দোস্ত দুশমান

বন্ধু আমার বড়ই দুষ্টু। মস্তিষ্কের নিউরনে অনুরণন করে ঠিক যেমন বড় বড় ক্যাল্কুল্যাস এর শেষ টেনে ছাড়ে, যেমন করে সব সময় স্যারের শেখানো, দেখানো নিয়মের বাইরে তাকে অংক করার নেশা চেপে ধরে, ঠিক তেমনি সেই গুচ্ছগুচ্ছ নিউরন দিয়েই ছুটিতে গিয়ে কিছু একটা বাগিয়ে নিয়ে আসে। বাগাবে না কেনো? সেতো বাগানোরই বয়স। তো যাই হোক, বন্ধু আমার গত ছুটিতে এক বালিকার সাথে ফোনআলাপের তুঙ্গে পৌছে এসেছে।

বিস্তারিত»

তুমি বধু না হয়ে প্রেমিকা হয়ে রইলেই ভালো করতে

তুমি বধু না হয়ে প্রেমিকা হয়ে রইলেই ভালো করতে
—————————— ড রমিত আজাদ

তুমি বধু না হয়ে প্রেমিকা হয়ে রইলেই ভালো করতে,
তখন তুমি আমার কাছে প্রেম ছাড়া আর কিছুই চাইতে না,
আমিও তোমাকে নিয়ে কবিতা লিখতাম রাশি রাশি,
স্বপ্ন দেখতাম তোমার হাত ধরে সমুদ্র দেখার,
গায়ে গায়ে ঘেষে তোমার পাশে ছাদে বসে অপরূপ জোৎস্না দেখার,
সেইসব স্বপ্নে বিভোর হয়ে কেটে যেত একের পর এক নির্লোভ বসন্ত।

বিস্তারিত»

অণু ব্লগঃ তিন

আমাদের বাড়ীর কাছেই রুবি ফলস। এর আগেও বার কয়েক গেছি মাটির নিচের এই রূপের জলধারা দেখতে। এবারের জার্নিটা একটু অন্য রকম কারণ কানাডা থেকে ভাই-ভাবী এসেছেন, আর আমি তাদের গাইড হয়ে আমেরিকার রূপ বৈচিত্র্য দেখাতে বেরিয়েছি। হাজার উপায়ে আমাকে তো তাদের কাছে প্রমাণ করতে হবে যে রূপে গুণে কানাডার চাইতে আমার দেশটি উত্তম! আমাদের বাড়ী থেকে মাত্র দুশো কিলোমিটার দূরে এই মেঘ পাহাড়ের দেশ। সবাই মিলে গল্প করতে করতে যখন টেনেসি পৌঁছুলাম আলো ঝলমলে একটি দিনের শুরু হয়েছে সবে।

বিস্তারিত»

আমেরিকা আবিষ্কার (ভানু ই প্রথম)

উপস্থাপক: আচ্ছা ভানুবাবু, কানাঘুষা শুনলাম আপনি নাকি দাবী করেছেন যে, কলম্বাস নয় আপনিই প্রথম আমেরিকা আবিষ্কার করেছিলেন?

ভানু: কি কইতাছেন কানাঘুষা! না না, এগুলা আমার সুনাম নষ্ট করার জন্য কেউ কেউ বইলা থাকেন। আমি কানাঘুষায় বিশ্বাসী না, আমি পাবলিকের কানে ঘুসা মাইরা মাইরা তত্ত্বকথা ঢুকাইতে বেশি পছন্দ করি।

উপস্থাপক: সে কি? আপনি এরকম মাস্তানদের মত গায়ের জোরে …
ভানু: আরে রাখেন আপনার গায়ের জোর!

বিস্তারিত»

সুমধুর মাধুরীতে নির্বান

সুমধুর মাধুরীতে নির্বান
———————- ড রমিত আজাদ

এখানে প্রতীক্ষার প্রহর রঙিন, দ্বিধান্বীত রোমাঞ্চে,
তবুও অকুল আশার ঢেউ ফুঁসে উঠে
দুর্বার আক্রোশে ভেঙে পড়ে মাধুরী তটে।
আমাকে বেধে নাও তুমি ঐ বাহুডোরে
নিবিড় আলিঙ্গনে অমৃতকল্প স্বপ্ন-ছোঁয়ায়,
তোমার আঁখি আরশী পৃষ্ঠে বিম্বিত দৃশ্য পটে,
আমি মোহতানে মোহাবিষ্ট কুহকী সম্মোহনে।
তৃষাতুর চিত্ত ছাপ ফেলে প্রেমাতুর হৃৎ-মৃত্তিকায়,
প্রকৃতির সেরা উপহার ধরা দেয় সীমাহীন মোহঘোরে,

বিস্তারিত»

রড স্টুয়ার্টের “If Loving You Is Wrong I Don’t Want to Be Right” শোনার পর

এক: পুরুষ খন্ড

তেমন প্রেমময় হোক বা না হোক,
কেটে তো যাচ্ছিল বেশ
আটপৌড়ে এই সাংসারিক জীবন।
তুমি এসে তাতে আন্দোলন তুলে দিলে,
ভাল লাগায় ভরিয়ে দিলে,
আমি নতুন করে জীবনের অর্থ খুজে পেলাম –
ছা’পোষা এই জীবনে।
প্রাণের এই আহবান
আমি দু হাতে ঠেলি কি করে,
আমিও তো মানুষ? রক্ত-মাংশের মানুষ।
আর সেই মানুষেরই তো
জাগে সাধ আল্লাদ,

বিস্তারিত»

ঝড়

হুহু করে বয়ে যাওয়া হিমেল হাওয়ায় যেন চলছিলনা আর,কতটা উপলব্ধির ঘাটতি পূরণ করার জন্যই যেন,শাপলার পাতায় টুপটাপ শব্দ তুলে, বৃষ্টিটা নামল বলে। বাতাসে ঝুলে আছে আমের বোলের সুবাস – সেই সাথে কালবোশেখীর আভাষ। ঋতু বদল? না পট বদল
শান বাঁধানো সিঁড়িটা যেন কোন গভীরে নেমে গেছে, শত বছরের পুরোনো দীঘীর কাজল কালো জলের রহস্যে। ডানার ঝটপটি! নিশ্চই এখনো অসংখ্য জালালী কবুতরদের রাজত্ব আশপাশের নারকোল গাছে।

বিস্তারিত»

ক্রিকেট জোকস

শোনা গল্প: ব্রাডম্যান তখন তরুণ, ইংল্যান্ড সফরে এসে একের পর এক সেঞ্চুরি মারছেন। ইংল্যান্ডে তখন গ্রীষ্মকাল, আর অস্ট্রেলিয়ায় শীতকাল। টেলিগ্রাফের মাধ্যমে খেলার রেগুলার আপডেট পৌঁছে যাচ্ছে অস্ট্রেলিয়াতে। ব্রাডম্যানের দাদী নাকি সে খবর পেয়ে বলেছিলেন, “আহা ছেলেটা এই ঠাণ্ডার মধ্যে রাতের বেলাতেই এত এত রান করে ফেলল, খেলাটা দিনের বেলায় হলে না জানি আরও কত রান করে ফেলতো!”

বানানো গল্প: বাসায় টিভিতে বাংলাদেশ জিম্বাবুয়ের চট্টগ্রাম টেস্ট (নভেম্বর ২০১৪) লাইভ দেখছি।

বিস্তারিত»

ফেসবুকের মানুষগুলো (পর্ব-৩)

বিকালের রোদ পড়তে শুরু করেছে। আশেপাশের গাছগুলোর পাতাগুলোতে একটা লালাভ আভা। লেকের পাশেই সবুজ ঘাসের পার্ক, সারি সারি বেঞ্চি দেয়া। একটা খালি বেঞ্চি দেখে তাতে বসে পড়লো ইশতিয়াক।

জার্মানীর Darmstadt শহরে এসেছে দুই মাস হলো। বাংলাদেশ থেকে প্রচুর পরিচিত মানুষ থাকে এই দেশে। প্রায়ই উইকেন্ডে দেখা করে সবাই, আড্ডা দেয়। দেশ ছেড়ে দূরে থাকতে তেমন খারাপ লাগছে না। সারাদিনের ক্লাশের পর খালি এই বিকালের সময়টাতে কেমন সব কিছু খালি খালি লাগে।

বিস্তারিত»

ইশকুল

[প্রাইমারী স্কুলের কথা ভেবে লেখা]

মনে পড়ে ইশকুল, টিফিনের ঘন্টা
ছুটি শেষে হুল্লোড়, হা হা হি হি মনটা
ঘুণে ধরা জানালায় কড়ামিঠে রোদ্দুর
বেঞ্চিতে উসখুস, টিফিনের কদ্দূর ?
মা’র দেয়া দু’টাকায় কিনে খাওয়া চালতা
মনে পড়ে সেই মেয়ে, যার পায়ে আলতা।

বিস্তারিত»

“ছিলে দেবী,হলে দাসী!”

আমার ঘুমানোর পায়জামাটার পেছনে একটা পকেট আছে। দুদিন ধরে লেখাটা সেখানেই।সাথে নিয়েই ঘুমাচ্ছিলাম।পাশে ঘুমায় আমার‘বিয়ে করা বৌ, সারাদিনের ক্লান্তিশেষে। কিন্তু কোথায় হারিয়ে গেলো আমার চোখের ঘুম? কেন আমি ঘুমাতে পারিনা গত ক’রাত ধরে? পা টিপে টিপে বাথরুমে যাই, পকেট থেকে লেখাটা বের করে কলম দিয়ে ‘হাইলাইটেড’ করা অংশগুলো আবারো পড়ি। কেউ একজন ভেতর থেকে চিৎকার করে আমাকে বলছে, ‘প্লিজ, এসবকে উপেক্ষা করো, বাদ দাও এসব,

বিস্তারিত»

অডিও ব্লগঃ তিন

১ আমার মা তার জমানো সব সিকি আর আঁধুলী দিয়ে আমাদের জন্য একদিন হারমোনিয়াম কিনে নিয়ে এলেন। ওস্তাদজী সুনীল ধর এলেন আমাদের দুই বোনের তালিম দিতে। সপ্তাহে দুইদিন ওস্তাদজী আসেন সন্ধ্যার পর। ঐ দুইদিন আমাদের পড়াশোনা মাফ। বড় আপা আর আমি প্রতিদিন ভোরবেলা রেওয়াজ করতাম। ওস্তাদজী এলে বাবা চায়ের কাপ হাতে নিজেও বসতেন আমাদের পাশে, পান চিবোতে চিবোতে আঁচল টেনে মাও এসে বসতেন বাবার পাশে।

বিস্তারিত»

বছর জুড়ে প্রেম আমার

(১)
জল না ঝরে গ্রীষ্ম চলুক
বছর জুড়ে তোর চোখে
দুঃখ গুলো হোক আমারি
থাক তবু তুই খুব সুখে।।

(২)
সুখ হোক তোর বর্ষাকালের
রোজ অবিরাম বৃষ্টি
আমার উপর পড়ুক যত
দুখের কটু দৃষ্টি।।

বিস্তারিত»

আজ রাতে

নভেম্বরের শালপাতার মত হুট করে ঝরে গেছে ছায়াটা,
গলিত আত্মার গন্ধে মুখরিত স্বর্গতঃ শ্মশান!
নর্দমার উপরে হেঁটে যাওয়া গোমরামুখো স্যুটেড লোকটার মত ( শাহবাগের আজিজে যেমন।)
বেমানান অথচ বাস্তব একটা ছায়া গিলে খেয়েছে দম দেয়া ঘড়িটা।
এখনও সূর্যের নির্লজ্জ ওঠানামা দেখি বিব্রত জানালায়!
অথচ অতিক্রান্ত সময়ের ক্লান্তি আমাকে ছোঁয় না!
একটা ছায়া আমার ঘড়িটা গিলে খেয়েছে!
আজ রাতে তাই নিস্তরঙ্গ চোখে সুনামি হবে।

বিস্তারিত»

স্বর্গের কিনারায়

১. গড়ুড়

গড়ুড়ের পিঠ নয়, পেটের ভেতর থেকে আমরা জনা শ’য়েক মানব সন্তান যখন যোগজাকার্তার ভেজা কংক্রিটে ভূমিষ্ঠ হই, বেলা গড়িয়ে তখন দুপুর। কলিকালের গড়ুড়- এর দেহ ধাতব, খাদ্য তরল জ্বালানি। মহাকায় মহাবল পৌরাণিক আদিপুরুষের মত তেজবীর্য এর নেই, ইনি ঈন্দ্রের বজ্রাঘাতে মৃদু হেসে একটি পালক উপহার দেন না, বরং পূরো দেহটাই বিসর্জন দেবার সম্ভবনাই বেশি। তবু হাজার হাজার যাত্রী নিয়ে এরা বিশ্বময় উড়ে বেড়াচ্ছে প্রতিদিন।

বিস্তারিত»