পাছে বিব্রত হও,
কিংবা বিরক্ত,
তাই, আজকাল আর
সরাসরি তাকাই না
তোমার দিকে।
আড় চোখে তাকিয়ে,
অথবা না তাকিয়েই-
কেবল শব্দে-বর্নে-গন্ধে,
অনুভব করে যাই,
কতটা ভাল আছো তুমি,
অথবা কতটা ভাল নাই।
আজকাল জানো তো,
তোমার ভাল থাকাটা,
অতি জরুরী আমার কাছে।
তুমি ভাল থাকলেই কেবল
একরাশ প্রজাপতি উড়ে বেড়ায়
আমায় ঘিরে।
