বিস্তারিত»
আমিঃ হ্যালো, এটা কি ০ ০০০০ ০০০…?
ফেরেশতাঃ হ্যাঁ, আপনি এই নাম্বার কীভাবে পেলেন?
আমিঃ আহ, আলহামদুলিল্লাহ্! ভাই, আপনি কি কোন মানুষ, নাকি ফেরেশতা?
ফেরেশতাঃ আমি ফেরেশতা! কিন্তু আপনি কীভাবে নাম্বারটি পেলেন তাতো বললেন না!
আমিঃ ভাই, বলছি। তবে, আগে একটি কথা বলে রাখি, আমার সিমি আপুর সাথে কথা বলা খুব জরুরী। দয়া করে কেন জরুরী, কি বলব,
বিস্তারিত»Almost Famous (movie)
ক্লাসিক রক মিউজিক এন্থুসিয়াস্টিক হিসেবে গত শতাব্দীর ষাট আর সত্তুরের দশক নিয়ে আমার বিশাল আগ্রহ। রক এন রোল এই যুগের সবকিছুই আমার কাছে একটা হাতছানি দিয়ে ডাকা রহস্যময় ধোয়াশার মতন। Almost Famous মুভিটার নাম প্রথম জানতে পারি একটা মুভি ব্লগে। ভালো সাউন্ডট্র্যাক এর একটা মুভি খুজতেছিলাম। ঐখান থেকেই এই রিকমেন্ডেশন পাই। মুভির কাহিনী লিখতে আমার সবসময় আলসেমি লাগে। ইন জিস্ট কাহিনী টাকে সংক্ষেপে এরকম বলা যায় ,
বিস্তারিত»আমাদের সময়ে রবার্ট লুই স্টিভেনসন এর From a Railway Carriage কবিতাটি মাধ্যমিক স্কুলের সিলেবাসে পাঠ্য ছিলো। তাই এ কবিতাটি প্রথম সম্ভবতঃ দশম শ্রেণীতে থাকাকালীন পড়েছিলাম। কবিতার ছন্দময়তা, গতিময়তা আর দৃশ্যমান বর্ণনাময়তায় তখনই মুগ্ধ হয়েছিলাম। এখনও যতবার পড়ি, ততবারই মুগ্ধ হই। তখন পুরো কবিতাটি মুখস্থ ছিলো, প্রথম আট পংক্তি এখনো আছে। তার মূল ইংরেজী কবিতাটি ও আমার বাংলা অনুবাদ, দুটোই এখানে দিলামঃ
From a Railway Carriage
Faster than fairies,
বিস্তারিত»অন্ধকার থেকে আলোর খোঁজে অন্ধকারের দিকে যাত্রা।
অতঃপর, আলেয়ার মায়ায় রচিত একটি দীর্ঘ রাতের গল্প-
কানাগলিতে হাতরে মরা পুরনো সেই স্বপ্ন,
দীর্ঘশ্বাসে পচনের স্মৃতি,
বিবর্ণ অস্তিত্বের আদিম নেশায় আবারো ছুটে চলা-
অ্যাকিলিসের রাগ টা ছিলো ‘মজ্জাগত’, পরাজয়ের অপমান সহ্য করতে না পেরে মেনেলাউসের প্রতিশোধ ‘প্রকৃতিগত’, আর, নারী-সৌন্দর্যে ‘আসক্ত’ হয়ে প্যারিসের একটু-আধটু এলোমেলো কাজ করে ফেলা –
বিস্তারিত»শুভ্র কাশফুল ছড়ানো, কোমল ঘাসের চাদরে জড়ানো
কোন এক শরতের বিকেলে-
যখন আকাশে উড়ছিল এক পাল সাদা বক আর
দক্ষিনা বাতাস গাইছিল মিলনের গান
তেমনি এক সাদা মেঘে নীল আকাশ ছেয়ে যাওয়া ক্ষনে
তোমায় দেখেছিলাম।
শীতের কোন এক সকালে;
যখন চারদিক ছিল কুয়াশাচ্ছন্ন-
যখন চারদিক খেলা করছিল হিমশীতল বাতাস
আর দিগন্তে উকি দিচ্ছিল সূর্য-
তেমনি এক আবছা ক্ষনে
তোমার রূপে মুগ্ধ হয়েছিলাম।
সবাই বলে মাশরাফি নাকি একটাই হয়। আমি বলব একটু ভিন্ন কথা।দেশে মাশরাফি অনেক। প্রতি বছরই ৬০০ মাশরাফির জন্ম হয়। সাতটা সার্জারি নিয়ে দেশে জন্য দৌড়ানো।। সহজ কিছু না।। তবে এসব ভাবতে গেলে আমার চোখে ভাসে সেই বালকের চেহারা। ১৬ বছরের সেই বালক।মাত্র গত বছরই লিগামেন্টের অপারেশন করানো সে বালক যখন হাটুতে এংলেট পরে প্রস্তুত হাউসের জন্য ১০০ মিটার স্প্রিন্ট দিতে। কিংবা গত দুইদিন যাবত খুড়িয়ে হাটতে থাকা সে বালক যে আজ বিকালে ফুটবল মাঠে নামবে হাউসের জন্য গোল দিতে।কিংবা ইন্টার হাউস ভলিবল কম্পিটিশন চলাকালীন সময়ে হাসপাতালের বেডে কাতরাতে থাকা সে বালক যখন হাউসমেটদের আশ্বস্ত করে “আরে চিন্তা করিস না।।
বিস্তারিত»যে কোকিল ভালোবাসার গান গায়,
তারও কন্ঠের নীচে কিছু দুঃখ চাপা পড়ে যায়।
উদাস দুপুরে যে ঘুঘু একটানা গেয়ে চলে বিরহের গান,
তার বিরহে কাতর হয়ে উঠে আরও কত বিরহীর প্রাণ!
তমসা নদীতীরে যে মিথুনরত হংস ঝরে যায় ব্যাধের তিরে,
কি ব্যাকুল কান্নায় ফিরে পেতে চায় হংসী তার স্তব্ধ সঙ্গীরে,
হর্ষোৎফুল্ল রমন নিমেষে পরিণত হয়ে যায় শোকের বিলাপে,
(ফেসবুক থেকে স্বেচ্ছা নির্বাসনে আছি বেশ কিছুদিন যাবত। দুএক বাক্যের চিন্তাগুলো তাই এখন ব্লগেই প্রকাশের সিদ্ধান্ত নিলাম।)
* হুইল চেয়ার চালানো একটা আর্ট। গত এক সপ্তাহে শুধুমাত্র এর ক,খ,গ,ঘ পর্যন্ত আয়ত্ব করতে পেরেছি। (কামনা করি কারো যেন এটা আয়ত্বে আনার প্রয়োজন না হয়)
* ছোট বেলায় পাঠ্যবই এ পড়ার কারনে বা অন্য যে কারনেই হোক টমাস আলভা এডিসন আমাদের কাছে খুব পরিচিত নাম কিন্তু সে তুলনায় নিকোলা টেসলা একেবারেই অপিরিচিত।
বিস্তারিত»-এই রিকশা যাবেন?
-কই যাইবেন?
-খিলগাঁও
-চলেন, ৬০ ট্যাকা।
-কী?? ৪০ টাকায় যাবেন?
– না।
রিকশাটা রেখে এগিয়ে যায় রাশেদ। আরেকটা রিকশা সামনে। রিকশাওয়ালা একটু পরপর আশেপাশে তাকাচ্ছে। খুব তাড়া আছে দেখে মনে হচ্ছে।
– খিলগাঁও যাবেন?
– যামু, খিলগাঁও কই?
– গোড়ান, কত?
– যা ভাড়া হয়, দিয়েন মামা।
– ৪০ টাকা।
এক গেলাস জল গড়িয়ে খেতে হয় নাই দেশে অথচ এখানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই নিজেকে করতে হয়। বাজার সরকার থেকে শোফার, রাঁধুনি থেকে কবি অথবা জেনেটর বলতে সবই আমি এই জগত সংসারে!
বড়দিনের ছুটি কাটাতে বড় আপার ফ্যামিলি আসবে আমাদের আটলান্টার বাড়ী তাই মা মেয়ের আনন্দ আর ধরে না। তারা আর আমি বসে বসে খাবারের মেন্যু বানাই। বড় আপা আমার তিন বছরের বড় হলেও আমার প্রতি তার আচার আচরণ আমার মায়ের চাইতে কোন অংশেই কম নয়।
বিস্তারিত»১.
মশা কেন্দ্রিক একটা বিশাল বানিজ্য আছে। মশক কুল নিধনের নানা অষুধ বিষুধের প্রচার প্রসার চলছেই। এইসব ব্রহ্মাস্ত্রের মহিমায় আপনার ঘর বাড়ি, কি, বই এর পাতা থেকেও মশা উধাও হয়। এরসল নামক বস্তুটি আমার বিশেষ অপছন্দ। আমার ধারনা মশারা এর গন্ধে উত্তেজিত হয়- আর আমি হই অতিষ্ঠ। তবু- কিছু একটা করতে হয়- সন্ধ্যা কালে ইনাদের উৎপাত বাড়ে, ওই সময় সব দরজা জানালা বন্ধ করে শাস্ত্র মতে এরসল ছিটাই।
বিস্তারিত»মাসতিনেক আগ পর্যন্ত সাময়িক বিরতি বাদে বিবাহিত ব্যাচেলর জীবন পার করছিলাম। দুপুর দুটো থেকে আড়াইটার মধ্যে অফিস শেষ করে চারটার ভিতরে মাঠে, ফুটবল বা ক্রিকেট খেলা শেষে সন্ধ্যার আগ থেকে শুরু হতো কয়েক ঘন্টার জন্য টেনিস। রাতের খাবার খেয়ে টিভিতে ইউরোপিয়ান ফুটবল আর তা না হলে সদ্য ডাউনলোড করা কোন টিভি সিরিজ দেখতে দেখতে ঘুমানো। ব্যতিক্রম হিসেবে মাঝে মাঝে অন্যদের সাথে ইন্টারন্যাশনাল ব্রিজ খেলতে বসা।
বিস্তারিত»গ্রিসের সাত প্রাজ্ঞ ব্যক্তি (Seven Sages of Greece)
———————————– ড. রমিত আজাদ (Dr. Ramit Azad)
গ্রিসের সাত প্রাজ্ঞ ব্যক্তি (Greek: οἱ ἑπτὰ σοφοί, hoi hepta sophoi; c. 620 – 550 BC) খ্রীষ্টপূর্ব ষষ্ঠ শতকে গ্রিসের সাতজন প্রাজ্ঞ-কে এই উপাধী দেয়া হয়েছিলো। তাদের কেউ ছিলেন দার্শনিক, কেউ রাষ্ট্রনায়ক আবার কেউ ছিলেন আইন-প্রণেতা। স্ব স্ব ক্ষেত্রে প্রজ্ঞা প্রদর্শন করার জন্য তাঁরা এই খেতাব পেয়েছিলেন।
বিস্তারিত»