সকালবেলা নিজের ভাঙ্গা গাড়ি হাঁকিয়ে বাজারে যাচ্ছিলাম। এক জায়গায় দেখলাম আইল্যান্ডের উপর এক পাগলিনী ঘুমিয়ে আছে। ঘুমের ঘোরে ডান হাতখানি ঝুলে আছে শূন্যে, রাস্তার সীমানায়। বেখেয়াল হলে আমার আমার গাড়ি ভেঙ্গে নিয়ে যেতে পারত তার বেসামাল হাত। উচিত ছিল গাড়ি থামিয়ে তার হাতখানি নিরাপদ করে দেওয়া,আমি থামিনি। হাজার হোক, মেয়েমানুষ তো, পাছে লোকে কিছু বলে। মনে আশা, হয়ত কোন দয়াবান/ দয়াবতী তার হাতখানি ঠিক করে দিয়েছেন।
বিস্তারিত»অলিম্পিয়াযেন্ট্রাম মিউনিখ
হাউজি খেলার একটা ভালো দিক আছে। এক জোড়া ছন্দ-বদ্ধ শব্দের মধ্যে দিয়ে ইতিহাসের দুই একটা দিনতারিখ মনের মধ্যে ঢুকে পড়ে।আমার কৈশোরে এক হাউজি আসরে এভাবেই আমার মনের মধ্যে ঢুকে গিয়েছিলো মিউনিখ অলিম্পিক…… সেভেন এন্ড টু 72 । পরে মিউনিখ অলিম্পিকের খোঁজ খবর নিয়েছিলাম। দু’টি কারণে মিউনিখ অলিম্পিকের কথা মানুষ ভুলবেনা।
এক। ব্ল্যাক সেপ্টেম্বর নামে প্যালেস্টাইনি এক সন্ত্রাসী সংঠনের হাতে ১১ জন ইসরাইলি ক্রীড়াবিদ আর এক জন জার্মান নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছিলো এই অলিম্পিকের সময়।
কোন জ্ঞান বিজ্ঞান? সেই জ্ঞান পাঠ করা এতো জরুরী কেন?

কোন জ্ঞান বিজ্ঞান? সেই জ্ঞান পাঠ করা এতো জরুরী কেন?
——————————————————————————— ড. রমিত আজাদ
প্রাচীন পৃথিবীর বিখ্যাত এক জ্ঞানী মানুষ — এরিস্টোটল তাঁর নাম— তিনি বলেছিলেন যে, “বিশুদ্ধ চিন্তা থেকে তত্ত্ব তৈরী করা যায়”, অর্থাৎ যা কিছু বলেছিলেন তা কেবল যুক্তিতর্কের সাহায্যে প্রতিষ্ঠা করেছিলেন। এইভাবে তিনি প্রতিষ্ঠা করেছিলেন, উপর থেকে দুটি বস্তু ছেড়ে দিলে ভারী বস্তুটি সর্বদা হালকা বস্তুর চেয়ে আগে মাটিতে পড়বে।
বিস্তারিত»নৈঃশব্দের কথকতা
দুটি ব্যাকুল হৃদয়ের মাঝ দিয়ে
যখন ভালবাসার কোন নদী প্রবাহিত হয়,
দেবতারাও তখন কান পেতে শোনে,
নৈঃশব্দের মাঝে বলা তাদের সকল কথা।
প্রেমিক যুগল যখন হাতে হাত রেখে
ভালবাসার নদীতীরে এক লয়ে পথ চলে,
নদীর কুলুধ্বনি তখন থেমে যায়, কারণ
নদীও তখন শোনে নৈঃশব্দের কথা বলা।
অন্ধকার অরণ্যেও যদি প্রেমাকুল দুটি হৃদয়
একান্তে বসে চুপিসারে বলে কিছু হৃদয়ের কথা,
পাঠ প্রচেষ্টা – তোমার নগ্ন নির্জন হাত
সাহস করে জীবনবাবুকে আরেকবার স্মরণ করলাম। কিন্তু নেপথ্যে সুর জুড়ে দেবার স্পর্ধা হলোনা। জীবনানন্দে সুর না বসালেই যেন ভালো লাগে শুনতে
___________________________________________________________________________________________
তোমার নগ্ন নির্জন হাত
জীবনানন্দ দাশ
আবার আকাশে অন্ধকার ঘন হয়ে উঠেছে :
আলোর রহস্যময়ী সহোদরার মতো এই অন্ধকার।
যে আমাকে চিরদিন ভালোবেসেছে
অথচ যার মুখ আমি কোনদিন দেখিনি,
সেই নারীর মতো
ফাল্গুন আকাশে অন্ধকার নিবিড় হয়েছে উঠছে।
কোথায় আলো, কোথায় আঁধার
পড়ন্ত বিকেলের সোনালী রোদ্দুরটুকু ভালো লাগে।
সোনালী সূর্যটা রক্তিমাভা ধারণ করার আগেই,
দখিনের থাই এলুমিনিয়াম জানালার পাশে দাঁড়াই,
দৃষ্টি মিলিয়ে দেই সবুজ বৃক্ষাদির শাখা প্রশাখায়।
নিবিষ্ট মনে দেখি ক্লান্ত পাখিদের ঘরে ফিরে আসা,
সবুজ টিয়াদের ঝাঁকে ঝাঁকে এসে সবুজ গাছে বসা।
গোধূলির শেষ আলোটুকু দেখতে বড় ভালো লাগে,
দিনান্তের শেষ আয়োজনে প্রকৃতির অপূর্ব সমন্বয়।
ক্লান্ত মানুষের ন্যায় পাখিরাও নিজ ঘরে ফিরে আসে,
দিনলিপিঃ পোড়া কপাল অথবা পোড়া বেগুণের গল্প
একঃ
ডগউড, ক্যামেলিয়া, আর নানান বর্ণের আজ্যালিয়াতে কনে বউটি সেজে আছে আমাদের শহর। শনিবারের ঘুম ঘুম সকাল। ফ্লাফি আর তারা জাগার আগেই বাইরে বেড়িয়ে পরি হাঁটবো বলে। দু’চারজন পাড়া প্রতিবেশী জেগে উঠেছেন সবে। চাইনিজ সুন্দরী লিয়ানা তার ধবধবে সাদা মল্টিস নিয়ে হাঁটতে বেরিয়েছেন দেখি। ওর বোকা বোকা চেহারার ছেলেবন্ধুটি বোধকরি ঘুমোচ্ছে এখনো, তাই লিয়ানা পিঙ্কির লিশ হাতে একাই হাঁটছেন কানে হেডফোন লাগিয়ে। প্রায় বিকেলেই দেখি এই যুগল কথা বলতে বলতে জোর পায়ে হাঁটেন আমাদের এই ওয়াকিং ট্রেইলে।
বিস্তারিত»এটাই নিয়ম নিয়তির,,,,,,,,,,,
এটাই নিয়ম নিয়তির,,,,,,,,,,,
যতটা সময় ধরে কেউ,
পাশে থাকে বেঁচে
খোঁজেনা কেউ তাকে
এটাই নিয়ম নিয়তির,,,,,,,,,,,
মোহনার কাছে এলে ঢেউ,
ভাটিতে যায় বেড়ে
ডাকেনা উজানে তাকে
এটাই নিয়ম নিয়তির,,,,,,,,,,,
মৌমাছি কানামাছি মৌ
যাপিতের কথাছলে
সাধে সুরেলা বিনাশে
এটাই নিয়ম নিয়তির,,,,,,,,,,,
বাপ্পী খান
১২টা ২১মিনিট
১৮/০৪/২০১৫ইং
১লা মে ২০১৫ – দিবসে দিবসের ব্যবচ্ছেদ
১লা মে ২০১৫ – দিবসে দিবসের ব্যবচ্ছেদ
১। মে দিবসের কথা আসলেই ফকির আলমগীরের কিছু গান আমার মনে পড়ে যায়। মেহনতি জনতার জন্য দরাজ গলায় গাওয়া গান। যদিও এই শিল্পীর গাওয়া আমার প্রিয় গান অন্য আরেকটা, “মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোষ বানাইলেও ঋণের শোধ হবে না … এমন দরদী ভবে কেউ হবে না, আমার মা গো …”। ছোটবেলায় কেন যেন এই গানটাতে বেশ মোহাবিষ্ট হতাম।
বিস্তারিত»কয়েকটি অণু কবিতা
~ মোম (এক) ~
অতোটা শখের সুদৃশ্য মোম
কি করে কতোটা পোড়াবে তারে
অপেক্ষা অনল কিছুটা হলেও তা জানে ।
১৯৮৯
~ মোম (দুই) ~
মোম হয়ে জন্মেছো যখন, পুড়ে তো যেতে হবেই ।
কেনো মিছেমিছি তবে রোদ-বৃষ্টি, সকাল-সন্ধ্যা
আর সময় অসময়ের দোহাই !
১৯৮৯
~ হোম (এক) ~
মোমশিখা জ্বালায়ে আমি
চেয়ে দেখি স্থির মন করি ।
ভিন্ন মানে
চারিদিকে এই যে আমার এত অভাব
তবু জল পেলেই নেমে পড়ার পুরনো স্বভাব
আজো আমার আগের মতই রয়ে গেছে
তরুণী ভাবছে ‘তাতে আমার বয়েই গেছে’!
কার যে কোথায় কি বয়ে যায় কেই বা জানে
এক ছবির দুজন করি জীবনভর ভিন্ন মানে!
ভার্চুয়াল কাব্যগ্রন্থ: নষ্ট হব, হবে?
১ মে ২০১৫
নিউক্যাসেল, অস্ট্রেলিয়া
বিস্তারিত»
এইবার দুই এক্সক্যাডেটের “প্রয়াস” নিয়ে পুর্নাঙ্গ ব্লগ……
১৪ মার্চ ইভেন্ট নটিফিকেশন পেলাম, প্রয়াস নামে একটা যৌথ আর্ট এগজিবিশন হবে দুই এক্সক্যাডেটের।
একজনকে চিনি, সাবিহা জিতু – কিন্তু দীর্ঘ্যদিন যোগাযোগ নাই। অন্যজন ম্যাক্স মাজেদ চিনি তো না ই, চেনার কোন সুযোগও ছিল না।
তারপরেও এই নটিফিকেশনটা আমাকে ছুঁয়ে গেল।
দারুন ছুঁয়ে গেল।
মুহুর্তের মধ্যে আমি আমার ক্যাডেট কলেজ জীবনে ফিরে গেলাম। চোখে ভেসে উঠলো কত কত অসাধারন গুনি আঁকিয়ের মুখ।
অন্বিত স্মৃতি

স্মৃতি আসলে কোন এক সুখ স্বপ্ন
যা বহু কাল পরেও মনে পড়ে যায়।
মনে পড়ে সেই ত্রিমহিনীর গাবতলা,
কলেজ রোডের পথ প্রান্তরের নিমতলা।
আমি যৌবনের ফেলে আসা দিনের কথা ভেবে
আনমনা হয়ে যাই, খুঁজে ফিরি সেই পথ।
যে তুমি আমার কৈশোরের হেঁটে যাওয়া
পথ ধরে প্রতিদিন জেগে ওঠা কোন রথ।
বিস্তারিত»সালতামামি ১৪২১
সালতামামি ১৪২১
ঋতুভেদে বাংলাদেশের রুপবৈচিত্র্য কেমন ? প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে পদ্য বা গদ্য নিয়ে সালতামামি ১৪২১ লেখলে কেমন হয় ? ভেবেছিলাম ১৪২১ বঙ্গাব্দের বৈশাখ মাসে। ওপর আলার রহমতে জ্যৈষ্ঠ, আষাঢ় , শ্রাবণ ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ,ফাল্গুন , চৈত্র পেরিয়ে অবশেষে পৌছালাম আরেক বৈশাখে । বৈশাখ ১৪২২। বছরের প্রথম দিনেই সালতামামি প্রকাশ করার ইচ্ছা ছিল। কিন্তু আলসেমিতে কাজটা হয়ে ওঠেনি। এদিকে কালবৈশাখী অজুহাতে লোডশেডিং আরও ঝামেলা তৈরী করছে।
বিস্তারিত»গণতন্ত্রের নতুন মডেল ‘বাংলাদেশ’!
প্রায় দেড়যুগ ধরে দেশে+বিদেশে বিশ্ববিদ্যালয়ে পড়া+পড়ানো+পড়ার মধ্যে আছি। গণতন্ত্রের প্রায় সব সংজ্ঞা, তাদের বৈশিষ্ট্য ও বাস্তব চেহারা সম্পর্কে জেনেছি, বেশ কয়েকটা দেখেছিও।
আমি পর্যাপ্ত তথ্যসহ বলতে পারি যে, বাংলাদেশে যে গণতন্ত্রের চর্চা শুরু হয়েছে, তা’ সারা বিশ্বে প্রচলিত গণতন্ত্রের থেকে আলাদা। আমরা মানব সভ্যতাকে একটা সম্পূর্ণ নতুন মডেলের গণতন্ত্র উপহার দিতে যাচ্ছি। এজন্য একজন বাংলাদেশী হিসেবে আমি গর্বিত।
আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ও তার নের্তৃত্বাধীন সরকার,
বিস্তারিত»