(১)
তুমিও হেরে যাবে-
আমাকে হারিয়ে দিলে,
(২)
জানি,
একদিন ফিরে আসতে চাইবে
কিন্তু-
সে সুযোগ তোমাকে দেয়া হবে না
(৩)
প্রেম মানে স্নায়ুযুদ্ধ শেষে
একটি জয় অথবা দুটি পরাজয়
(৪)
স্বপ্নে এসে ডেকেছিল লায়লা ,
চোখ খুলে পেয়েছি
বিষাদের দমকা হাওয়া,
বাকিটা রাত
কেটেছে আমার অনিদ্রা।