
চেতনায় একেশ্বরবাদ, হৃদয়ে বুদ্ধের বাণী – পর্ব ৩
ড. রমিত আজাদ
সম্রাট অশোক এবং মগধ-বাংলার অহিংস ও সাম্যের দর্শন বৌদ্ধ দর্শন:
ব্রাহ্মণ্যধর্মের প্রতি নিষ্ঠাবান যুদ্ধপাগল এক সম্রাট ছিলেন অশোক, তাঁর নেশা ছিলো একটিই – বিজয়। ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন চাণক্যের পরামর্শে বিশাল মৌর্য সাম্রাজ্যের অধিকারী হন অশোকের পিতামহ চন্দ্রগুপ্ত মৌর্য, (বিশ্বজয়ী মহাবীর আলেকজান্ডারের নামজাদা সেনাপতি সেলুকাসের কন্যাকেও বিবাহ করেন তিনি)। তাই উত্তরাধিকার সূত্রেই বিশাল সাম্রাজ্যের মালিক হন সম্রাট অশোক।
