( বুঝলাম না, রোমান্স দেখি আমার ভিত্রে ঝরঝরাইয়া পড়তেছে 🙁 )
একটু পাশে পাশে হাঁটি তোমার?
একটুখানিতো পথ,
যেন হাত বাড়ালেই ছুঁতে পারি,
বাতাসে টেনে নিতে পারি তোমার ঘ্রান।
একটু ছুঁয়ে দেই তোমায়,
ঠোঁটের উপরের কালো তিলটি,
কিংবা গালের টোল।
কপালের চুল গুলো সরিয়ে দেই আলতো করে?
বিবর্ন এই ব্সবাসে,
একদিন বিবর্ন হবো আমরাও।



