বিদায় ক্রিকেটের কন্ঠস্বর

আমার টেলিভিশনে ক্রিকেট দেখার প্রথম অভিজ্ঞতা ছিল বিটিভির সাপ্তাহিক আয়োজন স্পোর্টস প্রোগ্রামে চ্যানেল নাইনের ক্রিকেট হাইলাইটস প্রোগ্রাম। যেটার উপস্থাপনা করতেন সাদা চুলের এক নাম না জানা ভদ্রলোক। একটা সময় পর্যন্ত কোমল কন্ঠের সাদা চুলওয়ালা ঐ ভদ্রলোকই ছিল আমার কাছে ‘ফেস অফ ক্রিকেট’, ‘ভয়েস অফ ক্রিকেট’।

এরপর ক্যাবল টিভির কল্যানে প্রচুর ক্রিকেট দেখা শুরু হলো, সেই সাথে পরিচিত হলাম প্রচুর কমেন্টেটর এর সাথে কিন্তু কেউই সেই সাদা চুলের মানুষটি যার নাম তত দিনে জেনেছি ‘রিচি বেনো’

বিস্তারিত»

নির্লজ্জ

জল নুপুরের শব্দে, আমাকে ফেলে

ওরা প্রায় বাইরে চলেই এসছিল
নির্লজ্জের মত ……
ভ্রুকুটি আর চোখ রাঙ্গানিতে
ফিরে গেল ওরা ওদের
শব্দহীন আলোহীন ঘরে

থাকুক তো ওরা গভীর অন্ধকারে
নিঃশব্দে আঁধারের চৌকাঠ ধরে
আমার পরাজিত স্বপ্নের দল

 

ফেসবুকে পুর্বে প্রকাশিত

বিস্তারিত»

ঢাকার শুনানি, ঢাকায় শুনানি (গ)

ঘটনা (ক)

কিশোরগঞ্জ গিয়েছিলাম গত সপ্তাহে। সিলেট ক্যাডেট কলেজের ছোট ভাই ইবনে সিনা ইয়েনের বিয়েতে। সবাই যখন বাসে করে যেতে চাইছে আমি তখন সুবোধ বালকের মত শুক্রবার সকালের ‘এগারোসিন্দুর প্রভাতি’ ট্রেনের টিকেট কিনে ফেললাম। যাতায়াতের ব্যাপারে ট্রেন ব্যবহারের প্রতি আমার স্পষ্ট পক্ষপাত রয়েছে। বাঙলাদেশের অভ্যন্তরে কোথাও যেতে চাইলে সড়কের আগে প্রথমে দেখি রেললাইন আছে কিনা। সড়ক-প্রেমী মার্কিন যুক্তরাষ্ট্রে পর্যন্ত রাস্তা ছেড়ে সমান্তরাল লাইনে চলে এসেছিলাম।

বিস্তারিত»

এপিটাফ

নাম না জানা শহীদ মুক্তি যোদ্ধাদের কথা ভেবে

যাও পাখি, উড়ে যাও,অন্য কোথাও
এখানে ঘুমিয়ে আছে এক বিপ্লবী
তোমাদের গানে তার ভেঙে যাবে ঘুম
চারিদিক হয়ে থাক নিথর নিঝুম

শুয়ে আছে গায়ে দিয়ে ঘাসের চাদর
কোথায় প্রেমিকা তার হায়
কে করে আদর

রাইফেল পড়ে আছে তার
হাতে নেই ধারালো ড্যাগার
বিপ্লবী মিশে আছে এ মাটির সাথে
সব চেয়ে ভালো যাকে বেসেছিলো সে

যেতে যেতে বলেছিলো নেড়ে দুই হাত
যদি রোখে সকলেই রেখে কাঁধে কাঁধ
কেটে যাবে দুর্দিন আর কালো রাত

***

বহু দিন হয়ে গেছে পার
বিপ্লবী জেনেছে কী আর ?

বিস্তারিত»

চকোলেট ও চুমু

আর কিছুদিন পরেই জানি
আসবে তুমি আমার কাছে,
পকেটটাতে হাত ঢুকিয়ে
দেখবে তাতে কি কি আছে।

যাবার সময় তোমার গালে
থাকবে জানি খয়েরি দাগ,
আমার মুখে রেখে যাবে
তোমার মিষ্টি চুমুর স্বাদ।

বিস্তারিত»

উৎসের খোঁজে

এর উৎস কোথায় জানি না
কোনো সাগরের তলদেশে?
নাকি কোনো পাহাড়ের হ্রদে?

এর উৎস খুঁজে পেতে আমি
সৃষ্টিতত্ত্ব নিয়ে গবেষণা চালিয়েছি
মহাভারতের সেই প্রসুত অণ্ডে খুঁজেছি
বিগ-ব্যাং থিওরিতেও কিছু লেখা নেই।

খুঁজে খুঁজে ক্লান্ত এই মন
যখন শুয়েছিলো অরণ্যের ঝরানো পাতায়
ছায়াপথ থেকে কেউ এসে বলে
“এই আমি! হৃদয়ের কাছে!
যুগ যুগ ধরে তোমার প্রেমের উৎস!”

১৩.০১.২০১৫

বিস্তারিত»

এক হালি মুখপুস্তকিয় অনুব্লগ

১) উইকেন্ড এর এরকম কাজ কর্ম বিহীন রাতগুলোতে যখন কোথাও যাওয়া হয়না, তখন রুমেই বসে থাকি।কম্পিউটারের একঘেয়ে স্ক্রিনসেভারটার দিকে একদৃষ্টি তে তাকিয়ে আকাশ পাতাল ভাবি। কখনোই না দেখা পাওয়া মানুষ ও চরিত্র গুলোর কথা মনে করি.. ভরত-ভূমিসুতার কথা ভাবি। অনিমেষ-মাধবীলতার কথা ভাবি। অতীন-অলির কথা ভাবি। নাকশাল আন্দোলনের ঝামেলায় পরে অতীন যখন দেশ ছেড়ে এই মার্কিন মুলুকে চলে আসে তখন ও প্রায়ই একটা গান মনে মনে গুনগুন করে গাইতো..

বিস্তারিত»

অণু ব্লগঃ চলতি পথে

বিকেলে হাঁটতে বেরুলে প্রতিবেশী মিজ বারবারার সাথে আমার দেখা হয় মাঝেমাঝে। সত্যি কথা বলতে কি মধ্য পঞ্চাশের বারবারা বাগান করতে ভালবাসেন এইটুকু ইনফরমেশন ছাড়া তার সম্পর্কে আমি আর কিছুই জানি না। টল এন্ড স্লেন্ডার বারবারার এক মাথা সাদা কালো চুল। ঠোঁটের কোণে এক চিলতে হাসি তার লেগেই আছে। দেখা হলে হাত নাড়ি দু’জনেই, আরো একটু সময় হলে হয়তো জানতে চাই কুশল। সামার এলে হয়ত বারবারা জানতে চান আমার কাছে বাড়তি দুটো চারটে শশার চারা আছে কিনা অথবা তার দুটো টমেটোর চারা পরে রয়েছে আমি চাইলে তিনি দিতে পারেন।

বিস্তারিত»

ঝড়ের রাতে

ঈশান কোনের পাগলা হাওয়া

কালবোশেখীর অকালবোধন

আসমানি ধমকে চমকে

বিজলির পলায়ন।

বাস্তুচ্যুত মশকদল উল্লাসে

মাতে শোণিত আগ্রাসনে।

ঘুমের রাজ্য দিশেহারা

কালচৈতির খাণ্ডব তাণ্ডবে।

বিস্তারিত»

আদি প্রাণ

বিজ্ঞানীদের মতে, মোটামুটি চারশ কোটি বছর আগে এই পৃথিবীতে প্রথম প্রাণের উৎপত্তি। আর সেই আদি প্রাণ থেকেই এসেছে আমাদের চারপাশের সমস্ত উদ্ভিদ এবং প্রাণীকুল। সেই আদি প্রাণের উৎপত্তি কীভাবে ঘটল, সেটা নিয়ে এখনও পর্যন্ত তাঁরা কোন একটি নির্দিষ্ট ব্যাখ্যায় একমত হতে পারেননি। ব্যাপারটা এমনই গোলমেলে যে, উল্কাপাতের মাধ্যমে বহির্জগৎ থেকে আমাদের পৃথিবীতে প্রথম প্রাণের আগমন ঘটেছিল, এটাও বিজ্ঞানের সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ব্যাখ্যাগুলোর মধ্যে অন্যতম।

আমার আজকের লেখাটা অবশ্য আদি প্রাণের উৎপত্তি নিয়ে নয়,

বিস্তারিত»

টাকের তুক তাক

আমার চুল কখনও চুল তার কবে কার টাইপ ছিলো না। তাই বলে সফদার ডাক্তার মাথা ভরা টাকতার ধরণের হয়ে যাব এ ধারণা আমার কস্মিনকালেও হয়নি। আশঙ্কা শুরু হলো ১৯৮৮ সালে। আমি তখন পাহাড়ে। দিন রাত পেট্রোলিং করি হেলমেটে মাথা ঢেকে। রুমে যখন ফিরি তখন হ্যারিকেনের আলোয় আয়না দেখা হয়না। একদিন সকালে কোন কাজ ছিলো না। রুপ চর্চা করতে গিয়ে আঁতকে উঠলাম। কপাল বড় হয়ে গেছে।

বিস্তারিত»

আমার মৃত্যু ভাবনা

মৃত দেহের প্রতি আমাদের আবেগ উথলে ওঠে,

সকল কাজ ফেলে ফুলের তোড়া নিয়ে ছোটে,

লোক দেখানো শ্রদ্ধা জ্ঞাপনের হিড়িক বটে।

 

কখনো কখনো পাড়া, মহল্লা, দেশ, জাতি এমন কি সরকার

উতলা হয়ে রাষ্ট্রীয় সালাম দেয়,

পতাকা দিয়ে কফিনের বাক্স ঢাকায়,

দেশ জুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে সম্মান দেখায়।

 

বিস্তারিত»

অজানা পথে অচেনা সাথী, স্মৃতির আকরে আজো আছে গাঁথি……

চাকুরী জীবনে বহুবার বিদেশ ভ্রমণ করেছি, কখনো কর্তব্য পালন উপলক্ষে, কখনো বা কর্তব্য পালন শেষে বহির্বাংলাদেশ ছুটি নিয়ে আশে পাশের দুই একটি দেশ ঘুরে দেখেছি। পাশের দেশ ভারত থেকে শুরু করে পশ্চিমে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, আর পূর্বে অস্ট্রেলিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশ আগেই দেখা ছিলো। অবসর গ্রহণের পর সস্ত্রীক ও সবান্ধব এক সপ্তাহ ধরে নেপাল ঘুরে এসেছি। তার পরের বছর ভাবলাম, বহুদিন ধরে আমেরিকা প্রবাসী আত্মীয় স্বজন ও কিছু অন্তরঙ্গ বন্ধুবান্ধব তাদের আতিথেয়তা গ্রহণের আমন্ত্রণ জানিয়ে আসছে।

বিস্তারিত»

শীতার্ত

এইসব মেঘ, ধুলো, ঝড়ো বাতাস,সোঁদা মাটির গতানুগতিক ঘ্রাণ, বৃষ্টি ; বৃষ্টিভেজার সস্তা আকূলতা, জোর করে ধরে আনা একাকীত্ব ও তৎসম্পর্কিত বিষাদ বিলাস, বিষাক্ত আবেগের কাব্যিক যাতনা, এবং আর সব অসংজ্ঞায়িত আদিখ্যেতার আনাগোনা; এই সবকিছু থেকে মন উঠে যাওয়ার সমস্ত আয়োজন সম্পন্ন হয়ে আছে, সমস্যা হচ্ছে মন উঠে যাচ্ছে না, শুধু যাই যাই করছে। তবে আমি আশাবাদী, একদিন কাউকে কিছু না জানিয়ে সে উঠে যাবে নিঃশব্দে।

বিস্তারিত»

সিসিবি-তে কবিতা পাঠ

সাবিনা চৌধুরী অনেকদিন ধরেই পিছনে লেগে আছেন একটা ভিডিও ব্লগ যেন নামাই, সেইজন্য।
নানা অজুহাত দিয়ে অনেক সময় পার করলাম। কিন্তু শেষমেষ বুঝলাম, ফিতা না কাটা পর্যন্ত এই অবস্থা থেকে পরিত্রাণ নাই।
যদিও প্রধান অজুহাতই ছিল, “আমি তো ফটোজনিক না” – কিন্তু সাবিনা ওটা মানতে রাজী না।
অনুরোধের ঢেকি গিললাম কিন্তু তা যে ভবিষ্যতেও হবে সেই গ্যারান্টি কিন্তু নাই।

আমি তো পারি কেবলই “পাঠ-প্রচেষ্টা”

বিস্তারিত»