বর্ষায় ফুলে যাওয়া কোলাব্যাঙের আঠালো জিভ থেকে
নিরাপদ দূরত্বে ম্যাচ বাক্স, আগুনের সূতিকাগার।
মেট্রোবর্ষায় পরকীয়া ভিজে গেছে বাস সার্ভিসে,
চালশে প্রেমে মধু মেশানো আদিরস!
আঠালো জিভ লম্বা হয়ে ওঠে
জিনতত্ত্ব ভুলে কিছুটা মাংসাশী
তরুণীর শ্বাসে আরো প্রাণিজ হয়ে ওঠে মধ্যবিত্ত।




