~ বাসিনি ভালো ~

বাসবো বলেই বাসিনি ভালো
পৃথিবীর এতো আলো।
বাসবো বলেই বলিনি কখনো
বুকের প্রদীপ জ্বালো।

বাসবো বলেই
কথার বাগানে কখনো খুঁজিনি
ক্যাকটাস ফুলগুলি।
বাসবো বলেই করিনি উজাড়
রাতজাগা ঘুমগুলি।
চাইনি কখনো ফানুসে সাজানো
নিথর অন্তপুরী।

চোখের মাদল জলের ঢলে
রঙধনূ রঙ কাগুজে নৌকো
ভাসাইনি পাল তুলে।
বাসবো বলেই এক জোড়া কাপে
দেইনি চুমুক চুমুর নোটেশনে।

বিস্তারিত»

পুটু

 

নোটঃ ফেসবুকে প্রকাশিত। মুঠোফোনের বাংলায় অভ্যস্ত নই বলে বানান ভুল আছে। ঠিক করতে পারছি না। দুঃক্ষিত।

 

বছর পাচ ছয়েক আগে মামা কোরবানী ঈদের পর একটা খাসী কিনে আনলেন। পরের বছর ঈদে কোরবানী করবেন বলে। খাসী উনি পালন করা শুরু করলেন এমন ভাবে যেন খাসী নয় উনার আরেকটা সন্তান বড় করছেন। মামী নাম দিয়ে দিলেন পুটু। আমি বাড়িতে গিয়ে দেখলাম পুটু শুধু সাদা ভাত খায় না,

বিস্তারিত»

আমি যেদিন জাগব, সমগ্র পৃথিবী প্রকম্পিত হবে — তৈমুর লং

আমি যেদিন জাগব, সমগ্র পৃথিবী প্রকম্পিত হবে — তৈমুর লং
—————————————— ড. রমিত আজাদ

তৈমুর লং-এর জন্ম ১৩৩৬ সালের ৮ই এপ্রিল কেশ নগরীর স্কারদু নামক শহরে, এর বর্তমান নাম শহর-ই-সবজ মানে সবুজ শহর। বর্তমান উজবেকিস্তান রাষ্ট্রের সমরকন্দ শহরের ৫০ মাইল দক্ষিণে এই শহর-ই-সবজ অবস্থিত। সেই সময় তা ছিল চাঘতাই খানশাহীর (Chagatai Khanate) অন্তর্ভুক্ত। তাঁর পিতা ছিলেন বারলাস উপজাতির ছোট মাপের ভূস্বামী। এই বারলাস হলো তুর্কী-মঙ্গোল উপজাতি,

বিস্তারিত»

বিজিস-এর “ট্র্যাজেডি” শোনার পর…

ট্র্যাজেডির আনন্দ
===============
সারাদিন যত ব্যস্ততায়
যত আনন্দময়তায়
যত বন্ধু-বাৎসল্যতায়
কাটুক না কেন
তোমার সময়,
আমি জানি –
রাত এলে, কী এক শূন্যতা
ঘিরে ধরে তোমায়।
বিশিষ্ট এক শূন্যতা-উদ্ভুত একাকিত্ব,
কুরে কুরে খায় তোমায়।
সকাল অবদি কুরে কুরে খায় –
আর ক্লান্ত করে,
ক্লান্ত, ক্লান্ত করে তোমায়।

ক্লান্ত চোখে ঘুম ভেঙ্গে যখন
তুমি ওঠো,

বিস্তারিত»

তীর্থযাত্রা

তীর্থটারে  সামনে রেখে

ব্যবসা ফাঁদে খাদেমে

ভক্তি ভরা যাত্রীসবে

মোক্ষ খোঁজে মরণে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

বিস্তারিত»

কোরবানি

কোরবানি

এই মন সারাখন ভাবে কি জানিনা,
আর কত কি যে হচ্ছে চারিদিকে
সব তো মানতে পারিনা,
জানিনা কিযে করি মরি যত যাতনা
আমি যে ঠিক বলব কথাটা তাত না
সত্যটা সতি্য কি বুঝি না।

এলে ঈদ চোখে নিদ বিতারিত অনেকের
ব্যাবসা বানিজ্য কারবারি ধান্ধা জমে ঢের
এই বিষয়টি মিথ্যে না,
হাকা দাম নিত্য কাম সন্ধান সুযোগের
গুদাম ভরে সংকট করে জমে বেচা ফের
লাভ টা তো কম না।

বিস্তারিত»

তোমার জন্য কান্দি।

তোমার জন্য কান্দি
মুহাম্মদ ওবায়েদুল্লাহ

তোমার জনে্য কান্দি আমি তুমি ধরিলে গো কার হাত
তোমার জনে্য বিবাগী আমি তুমি কার সনে কাটাও রাত,
বল সখি কি হবে আর রাখিয়া এ প্রান ।

আমি যে ভাসালেম নাও উজান গাঙের সো্রতে তুমি কোথা গেলে
নদী কুলে কি গো হবে দেখা প্রিয়ে রাখিব এ দেহ তোমার কোলে,
বলি সখি সে আশায় মোর জীবন করিব দান।

বিস্তারিত»

লাইবেরিয়ার ডায়েরি

লাইবেরিয়া এসেছি প্রায় ১ মাস হতে চলল। নতুন একটা দেশে আসলে কেন যেন আপনা থেকেই নিজের দেশের সাথে একটা তুলনা চলে আসে। লাইবেরিয়ার সাথে তুলনা করলে আমরা তৃপ্তির ঢেঁকুর তুলতেই পারি কিন্তু লাইবেরিয়া তুলনা করার মত কোন দেশ কিনা সে প্রশ্নটাই প্রথমে আসে, যে দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন চলছে সে দেশের সাথে তুলনা করা কোন কাজের কথা নয়।

লাইবেরিয়ার আবহাওয়া, ভূমি বৈশিষ্ট্যের সাথে বাংলাদেশের অসাধারণ মিল।

বিস্তারিত»

কুরবানি ঈদ ও শৈশব

ছোটবেলার কুরবানি ঈদ গুলোর কথা মনে পড়ে। খুব এক্সাইটেড থাকতাম গ্রামের বাড়িতে যাওয়া নিয়ে। আব্বুর সাথে জেদ ধরতাম “একদিন আগে চল না!!” আত্মীয় -স্বজন, ভাই -বোন সবাই আসবে। গরু কিনে বাড়ির সামনে বেধে রাখা হবে। কাঁঠাল পাতা ছিঁড়ে গরু কে খাওয়াবো। বড় কারো সাথে জেদ ধরব গরু নিয়ে মাঠে নিয়ে যাওয়ার জন্য। গরু একটু লাফালাফি শুরু করলেই ভয়ে কারো পিছনে লুকাবো। অনেক বন্ধুত্ব হয়ে যায় গরুটার সাথে।

বিস্তারিত»

মলিন ঈদ মোবারকঃ দায় নিতে হবে সৌদি আরবকেই!

১। মুসলিম জাহানের অঘোষিত এবং স্বঘোষিত অভিভাবক সৌদি আরব ২০১৪ সালে সামরিক খাতে ব্যয় করেছিল ৮০.৮ বিলিয়ন ডলার (৭৬.২ বিলিয়ন ইউরো)। যা কিনা আগের বছরের চেয়ে ১৭% বেশি।

সারা বিশ্বজুড়ে সিরিয়া শরণার্থী ইস্যুটি যখন ‘টক অব দ্যা মোমেন্ট’ তখন সৌদি বাদশাহ, যুবরাজ, আমির, উজির, নাজির…সবাই ভোগ বিলাসে ব্যস্ত। শুধু সৌদি আরবই নয়, মুসলমানদের আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও আই সি’র ও তেমন কার্যক্রম নেই। কেবল সিরিয়া ইস্যু নয়,

বিস্তারিত»

মোস্তাফিজের হাইকু পাঠের পর অনুভূতি

ভালবাসায় অরুচি যখন
===================
সে চাইতো, প্রেমের উত্তাপ
ছুঁয়ে যাক তাকে।
অথচ প্রেম নাকি
সারাক্ষনই থাকে তার
ধরা ছোয়ার বাইরে
কারন –

বারবার নাকি
ভুল মানুষের সাথে
ভুল সময়ে
ভুল সব প্রেম হয়ে যায় তার।

প্রেমে তাঁর তাই
ভীষণ অরুচি আজকাল…

কিন্তু যেদিন –
ঠিক মানুষের সাথে
ঠিক সময়ে
ঠিক ঠাক এক প্রেম হলো তার…

বিস্তারিত»

আমাদের কোরবানী হয়তো কবুল হতো

আমাদের কোরবানি বোধ হয় কবুল হতো। শৈশবের কোরবানি। আমাদের বাড়িতে ছিলো বারোটি ঘর। বারো ঘরের অর্থনৈতিক অবস্থা ছিলো বারো রকম। কেউ চারটা গরু কোরবানি দিতো, আবার কেউ কোরবানি দিতে পারতো না অর্থাভাবে। গ্রামের সবচেয়ে সম্ভ্রান্ত মুসলিম বাড়ি। ঐতিহ্য ধরে রাখার খাতিরে অনেকেই ধার দেনা করে একটা গরু কোরবানী দিতো। কেউ কেউ ভাগে। দুই পরিবার মিলে একটা বা কখনো তিন চার ঘর।

বাড়ির অদূরেই ছিলো গরুর হাট।

বিস্তারিত»

কিছুদিন একা থাকো


কিছুদিন একা থাকো,এই ভালো;
নিজস্ব বৃত্তের কেন্দ্রে-প্রেমহীন মূর্খতায়
শীতল অনিমেষ দুঃখের মধ্যে নির্বাপিত হোক সকল প্রেমাগ্নি
তাতে ডুবে যেতে থাকুক তেজস্ক্রীয় সন্দেহ, তোমার অবিশ্বাস
তুমি একা থাকো, নীরব থাকো অথবা মুখরাও হতে পারো
নিতান্ত নিন্দা-স্তবে, আমাকে ঘৃণা বাক্য-ভর্ৎসনায়
পুরোনো মলাটে, তোমার স্ব-স্বীকৃত মিথ্যে স্বর্গে
যেখানে তোমাকে বিউটি পার্লারে ছুটতে হয় পেডিকিউরের জন্য,
সৌন্দর্যবর্ধক ভিটামিন আর ঢেউহীন ঝরঝরে চুলে খুঁজতে হয়
লোকের চোখের ঝলক,

বিস্তারিত»

দুঃসংবাদের জন্য দৈনিক পত্রিকা, সুসংবাদের জন্য ফেসবুক


উপরের শিরোনামটি লেখার পর একবার ফেসবুকে ঢুঁ মারলাম। প্রথম খবরটিই ছিল একটি দুঃসংবাদ। জিহাদের বাবা আর এই পৃথিবীতে নেই। আমাদের জিহাদ। এই ব্লগের একজন মুখ্য কারিগর। কত বয়স জিহাদের? ত্রিশের আশপাশ কিছু হবে। সত্তর বছর বয়সে যার মা মারা যান তিনিও দুঃখ পান। অবশ্য বৃদ্ধাশ্রমের অধিবাসীদের সন্তানদের কী অবস্থা তা হয়তো জানি না। সে খবর আপাতত না জানলেও চলবে। জিহাদ এখন কী ভাবছে?

বিস্তারিত»

ভবঘুরে আর ইতালিয়ান বৃদ্ধের গপ্পো

বঙ্গসন্তানের ইউরোপ আগমনকে অকাল বৈধব্যের সহিত তুলনা করা যাইতে পারে। কেননা – স্বদেশের নিমিত্তে দীর্ঘশ্বাস ক্ষেপনের কোন ইয়ত্তা থাকে না। যাহাই সামনে আসুক না কেন, স্বদেশের প্রেক্ষাপটে উহা কী রূপে করা যাইত – তাহা ভাবিয়া কালক্ষেপণ করা নিত্যকর্ম হইয়া যায়। নরেন্দ্রর অবস্থা হইয়াছে ঠিক তদ্রুপ। শ্বেত-শুভ্র তুষারের উপর দিয়া হাটিতে যতটা না পুলক অনুভূত হয়, তাহার চাইতে টিনের চালে বৃষ্টির সহিত ব্যাঙের ডাক শুনিবার তৃষ্ণা প্রকট হইয়া মাথায় ঘুরপাক খাইতে থাকে।

বিস্তারিত»