ধরা যাক একটা রুমে অগুন্তি সিডি রাখা আছে। গানের। গায়ে ঠিক লেবেল সাঁটা নেই কোনটায় কার গান কি গান।
যে পছন্দ করে রবীন্দ্র সংগীত সে বাড়ী ফিরে দেখলো বাজছে ম্যাডোনা। যে মাইকেল জ্যাকসন সে পেলো রাগ ভৈরবী। আর চরম সেতার ভক্ত পেলো শাকিরার লেটেস্ট ভলিউম।
বলা হলো এটাই জীবন। শোনো আমরন। কি করবেন আপনি ! এই মহাজাগতিক আলোকবর্ষের হিসেবে নগন্য একটা জীবন সমান সময় মাত্র।
বিস্তারিত»