মোবাইল সুন্দরীর ফেসিয়াল

দিন কয়েক আগে আবিষ্কার করলাম যে আমার HTC Desire 626x দিয়ে আগের মতো sharp ছবি তোলা যাচ্ছে না। মন-মেজাজ খারাপ। কারন মোবাইল সেটটা তো একেবারে জলের দামে কিনিনি। দোকানদার এক গাল হেঁসে আমাকে অভয় দিয়ে বলল যে, “ভাইয়া মাত্র ৮০০.০০ টাকা। লেন্স কভারটা পাল্টে দেই”। আমিও পাল্টা কাষ্ঠ হাঁসি হেসে দোকানিকে ভাব দেখালাম যেন আমি কত্ত বেরসিক। বললাম, “মোবাইলে কিই বা ছবি তুলি আজকাল (যেন ডি এস এল আর ক্যামেরা ছাড়া আমার চলেই না),

বিস্তারিত»

পুরনো ঢাকা’র গল্পঃ তিন

লোডশেডিং শুরু হল। ঠিক একঘন্টা বিদ্যুৎ থাকবে না। অন্ধকার পথ ধরে ফিরছি।
ঘন ঘন লোডশেডিং হয় বলে সন্ধ্যার পর রোগীও আসে কম! লালবাগ আর আজিমপুর জুড়ে লোডশেডিং-এর প্রাবল্য খুব বেশি, বলতে গেলে সুষম সবিরাম। গলির ভেতরটায় রিকশাগুলো জ্যাম লাগিয়ে ফেলেছে। এরা কিভাবে যেন জ্যাম বাধায়, আবার কিভাবে কিভাবে যেন জ্যাম ছুটে যায়! সারি সারি রিকশা কেউই কোনদিকে যেতে পারছে না। আমি শরীরটাকে কায়দা করে বাঁকিয়ে দুই রিকশার মধ্যে দিয়ে পার হবার সময় কানে এলো রিকশায় বসা ছেলেটি বলছে,

বিস্তারিত»

আজব ভাবনা…

“কপি লুয়াক”

এই জিনিসের নাম প্রথম শুনি the bucket list মুভিতে।

Asian palm cat নামে এক প্রজাতির বেড়াল আছে । তাদের ঘ্রাণশক্তি খুবই প্রবল। তারা বেছে বেছে গাছের সবচেয়ে ভাল ভাল কফি বিনগুলো খায়। কৃষকরা তাদের পিছে পিছে ছুটে। মাঝে মাঝে বেড়াল থামে। মল ত্যাগ করে।

কৃষকরা যত্ন করে সেই মল তুলে নিয়ে আসে। তারপর প্রক্রিয়াজাতকরন করে সেই মল থেকে তৈরি হয় বিশ্বের সবচেয়ে দামী কফি “কপি লুয়াক”।

বিস্তারিত»

আমাদের গ্রাম

আমাদের গ্রাম

‘নকশিকাঁথার মাঠ’ এর কবি এবং আমাদের প্রিয় পল্লী কবি জসীম উদ্ দীন নাকি জীবনের শেষ দুই দশক কিছুই লিখেননি, আমার প্রিয় কথাশিল্পী মাহমুদুল হক (‘জীবন আমার বোন’, ‘খেলাঘর’, ‘কালো বরফ’ এর লেখক) প্রবল কোন আত্মাভিমান থেকে লেখাই বাদ দিয়ে দিয়েছিলেন! আর ইন্দ্রনাথ আর নতুন দা’র সৃষ্টিকর্তা কথাশিল্পী শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় নাকি জীবনের শেষ দিকে একটা সোনার কলম বানিয়ে নিয়েছিলেন; আশ্চর্যজনকভাবে এর পর থেকে আর তেমন কিছুই লিখতে পারেননি তিনি!আমরা সাধারন মানুষ।

বিস্তারিত»

বালিকা

‘ পৃথিবীতে বালিকার প্রথম প্রেমের মত সর্বগ্রাসী প্রেম আর কিছুই নাই। প্রথম যৌবনে বালিকা যাকে ভালোবাসে তাহার মত সৌভাগ্যবানও আর কেহই নাই। যদিও সে প্রেম অধিকাংশ সময় অপ্রকাশিত থেকে যায়, কিন্তু সে প্রেমের আগুন সব বালিকাকে সারাজীবন পোড়ায়।”

আমাদের এই বালিকাও আজ ক’দিন তীব্র যন্ত্রণার ভিতর দিয়ে যাচ্ছ। নিজেও সে সেটা বুঝে কি? তবে কিছু একটা যে হয়েছে, বয়:সন্ধিজনিত অনুভূতির প্রগাড় অনুভবে বিদীর্ণ হবার চেয়েও বেশ তীব্র এই নতুন অনুভব।

বিস্তারিত»

সাংহাইয়ের পথে পথে-১

ইউয়ুন গার্ডেনের সম্মুখ ভাগআপনি যদি ঘুরতে ঘুরতে কখনো সাংহাই চলে আসেন তবে প্রথমে কোথায় যাবেন? চোখবন্ধ করে চলে যান ইউয়ন গার্ডেন (ইউ গার্ডেন)। আধুনিক রমরমা এত আকর্ষণ থাকতে কেন আমি আপনাকে প্রথমেই একটি ক্ল্যাসিকাল বাগানবাড়ির কথা বলছি তার অবশ্য কারণ আছে।
‘ইউ গার্ডেন দ্যা ফরবিডেন সিটি’ ওল্ড সাংহাইয়ের উত্তর-পূর্বের অ্যানরেন ঝিতে অবস্থিত। তদানিন্তন মীং সম্রাজ্যের সরকারী কর্মকর্তা প্যান ইউনডন বৃদ্ধ বয়সে বাবা মায়ের সুখ ও শান্তি নিশ্চিত করতে এটি তৈরি করেন।

বিস্তারিত»

একজন অসার্থক বিউগলারের স্মৃতি কথন!

একজন অসার্থক বিউগলারের স্মৃতি কথন!

পৃথিবীর বিভিন্ন নৃগোষ্ঠীর ভেতরে যেমন স্পষ্ট সাংস্কৃতিক পার্থক্য বিদ্যমান, তেমনিভাবে আমার বিশ্বাস সমগোত্রীয় বিভিন্ন ক্ষুদ্র দল সমুহের ভেতরেও স্পষ্ট সাংস্কৃতিক পার্থক্য বিদ্যমান থাকতে পারে। অন্ততঃ আমার অভিজ্ঞতা তাই বলে! ক্যাডেট কলেজে ভর্তি হবার পর আমাদের ক্লাসের ৫৫ জন ক্যাডেটকে লটারি অথবা র‍্যানডম স্যামপ্লিং এর ভিত্তিতে বিভিন্ন হাউজে ভাগ করে দেয়া হয়েছিল। কাজেই মাত্র ৩০০ জন ক্যাডেট নিয়ে সংগঠিত ফজলুল হক হাউজ,

বিস্তারিত»

মাদার তেরেসাকে ওঝাত্ব প্রদান

তাঁর মানব সেবামুলক কর্মকান্ডের জন্য সেই ছেলেবেলা থেকেই মাদার তেরেসার প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। তাঁকে শান্তিতে নোবেল দেয়া হয়েছিল। তাবৎ নোবেল লরিয়েটদের মাঝে এই “শান্তি” শাখায় বিজয়ীদের প্রায় সবার এই অর্জনের আড়ালে আমি রাজনীতির রঙ্গলীলার রসালো উপস্থিতি দেখতে পাই। এঁদের মাঝে মাদার তেরেসা ছিলেন বিরল ব্যতিক্রম। তাঁকে নিয়ে অনেকের অনেক আপত্তি থাকতে পারে, তাঁকে ও তাঁর সংগঠনের কাজকর্ম ঘিরে কিছু কিছু বিতর্ক থাকতে পারে,

বিস্তারিত»

জীবনের জার্নাল – ২৬

আমার শিক্ষকেরাঃ
জনাব মাহতাব উদ্দিন আহমেদ

আমরা যখন প্রথম কলেজে যোগদান করি, তার মাত্র কয়েক মাস আগে জনাব মাহতাব উদ্দিন আহমেদ এমসিসিতে যোগদান করেছিলেন। মাহতাব স্যার তখন ছিলেন সদ্য ভার্সিটি থেকে বের হওয়া একজন তরুণ শিক্ষক। তাঁর বাড়ী ছিল রাজশাহী এলাকায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেই তিনি অঙ্ক শাস্ত্রে অনার্স মাস্টার্স শেষ করে আমাদের কলেজে প্রভাষক পদে যোগ দিয়েছিলেন। তিনি একজন অমায়িক মানুষ ছিলেন,

বিস্তারিত»

যখন কবিতা লিখি

আমি যখন কবিতা লিখি,
তখন মনে আমার কোন প্রিয় গানের সুর বাজতে থাকে।
ঊর্ধ্বাকাশ থেকে নেমে আসে যেন কোন আলোকচ্ছটা,
যা মন খারাপ করা বিমর্ষ আঁধারকে আলোকিত করে,
জাগতিক পঙ্কিলতার ঊর্ধ্বে উঠে
আমি বিশুদ্ধতায় অবগাহন করতে থাকি,
আর ক্রমে ক্রমে নিজেকে নিষ্কলুষ বোধ করতে থাকি।

কবিতা লিখার সময়
কিছু বিশুদ্ধ ভালোবাসার কথা আমায় আচ্ছন্ন করে রাখে।

বিস্তারিত»

আমি হাম দেখেঙ্গে’র দলে

১। খুশবন্ত সিং এর “জোকস” নামক বইটায় (স্মৃতিশক্তি খুব বেশি প্রতারণা না করলে) সিনেমা নিয়ে একটা গল্প আছে এইরকমঃ

অমিতাভ বচ্চন, তনুজা আর রাজীব গান্ধী বসেছেন একটা মিটিং এ। বিষয় – ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশাল বাজেটের একটা দেশপ্রেমে উজ্জীবিত হবার মতোন সিনেমা তৈরী করা হবে। তনুজা বললেন তিনি এই মুভিটা পরিচালনা করে দেবেন, কোন পারিশ্রমিক নেবেন না। অমিতাভ বচ্চন বললেন তিনি বিনা পয়সায় অভিনয় করে দেবেন।

বিস্তারিত»

টুকরো টুকরো গল্পেরা…

জীবন এই মতো

তুমি শুটকি ভালোবাসো জানিয়েছিলে একদিন। আমি সমুদ্র উপকূলের মানুষ। শুটকি খেতে অভ্যস্ত নই। তবুও বাজার তালিকায় শুটকি রাখলাম। আমি বললাম, শুটকি খাওয়া অমানবিক। কিভাবে মাছের লাশগুলোকে রোদে পোড়া হয়েছে দেখেছ। তুমি বললে, মৃত মাছের আবার কি অনুভূতি? তুমি যে আস্ত কই তেলে ভেজে খাও। কই মাছের ছটফটানি দেখে দুঃখ জাগে না?
আমি আর কথায় পারলাম কই। বললাম, শুটকি কখনো রাঁধতে দেখিনি মা কে।

বিস্তারিত»

স্মৃতি প্রতারক

আমার পাপ করলেও তোমাকে মনে পড়ে
আমার পূণ্য করলেও তোমাকে মনে পড়ে
পাপ করলে মনে হয়,এসে দ্যাখো,কী খারাপ হয়ে গেছি তুমিহীনতায়
পূণ্য করলে মনে হয় কাকে তুমি ছেড়ে গেছো জানলে না
এতটা দু:খ কষ্ট চেপে অত মমতাহীন কিংবা এত দয়াবতী কেবল তোমার পৃথক মুখোশ
ভিখারিকে আধুলি দিলে ফিরিয়ে দিবে,
পেশেন্টদের অসুখ সারবে না,
তোমার ছাত্ররাও মুখ টিপে হাসবে ক্লাসময়
তারচেয়ে বরং ফিরে আসো তুমি,অসুস্থ হও,নত হও
কেউ জানবে না গোপন সন্ধি,জানলে বলে দিও
অথবা মুখভর্তি বমি হবে তোমার,নাকের দাগ আড়ো বেড়ে যাবে,

বিস্তারিত»

একটি নির্বাচন পরবর্তি কিছু তাৎক্ষনিক উপলব্ধি

আজ কিছুক্ষণ আগে একটি নির্বাচন হয়ে গেল।
নির্বাচনটা কোথায় হলো, সেটা খুব গুরুত্বপূর্ণ কিছু নয়।
তাছাড়া এখানকার পাঠকদের বেশিরভাগই সে সম্পর্কে অবগত।
তাই তা আর নাই বা বললাম।

এই লিখাটা নির্বাচনের ফলাফল নিয়ে আমার কিছু ব্যক্তিগত উপলব্ধি জানানোর জন্য লিখছি………

যদিও নির্বাচন হবার কথা ছিল ১৬টি পদের জন্য, কিন্তু তাঁর মধ্যে ১৩ টি পদে বিনা প্রতিদন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয়ে যাওয়ায়,

বিস্তারিত»

বীরাঙ্গনার স্বপ্ন

বিজয় দিবসের প্রাক্কালে
মুমুর্ষু  এক বীরাঙ্গনা বল্লেন
শত  লজ্জা অপমান সয়ে
আজও  আমি বেঁচে আছি
পাশে  ঠেলে মরণ
কবে আসবে?
সেই  মাহেন্দ্রক্ষণ!

করজোড়ে  নতজানু
মাগিবে পাকিস্তান
দাসী হতে চাই প্রভু
ভিখ দাও চরণ।

[ পুরাদস্তুর বাঙ্গালের ভবিষ্যত বাণীঃ এক দিন বাংলাদেশের অঙ্গরাজ্য হবার জন্য কেঁদে কেটে একাকার হবে পাকিস্তান ]

বিস্তারিত»