যদি ভুলে যাওয়া যেতো
প্রথম ভাললাগা
প্রথম ছোঁয়া
প্রথম চুম্বন…
যদি ভুলে থাকা যেতো
উদ্ভিন্ন পংক্তিমালা
স্বলজ্জ আনত নয়ন
কবিতার উত্তাপ…
যদি ভুলে যাওয়া যেতো
মুখোমুখি বসা
হাতে হাত রাখা
শরীরের ঘ্রান…
যদি ভুলে থাকা যেতো
অস্বীকার
প্রত্যাখ্যান
উপহাস…
আমি ভুলতে পারি না
আমি ভুলতে চাইও না
তুমি পারো?

