উইম্বলডন ২০১৪: পর্ব ১

কেমন হচ্ছে উইম্বলডন ২০১৪ ? বিশ্বকাপের ডামাডোলে পত্রিকার পাতা থেকে অনেকটা অসহায় নির্বাসনে । চলুন না পুরুষ এককের প্রতিযোগিতা কেমন জমেছে দেখে আসি ।

রাউন্ড ওয়ানঃ নেই তেমন কোন অঘটন । বাছাইদের মধ্যে বাদ পড়েছেন কেবলই ফার্নান্দো ভার্ডেস্কো। ৫ সেটের ম্যাচে ফগনিনি হারান আলেক্স কুজনেতসোভ কে । বাছাই খেলোয়াড়েরা অনায়াসেই পার হয়েছেন প্রথম রাউন্ড।

২য় রাউন্ডঃ প্রতিদ্বন্দ্বিতার আমেজ চলে আসে ষোল আনা।

বিস্তারিত»

বইপোকার আত্মকথা

মনিষী বলেছিলেন -‘জীবনে শুধু তিনটি জিনিষের প্রয়োজন। আর তা হল বই,বই এবং বই’।

কথাগুলার মর্মার্থ বুঝতে আমারও বেশী দিন লাগে নি ।আগে টুকটাক বই পড়লেও ,বইয়ের নেশা মূলত চেপে ধরে ক্যাডেট কলেজে ভর্তি হবার পর । কলেজ এর সুবিশাল পাঠাগার দেখে নিজেকেই হারিয়ে ফেলতাম । বই,বই আর বই । সব ধরনের বই সুন্দর করে সাজানো । সপ্তম শ্রেণীর এই পুচকে তখনি একটা নিয়ত করে ফেলে,

বিস্তারিত»

সিরিয়াল ২৩ ও ২৪, হাজতে বাসর

সিরিয়াল ২৩
২২ ডিসেম্বর, ২০০২, হাজতে বাসর

মাথা নিছু করে কাঁদছিলাম আম্মুর হাত ধরে। কিন্তু ওসির কথায় সম্বিত ফিরল।আমি থাকতে আরিফ হাজতে ঢুকবে! আহারে, আমার জন্য বেচারা আর কত কষ্ট করবে!
আমিঃ আব্বু, আমার ১৮ বছর হয়েছে। আমার জন্ম ১৯৮৪ সালের ৫মে।
ওসিঃ উনি কি ঠিক বলেছেন?
আব্বুঃ হ্যা।
ওসিঃ তাহলে আপনি বাবা হিসেবে কেস তুলে নিতে পারেন
আমিঃ আমাকে কেউ জোর করে আনেনি এখানে।

বিস্তারিত»

ইলিশ মাছের তিরিশ কাঁটা

সময়ের ব্যাপ্তি টা ১৯৮৭ থেকে ১৯৯০ সাল। আমার ৩য় থেকে ৫ম শ্রেণীর সময়ের কথা। ঢাকা শহরের এ.জি.বি. কলোনীতে তখন থাকি। বিচ্ছিন্ন কিছু ঘটনার কথা এই বিশ্বকাপের সময় মনে পড়ে যাচ্ছে। সময়টা তখন অনেক ধীর গতিতে যেত বলে মনে হত। ঠেলা দিয়েও মনে হয় সময়কে পার করা যেত না। একটা দিন কিভাবে শেষ হবে এই চিন্তা। বাবা সরকারী চাকরী করত। অবশ্য কলোনীতে আমরা যারা থাকতাম সবার বাবাই সরকারী চাকরী করত।

বিস্তারিত»

সাময়িক পোস্টঃ প্রেডিকশন গেমে নক আউট পর্বের স্কোরিং

নক আউট সেকশনের পয়েন্ট ক্যালকুলেশনঃ

মূল স্কোরিং গ্রুপ পর্বের মতই হবে। খেলা পেনাল্টিতে গড়ালে নিচের নিয়মগুলো কার্যকর হবেঃ

* পেনাল্টি সহ মোট গোল সংখ্যার জন্য আগের নিয়মেই বোনাস।
* ১২০ মিনিটে ড্র সঠিক ভাবে প্রেডিক্ট করলে কিন্তু পেনাল্টি রেজাল্ট ভুল করলে ড্র পেডিক্ট এর পয়েন্ট পাওয়া যাবে।
* ১২০ মিনিটে সঠিক গোল সংখ্যাসহ ড্র প্রেডিক্ট কিন্তু পেনাল্টি রেজাল্ট ভুল করলে ড্র প্রেডিক্ট এর পয়েন্ট সহ সঠিক গোল সংখ্যার বোনাস পাওয়া যাবে।

বিস্তারিত»

বাচ্চা+আমি (১)

তখন বয়স আর কত হবে, মনে হয় ক্লাস ১ এর মাঝামাঝি টাইমের কথা এটা। আমি যেখানে থাকতাম, সেখান থেকে আমাদের থানা সদরের (মনোহরদীর) একমাত্র বাজারটির দূরত্ব ১ কিলোমিটারের কিছু কম। বাচ্চাকালে বাসার পাশে স্কুলে হেঁটে গেলেই অবস্থা খারাপ হয়ে যেত (লুতুপুতু বাচ্চা আছিলাম আর কি!!), আর ১ কিলোমিটারের মত হাঁটা তো অনেক কিছু। তখন আবার ঘুড়ি উড়ানোর সিজন চলছিলো। বাসার সামনের মাঠে, পাশের ধানক্ষেতের উপরের আকাশ বিকালবেলা ভরে যেত নানা রঙ-বেরঙয়ের,

বিস্তারিত»

সিরিয়াল ২১ ও ২২, ২২ ডিসেম্বর, ২০০২, বাসর নাকি বেদনার আসর!

সিরিয়াল ২১
২২ ডিসেম্বর, ২০০২, বাসর নাকি বেদনার আসর!
পুলিশঃ আপনি আমার সাথে আসেন(আমার দিকে তাকিয়ে)।কি নাম?
আমিঃ শর্মিলী
পুলিশঃ আনোয়ার হোসেন
পুলিশঃ বয়স কত?
আমিঃ ১৮
পুলিশঃ দেখেতো মনে হচ্ছে না। কাগজ দেখান
আমিঃ আমার কাছে কাগজ নেই স্যার
পুলিশঃ তাহলে বুঝব কিভাবে এটা বাল্যবিয়ে না?
আমিঃ স্যার মে মাসেই আমার ১৮ হয়ে গেছে।

বিস্তারিত»

সাংবাদিকতার নীতির কতটা বাইরে যেতে পারি

(০৩/০৫/২০১৩) এক টেলিভিশন সাংবাদিকের ছবি ফেসবুকে ঘুরছে। তিনি একটি চ্যানেলের প্রতিবেদক। তাকে দেখা যাচ্ছে জুরাইন কবরস্থানে একটি খোঁড়া কবরের মধ্যে মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে পিটিসি (পিস টু ক্যামেরা) দিচ্ছেন। দৃশ্যটি হয়তো টেলিভিশনে প্রচারিতও হয়েছে। একজন ফটোগ্রাফার ওপর থেকে তুলছেন দৃশ্যটা। তবে প্রতিবেদক দাবি করেছেন, এটা সম্প্রচারিত হয়নি। কিন্তু ছবিটি সাংবাদিকতার যা ক্ষতি করার করে দিয়েছে। ছবিটা টেলিভিশনের চেয়েও বড় মাধ্যমে প্রচারিত হচ্ছে।

ছবিটি দেখার পর এই প্রতিবেদক সম্পর্কে কী ধারণা হয়েছে দর্শকের,

বিস্তারিত»

সাংবাদিকতায় ফলো-আপের অভাব

সাংবাদিকতা পেশায় অনেকগুলো বছর পার করার পরও কেমন যেন লাগে। মনে হয় ঠিক মতো আমার সব কাজগুলো করতে পারিনি। কারণ অনেক। মাঝে-মাঝে নিজেরই ইচ্ছে হয়নি। কিছু সময়ে আলস্য গেঁড়ে বসেছিল, আবার অনেক সময় আমার নিজের দুর্বলতা ছিল। কিন্তু বেশিরভাগ সময়-সুযোগ হয়নি। তার মানে কিছুই যে করতে পারিনি তা নয়; তবে অনেক কাজই অসম্পূর্ণ রয়ে গেছে।

এ কথা শুধু আমার একার নয়। বাংলাদেশে সাংবাদিকরা সুযোগের অভাবে অনেক কাজ করতে পারেন না।

বিস্তারিত»

আমাদের মিজান এবং একটি মানবিক আবেদন

রাজশাহী ক্যাডেট কলেজের এ্যাডজুটেন্ট হিসেবে জয়েন করেছি কয়েক মাস হলো। এর আগে ছিলাম মির্জাপুর ক্যাডেট কলেজে। আমার এ পর্যন্ত চাকুরি জীবনে খুব অন্যরকম অভিজ্ঞতা। কাজের ধরন, পারিপার্শ্বিকতা আর অনেকখানি নস্টালজিয়া তো রয়েছেই।

সেদিন সকালে অফিসের সামনে দাড়িয়ে মোবাইলে কথা বলছিলাম হঠাৎ চোখ পড়ল একজনের উপর, হলুদ শার্ট পরনে, আমাদের বয়সী হবে। হাবভাবে মনে হল কলেজে ঢুকতে চায়। অফিসে বসে গার্ডকে দিয়ে ডেকে আনালাম।

বিস্তারিত»

বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

২৩ জুন ২০১৪ তারিখ দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (http://www.bangladesh.gov.bd) ওয়েবসাইটের উদ্বোধন করেন। এই ওয়েবপোর্টালটি সম্ভবত বিশ্বে সর্ববৃহৎ। সরকারের বিভিন্ন সংস্থা, যেমন- ৬১টি মন্ত্রণালয় ও বিভাগ, ৩৪৫টি অধিদপ্তর, বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়নসহ প্রায় ২৫ হাজার ওয়েবসাইটের সমন্বয়ে এটি গঠিত ।

FireShot Screen Capture #005 - 'বাংলাদেশ বাতায়ন I গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার' - www_bangladesh_gov_bd__q=bn

 

বিস্তারিত»

পিঙ্ক ফ্লয়েড

আজ থেকে দুই বছর আগেও যদি কেউ আমাকে পিঙ্ক ফ্লয়েড এর কথা জিজ্ঞাসা করতো তাহলে আমার উত্তর হত, নাহ আমি এদের গান শুনিনা। সত্য কথা বলতে আমার কোনও ধারণাই ছিলনা পিঙ্ক ফ্লয়েড নিয়ে। আমি প্রচুর বাংলা গান শুনতাম এবং এখনো শুনি। ইংরেজি গান শুনতাম কলেজে যখন কলেজে কমনরুমে কেউ বাজাতো তখন। কিন্তু কোনও ব্যান্ড এর প্রতি আমার আকর্ষণ ছিলনা বরং ছিল কিছু গানের প্রতি। আমি কলেজে থাকতে ভিডিও শো দেখতামনা।

বিস্তারিত»

মিরোস্লাভ ক্লোসাঃ একজন অন্তরালের নায়ক

এবারের বিশ্বকাপের শুরু আগে থেকে কোন দল চ্যাম্পিয়ন, রানারআপ হবে, কারা চমক দেখাবে কারা ফ্লপ করবে ইত্যাদি হিসাব নিকাশের সাথে সাথে আরেকটা হিসাব সবার মুখে মুখে ঘুরছিলো। মিরোস্লাভ ক্লোসা কি পারবে সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার(আমার দেখা সেরা) রোনালদোর বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙ্গতে? জার্মানীর জার্সি গায়ে ক্লোসার ইতিপূর্বের নৈপুন্যের কারনে বেশিরভাগের মতই ছিল ক্লোসার পক্ষে কিন্তু তাদের বেশিরভাগই চাচ্ছিলো রেকর্ডটা যাতে রোনালদোরই থেকে যায়, তাদের মতে এরকম একটা রেকর্ড তো রোনালদোর মত ফেনোমেননকেই মানায়!রোনালদো নিজেও তার এই রেকর্ড নিয়ে চিন্তিত ছিল,

বিস্তারিত»

কেন ?

চটপটে লোক

পাশ কাটানো মহিষের লেজের
ঝাপটায় ছিটকে আসা গোবর
শুয়োরের গায়ের ধূলো
উড়ন্ত পাখির পুরিষ
ভেজা কুকুরের গাঝাড়া পানি
চলন্ত বাসে অবলার বমি
কিছুই খুজে পায়না তাকে।

তফাত কী শুধুই আয়োডিনে
না কি কপালের লিখনে ?

চলে যাব

এবার আমি ভদ্রতার পরিচয় দিব,
মেয়াদ শেষ হবার আগেই চলে যাব অবসরে।

বিস্তারিত»

প্রিয় কবি নির্মলেন্দু গুণ

নির্মলেন্দু গুণ শুভ জন্মদিন কবি।

পঞ্চ পান্ডবের পর বাঙলা ভাষায় আমার প্রিয় কবিদের অন্যতম নির্মলেন্দু গুণ। গুণকে ষাটের দশকের কবি বলা যায়; নাকি সত্তর। গুণকে আর যাই হোক দশকে আটকে রাখা যায় না। তিনি কালোত্তীর্ণ কিনা তা এখনি বলা সম্ভব নয়, কিন্তু তিনি যে যুগোত্তীর্ণ এতে কোন সন্দেহ নেই।

নিজের সম্পর্কে খুব সহজেই ঠাট্টা করতে পারেন এই কবি। দাড়ি রাখেন রবীন্দ্রনাথ সাজতে তাও বলেন।

বিস্তারিত»