ছিনতাই

হাতের কাছে থাকলে আমি মোবাইল ফোন ধরি। নাম, নম্বর না দেখেই ধরি। কালও ধরলাম।

‘ সাইদ ভাই, ফোন হারিয়ে ফেলার পর কী যে মসিবতে আছি!’

ওপারে আমার খুব পরিচিত এবং প্রিয় সহকর্মীর গলা। কিন্ত আমাকে তিনি স্যার ডাকেন। তাই একটু কনফিউজড হয়ে গেলাম। বললাম হ্যা ভাই, আমিও হারিয়ে ছিলাম।

– ছিলাম? সে তো পাস্ট টেন্স, আমি তো কাল হারিয়েছি,

বিস্তারিত»

সাত-সকাল

-এখানে?

শেলফের উপরে রাখা পেপার রোলগুলোর মধ্যে বাঁদিক থেকে দ্বিতীয় রোলটার পেটে চাপড় মেরে জিজ্ঞেস করলেন তৌহিদ ভাই।

-হ্যাঁ। ওখানেই।

পাশ ফিরে শুয়ে কাঁথাটা গায়ে টেনে নিতে নিতে জবাব দিলাম।

চড়ুই পাখির বাসা।

ঘুমে দুচোখ লেপ্টে আছে। এখানে ভোরবেলা শীতশীত লাগে। ইলেক্ট্রিসিটি রিকশাওয়ালাদের মত। রিকশাওয়ালারা যেমন ভাড়া বাড়ানোর জন্য রোদ, বৃষ্টি, রাত ইত্যাদি অজুহাত খোঁজে,

বিস্তারিত»

তোমার জন্য

এক.

তোমার চোখে কখনো কখনো
দেখি অনুষ্ণ প্রাচীন এক আলো
কোন এক নক্ষত্রের নরম আগুন

হয়তো মৃত সেই নক্ষত্র আজ
অথচ কি অসম্ভব বাস্তব
তোমার চোখ … আর এই আলো

দুই.

এই যাপিত সংসারে
একফোঁটা … দুফোটা করে
উষ্ণতা হারায় আমাদের হৃদয়
শৈত্য টের পাই, চোখের তারায়
ঠোঁটে, অনিচ্ছুক আলিংগনে
হাত বাড়ালেই ছোয়া যায়
অথচ কি নিরুপায় দুরত্ব …  

(পুর্বে প্রকাশিত) 

বিস্তারিত»

~ প্রেম প্রণয় যদাপি দীপ্য বহমান | জীবন ঋতি নিয়ত ঋদ্ধিমান – এক ~

জীবনটাইতো ভুলে ভরা । প্রেম তো জীবনের নিষ্ঠুরতম ভুলগুলোর একটি বৈ অন্য কিছু নয় । আর ভালোবাসা তো এমন এক উন্মাতাল ঝড়, যা বয়ে যাবার পর প্রতিটি দৃষ্টিপাতে স্মৃতিষ্মান আতীত কেবলি বুকের নদীতে মুহুর্মুহু হাহাকারের বাণ ডেকে যায় । বিধ্বংসী হাওয়ায় সব উড়িয়ে না নিলে তাকে আর ঝড় বলা যায় কি !

প্রকৃত প্রেম মানুষকে সত্যিকার অর্থে নিঃস্ব করে দেয় । তা না হলে পরে বুঝতে হবে তাতে লাগাম পরানো আছে,

বিস্তারিত»

সিটি কর্পোরেশন নির্বাচন

আপাতত দুঃখ প্রকাশ করে রাখছি।

একই সাথে বিজয়ী মেয়র তিনজন কে অভিনন্দন, যদিও শুকনো অভিনন্দন।

বাকি কথা কাল হবে।

কার ব্রেক ডাউন হয়েছিলো রাস্তায়, বাসায় ফিরলাম মিনিট দশেক আগে। বেশ কিছু খবরের লিনক দেখে যারপরনাই হতভম্ব।

 

 

 

 

বিস্তারিত»

কারো কারো অভিমান

কারো কারো অভিমান
বর্ষার কালো মেঘ হয়ে শুধু বারি ঝরাতেই থাকে।
কারো কারো অভিমান
চাপাকান্নার আওয়াজ হয়ে শুধু ফিরে ফিরে আসে।

কারো কারো অভিমান
বুকের মাঝখানটাতে ঝনঝন করে বাজতেই থাকে,
কারো কারো অভিমান
মৃদু বাতাসের মর্মর ধ্বনি থেকে তীব্র তুফান ডাকে।

কারো কারো অভিমান
তপ্ত প্রশ্বাসের মত শুধু আবৃত মুখে উত্তাপ ছড়ায়,
কারো কারো অভিমান
ক্ষণিক বৃষ্টির অবসানে বর্ণিল রঙধনুর দেখা পায়।

বিস্তারিত»

আমি এক মানুষ

আমি এক মানুষ
চরম আত্নকেন্দ্রিক লোভীদের মাঝে
নির্লোভ থাকার চেষ্টায় রত,
অথচ প্রকৃতিতে ফলজ বৃক্ষ প্রসব বেদনার পর ,
শ্রাবনের প্রতিক্ষণেই সিক্ত;
আলো বাতাশ আর বৃষ্টির ত্রিমাত্রিক প্রেমে হাবুডুবু,পাতাদের হাস্য উজ্জল নৃত্য।

আমিতো মানুষ, আমার সমাজ আছে, আমি বেঁচে আছি
তাই পাওয়ার আশা না করে কল্পনাকে ভালবেসেছি।

যৌবনের উষা লগ্ন থেকে জীবনের শেষ র্পযন্ত
প্রতেকেই ভালবাসার নৌকাই পাল তুলে একাধিকবার;
তবু ভরেনা মন ভরেনা হৃদয়ের প্রান্ত।

বিস্তারিত»

…………প্রসংগ প্রিয়তম।।

…………প্রসংগ প্রিয়তম।।

প্রিয়তম
চরম
গরম
নরম
পরম
শরম
নীল-ভ্রম
বিভ্রম
অনুপম
নিরূপম
সম্ভ্রম
মন-মম
সংগম
সংযম
রকম
সকম
…………প্রসংগ প্রিয়তম।।

বাপ্পী খান

বিস্তারিত»

বাংলাদেশী নারীদের লজ্জাশীলতার শিক্ষা দিন, সেই সাথে মুক্তিযুদ্ধেও সামিল হোন

ছোটবেলায় নানান প্রবাদ-প্রবচন, খনার বচন, নীতিকথা ইত্যাদি শুনে এসেছি। সেগুলোর একটা ছিল ‘লজ্জা নারীর ভূষণ’। ইদানিং দেখা যাচ্ছে, বাংলাদেশের নারীসমাজ এই কথা বেমালুম ভুলে গেছে।

বটে! এই সেদিনই ত’ ১লা বৈশাখে কেমন বেহায়াপনা করার জন্য রাস্তায় নেমে যৌনসন্ত্রাসের মাধ্যমে অগণিত নারীকে শিক্ষা দেওয়া হল। এরপরেও তাদের টনক নড়েনি? এখন শুনছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষকও বেহায়াদের মত রাস্তা-ঘাটে পর-পুরুষের গায়ে হাত তুলেছে। তা-ও আবার যে সে পুরুষ নয়,

বিস্তারিত»

সন্ধিকাল

বালকের মুঠোয় থাকে লক্ষ তারার আকাশ

যেখানে দুরন্ত ঘুড়ি শন শন উড়ে দিনমান

জীবনের ঘনিষ্ঠ জড়াজড়ি জলে কি ডাঙ্গায়

আর থাকে মেঘেদের নিয়মিত পালাগান।

এরপর হঠাৎ কোন অশুভ মাঝরাতে

উঠে ধারালো কাস্তের মত নির্মম এক চাঁদ

জটিল সেই ফাঁদ

ছিঁড়ে ফেলে ছুঁড়ে ফেলে ঘুড়ি ও নাটাই।

বিস্তারিত»

নাবিকের মনের নোঙর

ছুটি শেষে যে নাবিক গৃহত্যাগ করে,
ফিরে চলে পোতাশ্রয়ে নোঙর করা
তার জাহাজ পানে, জিজ্ঞেস করোনা
তাকে কখনো তার গন্তব্যের কথা।

তার মনে গেঁথে থাকে ফেলে আসা
সব প্রিয়জনের কান্নাভেজা মুখ, আর
বাংলার শ্যামল প্রান্তরে রেখে যাওয়া
তার পদচিহ্নের মৃন্ময় সজীব স্মৃতি।

অচিরেই সেসব স্মৃতিগুলো মিশে যাবে
সাগরের নীল জলে, রয়ে যাবে শুধুই
ভালোবাসার এলোমেলো ব্যক্ত অব্যক্ত
কিছ কথামালা আর ধূসর কিছু কল্পনা।

বিস্তারিত»

নতুন দিনের জন্যে

তাকিয়ে দ্যাখো জামার কাপড়
আয়না সাবান ফুচকা পাপড়
ঢেউয়ের নদী পথের ওমোড়
উলটো কলস উটকো অলস
সবাই কেমন বদলে গ্যাছে

বদলে গ্যাছে দিবস ও রাত
হাতের চুড়ি কোমল দু’হাত
মরচে পড়া লোহার করাত
জেলের গাড়ি পুলিশ ফাঁড়ি
সবাই কেমন বদলে গ্যাছে

চোখ মেলে চাও রাতের দিকে
দেখবে আঁধার কেমন ফিকে
জ্বলছে জোনাক দিকে দিকে
আবছা আলো পথ দেখালো
বদলে যাবে এবার সবই

বিস্তারিত»

প্রবাসের গল্প

অনুগল্প – ১ঃ পড়াশুনা আর টিকে থাকা

ইউরোপের উদ্দশ্যে উচ্চ শিক্ষার্থে দেশ ছেড়েছি ২০১২ সালে – তাও প্রায় আড়াই বছরেরও বেশি হয়ে গেল। মোটেও সোজা ছিল না শুরুর সময়টা। নতুন দেশ, পরিবেশ, পড়ালেখার ধরণ, খাওয়া-দাওয়ার কষ্ট, জন্মের ঠান্ডা, স্বর্ণকেশী/নীলনয়নাদের আনাগোনা – সব মিলিয়ে অনেক কঠিন মন বসানো। তারপরেও জীবন চলে যায় জীবনের নিয়মে।
ইউরোপীয়ানদের তুলনায় আমাদের ম্যাথের ব্যাকগ্রাউন্ড যথেষ্ট দুর্বল।

বিস্তারিত»

আমার আমি

নিজের ভিতরে যাই ।
প্রাত্যহিক নিয়মে খাই-দাই,
কাপড় পাল্টাই,
চেনা রেজরে দাড়ি কামাই,
চেনা বিছানায় শুই, ঘুমাই,
আর আবিষ্কার করি
আমার আমাকে,
যে অন্য পাশ ফিরে শুয়ে আছে
মন্ত্রাপ্লুত মগ্ন দ্বৈততায় ।

২৮ এপ্রিল ২০১৫
৩ঃ৫৩ পূর্বাহ্ন

বিস্তারিত»

ছবিতা

সাদা কালোয় অনেক ভালো
চোখ ফেরানো যায় না
পূর্ণীমা, ববিতা নাকি অপর্না
কে এই ললনা?
এই ললনা গানের পাখি
করে অনেক লেখালেখি
ভালো রাঁধে
চুলও বাঁধে
অনেক গুণে উত্তমা
সবার প্রিয় তারার মা।

বিস্তারিত»