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখতে যাবার কথা ছিল।
কথা ছিল সিং শোর ব্রীজের উপর দাঁড়িয়ে
ছবি তুলবো একদম মনের মত করে,

বিস্তারিত»