জীবন মানে জি বাংলাঃ রিমান্ডাগ্রহ

প্রথম আলোতে একটা খবর পড়ে দুই জায়গাতে ধাক্কা খেলাম! শেখ হাসিনা নাকি জিয়া হত্যা মামলায় খালেদা জিয়া ও তারেক জিয়াকে রিমান্ডে নিতে আগ্রহী। ব্যাক্তিগতভাবে খালেদা জিয়া বা তারেক জিয়ার প্রতি আমার দৃষ্টিভঙ্গি আর দশটা রাজনীতিবীদের প্রতি যেমন, ঠিক তেমনই, কিন্তু সেটা এখানে বিবেচ্য বিষয় না। যেখানে যেখানে ধাক্কা খেলাম, তা হলো, প্রথমত, প্রধানমন্ত্রীর পদানসীন একজন ব্যাক্তি আইনের আওতায় আনার চাইতে রিমান্ডে নেয়ার প্রতি বেশী আগ্রহী,

বিস্তারিত»

আমার গল্প- সিরিয়াল ১৯ ও ২০ ( বর কোথায়!)

সিরিয়াল ১৯
২২ ডিসেম্বর, ২০০২ বর কোথায়!
বারবার ফোন করেও বরের জবাব নেই। সবাই ভাবল হয়ত বর সিদ্ধান্ত বদলিয়েছে বিয়ের। হয়ত আমাকে চলে যেতে হবে বিয়ে না করেই। কেবল আমি ভয়ে ছিলাম নিশ্চয়ই আমার আরিফ এর কিছু হয়েছে। না হলে আমাকে অপেক্ষা করাবে! জীবনেও না।আজকের দিনটার জন্য এত বছর অপেক্ষা করেছে।এতক্ষণে বাসায় ফিরে যাবার কথা।কিন্তু বিয়েই হল না। বাসায় কি বলব। ভয়ে আমার জীবন যায় যায়।

বিস্তারিত»

আর্জেন্টিনা বনাম বসনিয়াঃ চলমান আলোচনা

মেসির আর্জেন্টিনা আজ বিশ্বকাপ ২০১৪ এর প্রথম ম্যাচে মাঠে নামছে প্রথমবারের মত বিশ্বকাপ খেলতে আসা বসনিয়ার বিরুদ্ধে। চ্যাম্পিয়ন হবার জন্য অন্যতম ফেভারিট আর্জেন্টিনা এই ম্যাচে শক্তির বিচারে অনেক দূরই এগিয়ে, তবে এই বিশ্বকাপে এর মাঝেই আমরা কিছু চমক দেখে ফেলেছি। বসনিয়া কি আমাদের জন্য কোন চমক নিয়ে আসছে নাকি মেসি এবং আর্জেন্টিনা আজকের ম্যাচের মাধ্যমে তাদের শিরোপার দাবির পক্ষে শক্ত প্রমাণ উপস্থাপন করবে?

মূল একাদশঃ

arg lin

ট্যাকটিকাল লাইনআপ
arg tacbos tac

মেতে উঠুন আড্ডায় আর চোখ রাখুন খেলা চলাকালে বিভিন্ন পরিখংখ্যানের আপডেটের জন্য

বিস্তারিত»

বৃষ্টি নামে, নামে রে!

বৃষ্টি নামে, নামে রে!
উপর নিচে, সামনে পিছে
নামে ডাইনে বামে রে!

বৃষ্টি নামে মরচে ধরা রেলিংটাতে
জানলা দিয়ে বাড়িয়ে দেয়া কোমল হাতে
অঝোর ধারায় বৃষ্টি তাড়ায়
দাবদাহকে ঘা মেরে!
বৃষ্টি নামে, নামে রে!

বিস্তারিত»

অপ্রকাশিত ভালবাসা

শৈশবে যে মানুষটাকে সবচেয়ে ভয় পেতাম, সাথে সাথে ঘৃণাও করতাম সে আর কেউ নয়, আমার পরম শত্ত্রু; আমার বাবা!!! এই লোকটার চোখ একবার ফাঁকি দিতে পারলে আমার সারা দেহ-মনে এক অনন্য তৃপ্তির ছোঁয়া লাগত। মনে মনে কতবার যে তার অকাল মৃত্যু কামনা করেছি সে কথা ভাবলে এখন সত্যিই খুব হাসি পায়; শিশুমনে কতনা ভাবের উদয় হয়!!!!

ছোটবেলায় সবসময় তোমাকে মূর্তিমান আতঙ্ক হিসেবে দেখেছি,যাকে দেখে আমাদের বাড়ির সব ছেলে-মেয়ে সবসময় ভয়ে কাঁপে।পড়ার সময় তোমার ছায়া টের পেলে তাদের মুখদিয়ে ফেনা উঠে যায়,

বিস্তারিত»

সূর্য সন্তান

জন্ম নিলো হাজারে হাজার
যথেচ্ছ বলাৎকারে
সাদা আর লালচে
হলদে আর কালচে
বর্বর বাবা কাকাদের
দেখে আরও হিংস্র
হয়ে ওঠে ওরা।

আর সব বেজন্মাদের
থেকেও বেয়াদব
ক্রমাগত নখরাঘাতে
বিবস্ত্র করে জননীকে
রক্তের নেশায়।

 

বিস্তারিত»

প্রলাপ-১২

frog-umbrella3
১।
আমাদের প্রতীকী শব্দবন্ধের গোপন সংকেত জেনে ফেলেছিলো যে জোনাকীরা, কাল রাতের স্বপ্নে এসে ক্ষমা চেয়ে গেছে তারা। স্বপ্ন বেশীক্ষণ স্থায়ী হয় নি। পরীক্ষার আগের রাতের স্বাভাবিক স্বপ্নের মতোই লিখতে পারছি না,এক্সাম হলে পৌছুতে পারছি না কিংবা দেরী হয়ে গেছে-এইরকম। তাই সাদা জানলা-পর্দার উড়ে উড়ে আসা দেখে দেখে যখন ঘুম ভাঙলো,তাই দেখে ভুলে গেছি সকল জোনাকীর অপরাধ। পর্দা তখন আরও ফুলে ফেঁপে উঠছে ঝড়ো বাতাসে।

বিস্তারিত»

ম্যাচ ডে ৩: হাল্কার উপর ঝাপসা প্রিভিউ! (আপডেটেড!)

গ্রুপ সিঃ কলম্বিয়া বনাম গ্রীস
বাংলাদেশ সময়ঃ রাত দশটা
ভেন্যুঃ এস্তাডিও মিনিরাও, বেলো হরাইজেন্তে
রেফারিঃ মার্ক গেইজার (যুক্তরাষ্ট্র)
ম্যানেজারঃ হোসে পেকারম্যান (কলম্বিয়া), ফার্নান্দো সান্তোজ (গ্রীস)

world-cup-colombia-greece_3155892

সম্ভাব্য একাদশ ও ফর্মেশনঃ

article-2657477-1EBD5E3400000578-189_306x445

দলের খবরঃ হাঁটুর আঘাতের কারনে অনুপস্থিত ফ্যালকাও এর বদলে কলম্বিয়া দলের আক্রমন ভাগের দায়িত্ব থাকবে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের হয়ে খেলা তেফিলো গুটিরেজ এর উপর।

বিস্তারিত»

ম্যাচ ডে টুঃ প্রিভিউ

গ্রুপ এঃ মেক্সিকো বনাম ক্যামেরুন
ভেন্যুঃ এস্তাদিও ডাস দুনাস, নাতাল
রেফারিঃ উইলমার রোলডান, কলম্বিয়া
সময়ঃ বাংলাদেশ সময় রাত ১০টা।

ম্যানেজার
মেক্সিকো- মিগুয়েল হেরেইরা
ক্যামেরুন- ভলকার ফিনকে

দলের খবর
মেক্সিক্যান বস সম্ভবতঃ আজকেও ম্যান ইউ তারকা হারনান্দেজকে সাইডবেঞ্চে বসিয়ে রাখবেন। অবশ্য সাম্প্রতিক ফর্ম বিবেচনা করলে এটা অত্যন্ত যৌক্তিক সিদ্ধান্ত। সেক্ষেত্রে আক্রমন ভাগের দায়িত্বে থাকবেন মেক্সিক্যান ‘রোনাল্ডিনহো’ জিওভানি সান্তোস এবং সাথে থাকবেন রাউল জিমেনেজ কিংবা ওরিবে পেরালতা।

বিস্তারিত»

ধুলোজমা সেই জীর্ণ ডায়েরী : ৬ জুন, ২০১৩ এর প্রহরান্তে

কঠোর ‘শৃঙ্খলা’ আর ‘নিয়মানুবর্তিতায়’ পরিচালিত ঝিনাইদহ ক্যাডেট কলেজে সেদিন স্বাভাবিক আর সাতটা দিনের মতই সকালটা শুরু হল ক্যাডেটদের পিটি, স্টাফদের চিৎকার আর বাঁশির কর্কশ ধ্বনিতে। সবই স্বাভাবিক। শুধু ৪৭টা প্রাণ সেদিন সুদীর্ঘ নিঃশ্বাস বুকে এই নিত্য নৈমিত্তিক আনুষ্ঠানিকতার দর্শক মাত্র। ৪৪ তম ইনটেকের ৪৭ জোড়া ভেজা চোখ সেদিন শুধু সময়চোরা সূর্যের দিকে তাকিয়ে ব্যর্থ হাহাকাররত।

তারপর থেকেই দিনটা সম্পূর্ণ ভিন্ন। সেদিন ব্রেকফাস্টের জন্য কোন তাড়া ছিল না।

বিস্তারিত»

প্রথম ম্যাচ প্রিভিউঃ ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া

গ্রুপ এঃ ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া
ভেন্যুঃ এরেনা করিন্থিয়ান্স, সাও পাওলো
বাজির দরঃ ব্রাজিল ১/৩, ড্র ৪/১, ক্রোয়েশিয়া ৮/১
রেফারিঃ ইউশি নিশিমুরা, জাপান

ম্যানেজারঃ
ব্রাজিল- লুই ফিলিপ স্কোলারি
ক্রোয়েশিয়া- নিকো কোভাক

10455502_10152098860191302_145693224_n

দলের খবরঃ
নেইমারের গোঁড়ালির ইঞ্জুরি ব্রাজিলসহ সারা পৃথিবীর ব্রাজিলিয়ান সমর্থকদের চিন্তায় রাখলেও শেষ খবর পাওয়া অনুযায়ী উনি সেরে উঠেছেন। ফলে স্কোলারির টিপিক্যাল ৪-২-৩-১ ফরমেশন নেইমারকে বামে রেখে গেম প্ল্যানে কোন পরিবর্তন আপাতত করতে হচ্ছে না।

বিস্তারিত»

সিসিবি বিশ্বকাপ ফুটবল প্রেডিকশন-২০১৪

আপডেট ১: মূল প্রেডিকশন সফটওয়্যারের সাথে সমন্বয় সাধনের জন্য সঠিক বিজয়ী নির্বাচনে পয়েন্ট এবং ম্যাচের গোল সংখ্যার ভিত্তিতে প্রদত্ত বোনাস পয়েন্ট এর নিয়মে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

বিশ্বকাপ ফুটবল দরজায় কড়া নাড়তে নাড়তে ক্লান্ত, সময় হয়ে গিয়েছে এবার দরজা খুলে দেবার। আমাদেরও সময় হয়েছে স্মৃতি রোমন্থন শেষে মূল খেলায় মাঠে নামার। এবার মাঠে শুধু নেইমার, মেসি, রোনাল্ডোরাই খেলবে আর গোল করবে না,

বিস্তারিত»

ক্যাডেটীয় বিশ্বকাপ: বিশ্বকাপ সময়ের কিছু মজার ঘটনা

এক
আমাদের একজন জনৈক সিনিয়র ভাই ছিলেন যিনি পৃথিবীর কোন কিছু সম্পর্কেই খোঁজ খবর রাখতেন না। আমরা তাকে বলতাম, সংযোগ বিছিন্ন মানুষ। যেমন ডাইনিং হলে খাবার খাওয়ার সময় প্রায়ই তার পোষাকে তরকারির ঝোল লেগে থাকতো। তার সহপাঠীরা অনেকেই মজা করে বলতো, কি রে তুই খেয়েছিস না তোর শার্ট খেয়েছে?
বেচারা অসহায় ভঙ্গিতে উত্তর দিত, দুটোই। হাতে ঘড়ি পড়লেও তিনি অন্যদের কাছে সময় জিজ্ঞেস করতেন।

বিস্তারিত»

মণ্ডল থেকে সরকারঃ ৩য় পর্ব

ব্রিটিশ আমলে ফিরিঙ্গি ঠেঙ্গান রিয়াছত উল্লাহ সরকার। ছেফাত উল্লাহ সরকার, গ্রামঃ মাড়িয়া, থানাঃ বাগাতিপাড়া, মহকুমাঃ নাটোর, জেলাঃ রাজসাহীর ২য় পুত্র তিনি।দেখতে রাজপুত্রের মতই ছিলেন তিনি।সোনার মত গায়ের রং। বাঘের মত চেহারা।মতির মত চোখ। অসুরের মত শক্তি। দারুণ মেজাজী।দোর্দন্ড প্রতাপ। দুহাতে রোজগার করেছেন, দেদার খরচ করেছেন।অত্যন্ত অতিথি বৎসল।রাজকীয় চালচলন। তাই সংসারে শ্রীবৃদ্ধি ঘটেনি। সব সময় ইয়ার বন্ধু পরিবেষ্টিত থেকেছেন। সুতরাং এজাতীয় কিছু দোষে দুষ্টও ছিলেন।একটু খোলাসা করেই বলি।তখনকার সম্ভ্রান্ত লোকদের মত পান করার অভ্যাস ছিল।

বিস্তারিত»

সেই সময়

তখন প্রেমগুলো ডিজিটাল হয়ে উঠেনি। ক্লাশ সিক্সের ঐ এনালগ সময়ে বন্ধুর সাইকেলের পিছে চড়ে তার সাথে তার প্রেয়সীকে উপহার বা কার্ড দিতে ছুটে গিয়েছিলাম। “পাড়ায় ঢুকলে ঠ্যাং গুঁড়ো করে দেব” গানের মতো এলাকার বড় ভাই এর হাতে ঝাড়ি খেয়ে আমাদের ফিরে আসা। 

এক বান্ধবীকেই ভালোবেসে ফেলেছিলো দুই কাছের ক্যাডেট বন্ধু। দুইজন এসে দুঃখের কথা বলেছিলো আমাকেই। ক্যাডেট কলেজ এর ছুটিতে গিয়ে এক বন্ধুর হয়ে ওকালতি করলাম,

বিস্তারিত»