শেষবার মন ভাঙ্গার পর
কি একটা হয়েছে যেন আমার,
তোমার ছবির দিকে আজকাল
তাকাতে পারি না আর একেবারেই –
যদিওবা চোখ পড়ে অগোচরে,
সেইচোখ আটকে যায়
ছবির তোমাতে
ঠোটে-গালে-গলায়-মুখে
যেখানে যেখানে তোমাকে ছুয়েছে
আমার দুর্দমনীয় ভালোলাগা-ভালবাসা।
তোমার ছবির দিকে আজকাল
তাকাতে পারি না আর একেবারেই –
নাহ্! এটা কোন ঈর্ষা নয়
কিংবা নয় কোন ক্ষোভ
এ কেবলি জানা যে -,
