দিনলিপিঃ আলো’র বাড়ি যাবো

পশ্চিমে জন্মালে মিলি আপার নিজের টিভি শো থাকতো, একটা দুটো ম্যাগাজিন থাকতো ওপরাহ উইনফ্রির মতো, বাড়ীর পেছনে অর্গানিক ভেজি গার্ডেন থাকতো আর প্রতি বৃহস্পতিবার রেড বেল পেপার আর ব্রাসেলস স্প্রাউটের ঝুড়ি হাতে ফটো শুট করতেন তার ফেইসবুক ফ্যানদের জন্য! কিন্তু আপা পূর্বে জন্মেছেন যেখানে রান্নাবান্না করে ঠিক জাতে ওঠা যায়না, আর মনি কাঞ্চনের কথা নাইবা বললাম এখানে!

আগের দিনে পালকি পাঠিয়ে নাইওরী নিতো গ্রামের বাড়ি আর এখন কেউ ভালবাসলে নিজেই ঘন্টাখানিক ড্রাইভ করে এসে চ্যাংদোলা করে সাথে নিয়ে যান।

বিস্তারিত»

সানসেট বেঞ্চ

কলেজে প্রতি দিনের রুটিন একদম ঠাস বুননের।পিটিতে যাও,ফিরে গোসল কর, নাস্তা খেয়ে ক্লাসে যাও, মিল্ক ব্রেক থেকে ফিরে আবার ক্লাস শেষ করে লাঞ্চ…… দৌড় দৌড় দৌড়… সকালে পাচটা থেকে রাত দশটা অবধি … বছরে ২৬৫ দিন। পুরা দিনের রুটিনের ভেতর একটা দৌড়ের উপর থাকার ব্যাপার ছিল। কখনো নিজস্ব সময় পেলে, হয় খেলে নয় ঘুমিয়ে কাটানোর ইচ্ছাই ছিল ভারী। চিন্তা করার সুযোগ অনেক কম।

এর ভিতর শ্রেষ্ঠ সময় ছিল …

বিস্তারিত»

ছেলে বেলার মা-মাটি

গ্রীস্মের খরদুপুরে মহানন্দায় শীতলতা গ্রহণ,
আগুনরাঙ্গা কৃষ্ণচুড়া ফুল আহরণ,
আমার ছেলে বেলার মা-মাটির বন্ধন।

বর্ষার বর্ষণ মুখর উঠানের সেই আনন্দ ক্ষণ,
শ্রাবনে পরিপূর্ণ জল ধারায় বর্ষা বরন,
আমার ছেলে বেলার মা-মাটির বন্ধন।

শরতে আকাশ জুড়ে মেঘের নীলাবরণ,
মাটিতে ধবল কাশফুলের ছোয়া লাগে নিদারুন,
আমার ছেলে বেলার মা-মাটির বন্ধন।

হেমন্তের শিশির ছড়ানো ধানক্ষেতে পদচারণ,

বিস্তারিত»

অস্থির

মনে করে এলেই যখন, একটু বসো, একটুখানি।
এসেই কেন চাইছো যেতে, একটু বসো, গল্প শুনি।
আসতে কি খুব কষ্ট হলো? নাকে কেন ঘাম জমেছে?
উড়ছে যে চুল কিছু কিছু, আর কিছুটা লেপ্টে গেছে।

একটু বসো, একটু বসো, থামাও তোমার ছটফটানি,
একটু তোমার একটু আমার, কথা শুনি একটুখানি।
মলিন মুখে হাসি মেখে, আসলে যে তাও, খুশী হ’লাম।
এটাই হবে শেষ দেখা যে,

বিস্তারিত»

মিঃ রফিক নওশাদ ভালো আছেন

অফিসে যাবার পথে ভয়ে ভয়ে Syed Rafiqul Hossain স্যারকে ফোন দিলাম। মাত্র কিছুদিন আগে স্যার সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে ফিরেছেন। স্যার যতদিন হাসপাতালে ছিলেন তার প্রায় প্রতি দিনই Gazi Ghazi Abu Taher ভাই এর আপডেটের সুবাদে স্যারের শরীরের অবস্থা জানতে পারতাম। স্যার ফেরার পর ফেসবুকে যোগাযোগ হয়েছে। কথা বলিনি কারণ স্যার কথা বলতে পারছেন কিনা সেটা নিয়ে সন্দেহ ছিলো। আজ যখন ফোনে কথা বললেন ভাবলাম একেবারে দেখা করেই আসি।

বিস্তারিত»

ধাঁধা

(মন্তব্যে ইতিমধ্যে ধাঁধার সঠিক উত্তরগুলো চলে এসেছে। তাই পাঠকদের অনুরোধ করছি ধাঁধার প্রকৃত আনন্দ পেতে মন্তবে উত্তরগুলো না দেখে আপনার নিজের উত্তর দিন। সেই সাথে আপনি নতুন ধাঁধাও দিতে পারেন।)

ছোটবেলায় ছন্দে ছন্দে মজার সব ধাঁধা আমার বেশ প্রিয় ছিল। বহু বছর পরে আজ একটা এন্ড্রয়েড এপ্লিকেশনের কল্যানে বেশ কিছু ধাঁধার মুখোমুখি হলাম। সেখান থেকেই কিছু এখানে দিলাম সবার মাথা একটু খাটাবার জন্য।

বিস্তারিত»

গোলাপের রঙ

কিছু কিছু বিষয়ে আমি বিষ্ময়ে বিহ্বল হয়ে যাই।
অতি ক্ষুদ্র মানুষ আমি। স্ট্রাগলিং লেখক বলা যায়। নিরন্তর চেষ্টা করে যাচ্ছি লেখক হবার। কেউ লেখা পড়লে ভালো লাগে। খারাপ বললেও ভালো লাগে। যাক পড়েছে তো!

বই বেরুলে নামিদামি দু’এক জনকে বই দেই উদ্দেশ্য, তাঁরা যেন আমার বইটা অন্তত পড়ে দ্যাখেন। অভিজ্ঞতা ভালো নয়। বড়রা বাড়াবাড়ি রকমের ব্যস্ত থাকেন। আমার বই পড়ার সময় পান না।

বিস্তারিত»

বাণিজ্য বান্ধব ক্রীড়া নীতি চাই

ছোটবেলায় পাড়ার ক্রিকেটে একটা অবধারিত নিয়ম ছিল – আম্পায়ার থাকবে ব্যাটিং টিম থেকে। ইন্ডিয়া নিয়মটাকে একটু এডিট করে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়ে গেছে – ব্যাটিং/ফিল্ডিং দুই সময়েই আম্পায়ার থাকে ওদের দলের।

খেলায় জিততে ওরা আর কি কি করতে পারে?

১। কাগজে কলমে স্কোরিং হবে! ওদের দলের কেউ স্কোরিং করবে। মাঝে মধ্যে একটা দুইটা দাগ টেনে সিঙ্গেল/ডাবল কিংবা দুই একটা চার লিখে দিবে।

বিস্তারিত»

অতি প্রাচীন দ্বন্দ্ব ও বাংলার বীরত্বগাঁথা

 

অতি প্রাচীন দ্বন্দ্ব ও বাংলার বীরত্বগাঁথা ১:
—————————–ডঃ রমিত আজাদ

হযরত নূহ (আঃ)-এর প্রোপৌত্র বঙ্গ-এর নামানুসারেই আমাদের দেশের নাম বঙ্গ হয়েছে বলে একটি সূত্রমতে পাওয়া যায়। সেই বঙ্গ-এরই বংশধর আমরা। আরেকটি সূত্রমতে বঙ্গ শব্দের অর্থ সূর্য-দেবতা। রাজা বঙ্গ-ই ছিলেন বঙ্গ রাজ্যের প্রতিষ্ঠাতা, তাই তাঁর নামানুসারেই দেশের নাম হয় বঙ্গ। আজ থেকে বিশ হাজার বছর পূর্বের প্রস্তর যুগের নিদর্শন বাংলায় পাওয়া গিয়েছে।

বিস্তারিত»

নতুন প্রোফাইল পাতা প্রসঙ্গে

আপডেট ২৩/৩/২০১৫ : সদস্য ডিরেক্টরীও যোগ করা হয়েছে। লগইন করার পর বাম সাইডবারের একাউন্ট প্যানেল থেকে ডিরেক্টরি লিংক এ ক্লিক করে ডিরেক্টরিতে যাওয়া যাবে।

সিসিবিতে সদস্য প্রোফাইল সেকশনটি পুরোপুরি নতুন করে সাজানো শুরু হয়েছে। ফ্রন্টএন্ড/ব্যাকএন্ডে দুক্ষেত্রেই প্রচুর পরিবর্তন হচ্ছে/হবে।

১। পরিবর্তনের অংশ হিসেবে সদস্যদের প্রোফাইল পিকচার যোগ করার অপশনটিও পরিবর্তিত হয়েছে। ফলে আগের প্রোফাইল ছবিগুলো এখন অকার্যকর আছে। সিসিবির সদস্যদের তাই অনুরোধ জানানো হচ্ছে নিজেদের প্রোফাইল পিকচার নতুন করে আপলোড করার জন্য।

বিস্তারিত»

বিগ ক্রাঞ্চ ও মহাবিশ্বের অজানা অন্ধকার

“বিগ ক্রাঞ্চ”(Big Crunch)-এর নাম শুনেছেন? একে “বিগ ব্যাং(Big Bang)”-এর প্রতিবিম্ব বলা যেতে পারে। বিগ ব্যাং-এর কথা আমরা মোটামুটি সবাই জানি- একটা বিস্ফোরণ, যা থেকে আমাদের মহাবিশ্বের শুরু হয়েছিল। এমনকি শুধু মহাবিশ্ব না, আমরা যেই সময়ের মধ্যে আছি সেই সময়ও শুরু হয়েছে বিগ ব্যাং থেকে। যাহোক। বিগ ব্যাং বিস্ফোরণ, আর এর উল্টা বিগ ক্রাঞ্চ হল, সবকিছু আবার এক বিন্দুতে মিলিত হওয়া। মাত্র কয়েক বছর আগেও, এই বিগ ক্রাঞ্চ বিজ্ঞানে মোটামুটি গ্রহণযোগ্য একটি ধারণা ছিল।

বিস্তারিত»

সিমি আপু, ক্ষমা করবেন…

আমিঃ হ্যালো, এটা কি ০ ০০০০ ০০০…?

ফেরেশতাঃ হ্যাঁ, আপনি এই নাম্বার কীভাবে পেলেন?

আমিঃ আহ, আলহামদুলিল্লাহ্‌! ভাই, আপনি কি কোন মানুষ, নাকি ফেরেশতা?

ফেরেশতাঃ আমি ফেরেশতা! কিন্তু আপনি কীভাবে নাম্বারটি পেলেন তাতো বললেন না!

আমিঃ ভাই, বলছি। তবে, আগে একটি কথা বলে রাখি, আমার সিমি আপুর সাথে কথা বলা খুব জরুরী। দয়া করে কেন জরুরী, কি বলব,

বিস্তারিত»