মজলুমকে লাথি মেরে
লাভ কি হবে তোর?
সবশেষে তো সঙ্গী হবে
সাড়ে তিন হাত গোর!!
তপ্ত পথে গরীব মানুষ
পেটের দায়ে নামে
কে দেবে তার বস্ত্র যোগান
অন্ন বিনা কামে?
তার শিশুরাও মানব শিশু
ক্ষুধার জ্বালায় কাঁদে
চাল নিয়ে তার আসবে বাবা
আশায় বুক বাঁধে!!
দুখী বাবা মার খেয়ে হায়
ফেলে চোখের পানি
হে দয়াময় লিখে রেখো
এই যে সকল গ্লানি!!
দিল কি তোদের পঁচেই গেছে
গন্ধ ছড়ায় খুব?
যাস না গিয়ে দিতেই পারিস
গঙ্গা জলে ডুব!!
মনে রাখিস তোর এ দেহ
খাবে মাটির পোঁকে
মরে গিয়েও পার পাবিনা
গালি দিবে লোকে!!