সূর্য এখনটা যেমন ওঠে, তখনও উঠতো। আকাশও বোধ করি নীলই ছিল। কিন্তু মনে পড়ে সূর্যের আলোটার চেয়ে তার তীক্ষ্ণ ছটা আর অসহ্য তাপটা বেশিই লাগতো। আর আকাশ ছিল ধূসর আমাদের চোখে। হ্যা, তখন আমরা ক্লাস সেভেনে।
তো সারাদিনের অর্থহীন নাটকের মাঝে একটা সময় আমার খুব প্রিয় ছিল। গেমস টাইম। তখন পেছনে ক্লাস এইটের চোখ রাঙানি ছিল না, নাইনের পার্ট ছিল না, টেন এর ভাবলেশহীন ধমক ছিল না,
বিস্তারিত»