“ভালবাসা হলো দুজনের পাগলামি…” – রফিক আজাদ
কখনো বলিনি তোমায়, “ভালবেসো”,
তুমি নিজে থেকেই বাসলে তা।
কখনো বলিনি তোমায়, “ছেড়ে যাও”,
তুমি নিজে থেকেই গেলে তা।
ভালবাসার সময়ও বলো নাই,
“কেন তা বেসেছো?”
ছেড়ে যাবার সময়ও তাই জানতে চাইনি,
“কেন যাচ্ছো?”
স্বেচ্ছায় এসেছিলে,
স্বেচ্ছায় চলে গেলে –
সমাপ্ত!
দি এন্ড!!