ভাবছিলাম, শততম ব্লগটি কি নিয়ে লিখবো?
চোখের সামনে ঘটে যেতে থাকা একটা বিষয়, যা আবারও মনে করিয়ে দিচ্ছে, There is no country for Women – ভাবলাম, সেটা নিয়েই লিখি…
এদেশে যৌন হয়রানি হয়।
ভালরকমেরই হয়।
অথচ এটার প্রতিকার পাবার জন্য সুনির্দিষ্ট কোন আইন নাই।
একবার একটা আইন হয়েছিল, পরে তা সংশোধন করে হয়রানির ক্লজটা বাদ দেয়া হয়।
তাহলে কি যৌন হয়রানি করে যে কেউ পার পেয়ে যেতে পারবে?
