শেষের কাছাকাছি

রোদ নেই,বৃষ্টি নেই।মেঘলা অলস দুপুর। আমি রুমের দরজা জানালা খুলে, বিছানার কিনারে চিৎ হয়ে অর্ধেকটা শরীর ঝুলিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছি। ফ্রেঞ্চ রেডিও স্টেশনটাতে একের পর এক অপার্থিব গান বেজে যাচ্ছে। কয়েকদিন হল এটার প্রেমে পড়েছি আমি। আমি অবসেসিভ মানুষ, প্রেমে পড়ে গেলে উঠতে পারি না। মাঝেমাঝে চোখ মেলে উল্টো পৃথিবী দেখছি, সিলিং এর মরচেধরা লোহার বীম গুনছি। হুড়মুড় করে বিষাদ-বাতাস এসে দুলিয়ে যাচ্ছে সিলিং এর ঝুলগুলোকে।

বিস্তারিত»

বিশ্বকাপ ফুটবল ২০১৪: ম্যাচ ডে ৭ (আপডেটেড)

খুব অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ২০১৪ এর সপ্তম দিনের পর্ব। প্রথম ম্যাচঃ অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ড।

অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ড

প্রথম ম্যাচে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে ৫ গোলে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে অবস্থান নেদারল্যান্ডের। গেম অফ থর্নসের ভাষায় বললে বলতে হয়- “Dutch always pay their debts.” বিশ্বকাপ শুরুর আগে কিছুটা দুর্বল ভাবা হচ্ছিল ডাচ রক্ষণভাগকে- কিন্তু প্রথম ম্যাচেই সে ধারণা ভুল বলে প্রমাণ করেছে বেশ নিরেটভাবেই জানমাত,

বিস্তারিত»

ব্রাজিল জিতলে আমার কী লাভ ?

প্রত্যেক সফল পুরুষের নেপথ্যে থাকে একজন নারী। এই যেমন আমি। সাধারণ দেখোয়াড় থেকে বিশ্বকাপ দেখোয়াড় হয়েছি। শ্রেষ্ঠতর অর্ধাংশের অনবদ্য অনুপ্রেরণায় পদোন্নতি ঘটতে চলেছে। এবার হব রাজ দেখোয়াড়। বিশ্বকাপ ফাইনাল ছাড়া ফুটবল খেলা দেখবনা।পদোন্নতি ঘটলেই যে পরমানন্দ লাভ করা যায় তা কিন্তু নয়। আমাদের মহামান্য রাষ্ট্রপতি কিন্তু তাঁর আগের জীবনকে ঈর্ষা করেন।আমিও করছি। এলোমেলো অনেক কথাই মনে হচ্ছে তাই।

ব্রাজিলের সমর্থকরা নিজেদের ফুটবল বোদ্ধা মনে করে আর অন্যদের আঁতেল ।

বিস্তারিত»

ম্যাচ ডে ৬: প্রিভিউ (ব্রাজিল বনাম মেক্সিকো আপডেটেড)

গ্রুপ এইচঃ বেলজিয়াম বনাম আলজেরিয়া
বাংলাদেশ সময়ঃ রাত দশটা
ভেন্যুঃ স্তেডিও মেনিরো, বেলো হরিজন্তে
রেফারিঃ মার্কো রড্রিগেজ (মেক্সিকো)
ম্যানেজারঃ মার্ক ইউলমর্ট (বেলজিয়াম) ভাহিদ হালিওজিক (আলজেরিয়া)

একাদশ ও ফরমেশনঃ

belargline

beltacalgtac

* বেলজিয়ামে আলজেরিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে। একটিতে জয় পয়েছে অন্যটি ডঃ
* আলজেরিয়া তাদের শেষ ৫ বিশ্বকাপ ম্যাচে কোন গোল করতে পারেনি।

বিস্তারিত»

মমিনা টিপ দিও না, সাকিব, ক্রিকেট

প্রথমে একটা ভিডিওর লিঙ্ক দিলাম। উপভোগ করুন। ক্লিক করুন। 

কালকে খবর দেখেছিলাম সাকিব নাকি কয়েকজন দর্শককে পিটিয়েছে। কারণ কি? ওর বউ উম্মে আহমেদ শিশিরকে নাকি গ্যালারিতে বসে থাকা কয়েকজন ছেলে উত্যক্ত করেছে। বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকার সময় এ ঘটনা ঘটে জানিয়ে কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, ভিআইপি গ্যালারিতে শিশির তার কয়েকজন বন্ধুর সঙ্গে ছিলেন। এসময় কয়েকজন যুবক তাদের উত্ত্যক্ত করলে বিসিবির কর্মীরা তাদের কয়েকজনকে ধরে ফেলেন এবং মারধর শুরু করেন।

বিস্তারিত»

১৭ই জুন ২০১৪তে অকৃতজ্ঞ আমি।

ভাল, আমরা(ইনক্লুডিং মি) এখন বড় হয়ে গেছি। আমরা এখন জীবনের অনেক বড় বড় বিষয় নিয়ে ব্যাস্ত। এসব ছোটবেলার ফালতু বিষয়ে নষ্ট করার মত সময় আমাদের হাতে নাই। আমরা এখন প্রাগমেটিক। আমরা এখন জীবনের বড় বড় কঠিন সব ভারী বোঝা টানার জন্য নিজেদের জীবনের ছোট ছোট ভাল লাগাগুলোকে ত্যাগ করতে শিখেছি।

১৬বছর আগে এই দিনের এমন সময় মন খারাপ করে বাপের চৌদ্দ গুষ্টী মনে মনে উদ্ধার করতে করতে পাবনা ক্যাডেট কলেজের দিকে যাচ্ছিলাম।

বিস্তারিত»

বিশ্বকাপ ফুটবল, আমেরিকা, লাল সাদা ও নীল

“Can I have a brown ale?”
“Umm…sorry! We ran out of brown ale today!”
“What?! I thought only I drink that beer!”
“Unfortunately, that’s our second hit after November!”
“I’ll take a galaxy then!”
……………………………
“Good choice!”
ঘুরে তাকালাম। শশ্রুমন্ডিত আনুমানিক পঞ্চাশোর্ধ ভ্দ্রলোক। গেলাসে থাকা পানীয়ের রঙে আন্দাজ করলাম উনি গ্যালাক্সি নিয়েছেন। গ্রীষ্মকালীন ধাক্কা দেবার জন্য গ্যালাক্সী আই,পি,এ (ইন্ডিয়ান পেইল এইল) এই পানশালার বাৎসরিক বিখ্যাত সিগনেচার বিয়ার।

বিস্তারিত»

একটি ক্যাডেটিয় প্যাচালঃ ডেট লাইন ১৭ জুন

ক্যাডেট কলেজে পড়ার ইচ্ছার সূত্রপাত কি কারনে তার অনেক গবেষণা করি মাঝে মাঝে। আব্বু-আম্মু’র ইচ্ছা ছিল কোন সন্দেহ নেই।এর প্রথম কারন নিঃসন্দেহে ক্যাডেট কলেজে চান্স পেলে অন্তত ভাল রেজাল্ট করতে পারব এবং দ্বিতীয়ত তারা বেশ ভাল করেই বুঝতে পারছিল আমি যদি বাইরে থাকি তাহলে আমার নষ্ট হয়ে যাওয়া শুধু সময়ের ব্যাপার মাত্র।কাজেই যে কোন মূল্যে আমাকে যদি ক্যাডেট কলেজে ভর্তি করাতে পারে তাহলেই নিশ্চিন্ত। এ জন্য আব্বু অবশ্য আমার পিছনে কম লাঠি খরচ করে নি।

বিস্তারিত»

ম্যাচ ডে ৫: জার্মানী বনাম পর্তুগাল

গ্রুপ জিঃ জার্মানি বনাম পর্তুগাল
বাংলাদেশ সময়ঃ রাত দশটা
ভেন্যুঃ এরেনা ফন্তেনোভা, সালভাদর
রেফারিঃ মিলোরাদ মাজিক (সার্বিয়া)
ম্যানেজারঃ জোয়াকিম লো (জার্মানি), পাওলো বেনটো (পর্তুগাল)

gerpor

সম্ভাব্য একাদশ ও ফরমেশনঃ

ger vs por

দলের খবরঃ

ইঞ্জুরির কারনে শেষ দুই ওয়ার্ম আপ ম্যাচে মাঠের বাইরে থাকা জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নুয়ের এবং প্রাকটিসে ইঞ্জুরড হওয়া মিডফিল্ডার শোইয়েন্সটাইগার দুজনেই ইঞ্জুরি কাটিয়ে আজ মাঠে নামতে প্রস্তুত।

বিস্তারিত»

জীবন মানে জি বাংলাঃ রিমান্ডাগ্রহ

প্রথম আলোতে একটা খবর পড়ে দুই জায়গাতে ধাক্কা খেলাম! শেখ হাসিনা নাকি জিয়া হত্যা মামলায় খালেদা জিয়া ও তারেক জিয়াকে রিমান্ডে নিতে আগ্রহী। ব্যাক্তিগতভাবে খালেদা জিয়া বা তারেক জিয়ার প্রতি আমার দৃষ্টিভঙ্গি আর দশটা রাজনীতিবীদের প্রতি যেমন, ঠিক তেমনই, কিন্তু সেটা এখানে বিবেচ্য বিষয় না। যেখানে যেখানে ধাক্কা খেলাম, তা হলো, প্রথমত, প্রধানমন্ত্রীর পদানসীন একজন ব্যাক্তি আইনের আওতায় আনার চাইতে রিমান্ডে নেয়ার প্রতি বেশী আগ্রহী,

বিস্তারিত»

আমার গল্প- সিরিয়াল ১৯ ও ২০ ( বর কোথায়!)

সিরিয়াল ১৯
২২ ডিসেম্বর, ২০০২ বর কোথায়!
বারবার ফোন করেও বরের জবাব নেই। সবাই ভাবল হয়ত বর সিদ্ধান্ত বদলিয়েছে বিয়ের। হয়ত আমাকে চলে যেতে হবে বিয়ে না করেই। কেবল আমি ভয়ে ছিলাম নিশ্চয়ই আমার আরিফ এর কিছু হয়েছে। না হলে আমাকে অপেক্ষা করাবে! জীবনেও না।আজকের দিনটার জন্য এত বছর অপেক্ষা করেছে।এতক্ষণে বাসায় ফিরে যাবার কথা।কিন্তু বিয়েই হল না। বাসায় কি বলব। ভয়ে আমার জীবন যায় যায়।

বিস্তারিত»

আর্জেন্টিনা বনাম বসনিয়াঃ চলমান আলোচনা

মেসির আর্জেন্টিনা আজ বিশ্বকাপ ২০১৪ এর প্রথম ম্যাচে মাঠে নামছে প্রথমবারের মত বিশ্বকাপ খেলতে আসা বসনিয়ার বিরুদ্ধে। চ্যাম্পিয়ন হবার জন্য অন্যতম ফেভারিট আর্জেন্টিনা এই ম্যাচে শক্তির বিচারে অনেক দূরই এগিয়ে, তবে এই বিশ্বকাপে এর মাঝেই আমরা কিছু চমক দেখে ফেলেছি। বসনিয়া কি আমাদের জন্য কোন চমক নিয়ে আসছে নাকি মেসি এবং আর্জেন্টিনা আজকের ম্যাচের মাধ্যমে তাদের শিরোপার দাবির পক্ষে শক্ত প্রমাণ উপস্থাপন করবে?

মূল একাদশঃ

arg lin

ট্যাকটিকাল লাইনআপ
arg tacbos tac

মেতে উঠুন আড্ডায় আর চোখ রাখুন খেলা চলাকালে বিভিন্ন পরিখংখ্যানের আপডেটের জন্য

বিস্তারিত»

বৃষ্টি নামে, নামে রে!

বৃষ্টি নামে, নামে রে!
উপর নিচে, সামনে পিছে
নামে ডাইনে বামে রে!

বৃষ্টি নামে মরচে ধরা রেলিংটাতে
জানলা দিয়ে বাড়িয়ে দেয়া কোমল হাতে
অঝোর ধারায় বৃষ্টি তাড়ায়
দাবদাহকে ঘা মেরে!
বৃষ্টি নামে, নামে রে!

বিস্তারিত»

অপ্রকাশিত ভালবাসা

শৈশবে যে মানুষটাকে সবচেয়ে ভয় পেতাম, সাথে সাথে ঘৃণাও করতাম সে আর কেউ নয়, আমার পরম শত্ত্রু; আমার বাবা!!! এই লোকটার চোখ একবার ফাঁকি দিতে পারলে আমার সারা দেহ-মনে এক অনন্য তৃপ্তির ছোঁয়া লাগত। মনে মনে কতবার যে তার অকাল মৃত্যু কামনা করেছি সে কথা ভাবলে এখন সত্যিই খুব হাসি পায়; শিশুমনে কতনা ভাবের উদয় হয়!!!!

ছোটবেলায় সবসময় তোমাকে মূর্তিমান আতঙ্ক হিসেবে দেখেছি,যাকে দেখে আমাদের বাড়ির সব ছেলে-মেয়ে সবসময় ভয়ে কাঁপে।পড়ার সময় তোমার ছায়া টের পেলে তাদের মুখদিয়ে ফেনা উঠে যায়,

বিস্তারিত»

সূর্য সন্তান

জন্ম নিলো হাজারে হাজার
যথেচ্ছ বলাৎকারে
সাদা আর লালচে
হলদে আর কালচে
বর্বর বাবা কাকাদের
দেখে আরও হিংস্র
হয়ে ওঠে ওরা।

আর সব বেজন্মাদের
থেকেও বেয়াদব
ক্রমাগত নখরাঘাতে
বিবস্ত্র করে জননীকে
রক্তের নেশায়।

 

বিস্তারিত»