আকাশেতে জাদুমাখা ছিলো কি ?
অমন রঙ্গীন মেঘের ক্যানভাসে
আঁধার ভাসিয়ে দেয়া চাঁদ
রাতময় মাতোয়ারা হলে পরে,
রূপোলী শিশির ফোঁটার মতোন
বুনো ঝোঁপ লাউডগা মেঠোপথ
ঘাসেদের গায়ে মেখে নীল কল্পলোক
মায়ার মোহন গল্পের রাত জুড়ে
আঁধারের কাঁপা কাঁপা হাত ধরে
কাঁচভাঙ্গা হেসেছিলো জোনাকী ?
০১ জুন ২০১৫
[ ছবিস্বত্ত্ব ~ তরিকুল লাভলু ]

