সময়ের ব্যাপ্তি টা ১৯৮৭ থেকে ১৯৯০ সাল। আমার ৩য় থেকে ৫ম শ্রেণীর সময়ের কথা। ঢাকা শহরের এ.জি.বি. কলোনীতে তখন থাকি। বিচ্ছিন্ন কিছু ঘটনার কথা এই বিশ্বকাপের সময় মনে পড়ে যাচ্ছে। সময়টা তখন অনেক ধীর গতিতে যেত বলে মনে হত। ঠেলা দিয়েও মনে হয় সময়কে পার করা যেত না। একটা দিন কিভাবে শেষ হবে এই চিন্তা। বাবা সরকারী চাকরী করত। অবশ্য কলোনীতে আমরা যারা থাকতাম সবার বাবাই সরকারী চাকরী করত।
বিস্তারিত»বাচ্চা+আমি (১)
তখন বয়স আর কত হবে, মনে হয় ক্লাস ১ এর মাঝামাঝি টাইমের কথা এটা। আমি যেখানে থাকতাম, সেখান থেকে আমাদের থানা সদরের (মনোহরদীর) একমাত্র বাজারটির দূরত্ব ১ কিলোমিটারের কিছু কম। বাচ্চাকালে বাসার পাশে স্কুলে হেঁটে গেলেই অবস্থা খারাপ হয়ে যেত (লুতুপুতু বাচ্চা আছিলাম আর কি!!), আর ১ কিলোমিটারের মত হাঁটা তো অনেক কিছু। তখন আবার ঘুড়ি উড়ানোর সিজন চলছিলো। বাসার সামনের মাঠে, পাশের ধানক্ষেতের উপরের আকাশ বিকালবেলা ভরে যেত নানা রঙ-বেরঙয়ের,
বিস্তারিত»সাংবাদিকতার নীতির কতটা বাইরে যেতে পারি
(০৩/০৫/২০১৩) এক টেলিভিশন সাংবাদিকের ছবি ফেসবুকে ঘুরছে। তিনি একটি চ্যানেলের প্রতিবেদক। তাকে দেখা যাচ্ছে জুরাইন কবরস্থানে একটি খোঁড়া কবরের মধ্যে মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে পিটিসি (পিস টু ক্যামেরা) দিচ্ছেন। দৃশ্যটি হয়তো টেলিভিশনে প্রচারিতও হয়েছে। একজন ফটোগ্রাফার ওপর থেকে তুলছেন দৃশ্যটা। তবে প্রতিবেদক দাবি করেছেন, এটা সম্প্রচারিত হয়নি। কিন্তু ছবিটি সাংবাদিকতার যা ক্ষতি করার করে দিয়েছে। ছবিটা টেলিভিশনের চেয়েও বড় মাধ্যমে প্রচারিত হচ্ছে।
ছবিটি দেখার পর এই প্রতিবেদক সম্পর্কে কী ধারণা হয়েছে দর্শকের,
বিস্তারিত»সাংবাদিকতায় ফলো-আপের অভাব
সাংবাদিকতা পেশায় অনেকগুলো বছর পার করার পরও কেমন যেন লাগে। মনে হয় ঠিক মতো আমার সব কাজগুলো করতে পারিনি। কারণ অনেক। মাঝে-মাঝে নিজেরই ইচ্ছে হয়নি। কিছু সময়ে আলস্য গেঁড়ে বসেছিল, আবার অনেক সময় আমার নিজের দুর্বলতা ছিল। কিন্তু বেশিরভাগ সময়-সুযোগ হয়নি। তার মানে কিছুই যে করতে পারিনি তা নয়; তবে অনেক কাজই অসম্পূর্ণ রয়ে গেছে।
এ কথা শুধু আমার একার নয়। বাংলাদেশে সাংবাদিকরা সুযোগের অভাবে অনেক কাজ করতে পারেন না।
বিস্তারিত»আমাদের মিজান এবং একটি মানবিক আবেদন
রাজশাহী ক্যাডেট কলেজের এ্যাডজুটেন্ট হিসেবে জয়েন করেছি কয়েক মাস হলো। এর আগে ছিলাম মির্জাপুর ক্যাডেট কলেজে। আমার এ পর্যন্ত চাকুরি জীবনে খুব অন্যরকম অভিজ্ঞতা। কাজের ধরন, পারিপার্শ্বিকতা আর অনেকখানি নস্টালজিয়া তো রয়েছেই।
সেদিন সকালে অফিসের সামনে দাড়িয়ে মোবাইলে কথা বলছিলাম হঠাৎ চোখ পড়ল একজনের উপর, হলুদ শার্ট পরনে, আমাদের বয়সী হবে। হাবভাবে মনে হল কলেজে ঢুকতে চায়। অফিসে বসে গার্ডকে দিয়ে ডেকে আনালাম।
বিস্তারিত»মিরোস্লাভ ক্লোসাঃ একজন অন্তরালের নায়ক
এবারের বিশ্বকাপের শুরু আগে থেকে কোন দল চ্যাম্পিয়ন, রানারআপ হবে, কারা চমক দেখাবে কারা ফ্লপ করবে ইত্যাদি হিসাব নিকাশের সাথে সাথে আরেকটা হিসাব সবার মুখে মুখে ঘুরছিলো। মিরোস্লাভ ক্লোসা কি পারবে সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার(আমার দেখা সেরা) রোনালদোর বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙ্গতে? জার্মানীর জার্সি গায়ে ক্লোসার ইতিপূর্বের নৈপুন্যের কারনে বেশিরভাগের মতই ছিল ক্লোসার পক্ষে কিন্তু তাদের বেশিরভাগই চাচ্ছিলো রেকর্ডটা যাতে রোনালদোরই থেকে যায়, তাদের মতে এরকম একটা রেকর্ড তো রোনালদোর মত ফেনোমেননকেই মানায়!রোনালদো নিজেও তার এই রেকর্ড নিয়ে চিন্তিত ছিল,
বিস্তারিত»একটি ফুটবল ঘরানার অপমৃত্যু
সাইমন বলিভারের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনেই পতন হয়েছিল লাতিন আমেরিকায় স্প্যানিশ ঔপনিবেশিক শাসনের। আঠার শতকের প্রথমভাগে দানা বাঁধা সেই আন্দোলনের ফলশ্রুতিতেই একে একে স্প্যানিশ সাম্রাজ্যের শাসন থেকে মুক্তি পায় আর্জেন্টিনা,প্যারাগুয়ে, উরুগুয়ে, পেরু ও চিলি। যদিও ঔপনিবেশিক প্রভাবে এখনো এই দেশগুলোতে চলছে স্প্যানিশ ভাষা। এদুয়ার্দো ভার্গাস ও শার্ল আরানগুইস কি সেই “সাইমন বলিভার” হয়েই ফিরে এলেন মারাকানায়? ২০০৮ সালের ইউরো জয়ের মাধ্যমে যে স্প্যানিশ সাম্রাজ্যের শুরু,
বিস্তারিত»দি নিউ মমিন্সিঙ্গা সার্কাসঃ ওয়ার্ল্ড কাপ এপিসোড (কিঞ্চিৎ ভাল্গার)
সরগরমে কাবাব বানায় যে ছেলেটা সে আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে ব্যস্ত হয়ে কাবাব বানাচ্ছে। সন্ধ্যায় ভালই ট্য্রাফিক থাকে। তার ঠিক সামনেই পার্কিং লটে একটা সাদা রঙের মিনি পিক আপ ভ্যান। আশেপাশে প্রচুর নাগরিক ব্যস্ততা। হঠাৎ কথা নাই বার্তা নাই একটা লোক, বয়স ত্রিশের কাছাকাছি, একটা স্যান্ডো গেঞ্জি আর পুরনো জিন্স পরনে, পিক আপে উঠে গেল। মোচ-দাড়িওয়ালা লোকটাকে চে’র অনুচর বলে ভুল হয়। সে মুষ্টিবদ্ধ দুই হাত উপরে তুলে হুট করে তারস্বর শ্লোগান শুরু করল
“ব্রা আ আ আ আ আ জিল,
আঠারো জুনের কবিতা
আজকে তোমার জন্মদিনে মনে পড়ে নৌকাভ্রমণ-
মনে পড়ে ধবলবিলের কাঁচের মতো মেঘলা আকাশ?
মেঘ মাখা নীল,নিঝুম দুপুর-
আমরা ছোঁয়াই সবুজ আঁধার নির্জনতার চক্রবালে
আমরা ছোঁয়াই শীতল আঙুল পরস্পরের অচিন গালে
কলমী ফুলের ছায়ায় হঠাৎ খলসে মাছের চোখ রাঙানী
মনে পড়ে সেই যে তোমার চোখের ভেতর আয়নাখানি?
চিরটাকাল আকাশবিহীন হঠাৎ সেদিন ধবলবিলে
রূপশ্রাবণের একলা আকাশ ছাউনি হলো বিলীন নীলে
কাঠপেন্সিল,নীলের গুড়ো ছড়িয়ে তোমার লাল কাগজে
জাদুকরের রঙিন রুমাল লুকিয়ে ফেলে খোঁপার ভাজে
মনে পড়ে মিথ্যে গল্প লেখা সেসব খাতার চিঠি?
‘ওয়ার্ল্ডকাপ নামা’
রেইনিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নরা কেন নেক্সট ওয়ার্ল্ড কাপ নিতে পারে না ??
৯৮ থেকে মোটামুটি ভালভাবে ওয়ার্ল্ড কাপ দেখি, তখন থেকে শুরু করে এখন পর্যন্ত কোন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে নেক্সট ওয়ার্ল্ড কাঁপে চ্যাম্পিয়নের মত খেলতে দেখি নাই। ৯৮ এর চ্যাম্পিয়ন ফ্রান্স ‘০২ তে ফার্স্ট রাউন্ড থেকেই বাদ, ‘০২ এর চ্যাম্পিয়ন ব্রাজিল ‘০৬ এ কোয়ার্টার থেকেই বাদ, ‘০৬ এর চ্যাম্পিয়ন ইটালি ‘১০ এ ফার্স্ট রাউন্ড থেকেই বাদ,
বিস্তারিত»ব্রাজিল জিতলে আমার কী লাভ ?
প্রত্যেক সফল পুরুষের নেপথ্যে থাকে একজন নারী। এই যেমন আমি। সাধারণ দেখোয়াড় থেকে বিশ্বকাপ দেখোয়াড় হয়েছি। শ্রেষ্ঠতর অর্ধাংশের অনবদ্য অনুপ্রেরণায় পদোন্নতি ঘটতে চলেছে। এবার হব রাজ দেখোয়াড়। বিশ্বকাপ ফাইনাল ছাড়া ফুটবল খেলা দেখবনা।পদোন্নতি ঘটলেই যে পরমানন্দ লাভ করা যায় তা কিন্তু নয়। আমাদের মহামান্য রাষ্ট্রপতি কিন্তু তাঁর আগের জীবনকে ঈর্ষা করেন।আমিও করছি। এলোমেলো অনেক কথাই মনে হচ্ছে তাই।
ব্রাজিলের সমর্থকরা নিজেদের ফুটবল বোদ্ধা মনে করে আর অন্যদের আঁতেল ।
বিস্তারিত»১৭ই জুন ২০১৪তে অকৃতজ্ঞ আমি।
ভাল, আমরা(ইনক্লুডিং মি) এখন বড় হয়ে গেছি। আমরা এখন জীবনের অনেক বড় বড় বিষয় নিয়ে ব্যাস্ত। এসব ছোটবেলার ফালতু বিষয়ে নষ্ট করার মত সময় আমাদের হাতে নাই। আমরা এখন প্রাগমেটিক। আমরা এখন জীবনের বড় বড় কঠিন সব ভারী বোঝা টানার জন্য নিজেদের জীবনের ছোট ছোট ভাল লাগাগুলোকে ত্যাগ করতে শিখেছি।
১৬বছর আগে এই দিনের এমন সময় মন খারাপ করে বাপের চৌদ্দ গুষ্টী মনে মনে উদ্ধার করতে করতে পাবনা ক্যাডেট কলেজের দিকে যাচ্ছিলাম।
বিস্তারিত»বিশ্বকাপ ফুটবল, আমেরিকা, লাল সাদা ও নীল
“Can I have a brown ale?”
“Umm…sorry! We ran out of brown ale today!”
“What?! I thought only I drink that beer!”
“Unfortunately, that’s our second hit after November!”
“I’ll take a galaxy then!”
……………………………
“Good choice!”
ঘুরে তাকালাম। শশ্রুমন্ডিত আনুমানিক পঞ্চাশোর্ধ ভ্দ্রলোক। গেলাসে থাকা পানীয়ের রঙে আন্দাজ করলাম উনি গ্যালাক্সি নিয়েছেন। গ্রীষ্মকালীন ধাক্কা দেবার জন্য গ্যালাক্সী আই,পি,এ (ইন্ডিয়ান পেইল এইল) এই পানশালার বাৎসরিক বিখ্যাত সিগনেচার বিয়ার।
একটি ক্যাডেটিয় প্যাচালঃ ডেট লাইন ১৭ জুন
ক্যাডেট কলেজে পড়ার ইচ্ছার সূত্রপাত কি কারনে তার অনেক গবেষণা করি মাঝে মাঝে। আব্বু-আম্মু’র ইচ্ছা ছিল কোন সন্দেহ নেই।এর প্রথম কারন নিঃসন্দেহে ক্যাডেট কলেজে চান্স পেলে অন্তত ভাল রেজাল্ট করতে পারব এবং দ্বিতীয়ত তারা বেশ ভাল করেই বুঝতে পারছিল আমি যদি বাইরে থাকি তাহলে আমার নষ্ট হয়ে যাওয়া শুধু সময়ের ব্যাপার মাত্র।কাজেই যে কোন মূল্যে আমাকে যদি ক্যাডেট কলেজে ভর্তি করাতে পারে তাহলেই নিশ্চিন্ত। এ জন্য আব্বু অবশ্য আমার পিছনে কম লাঠি খরচ করে নি।
বিস্তারিত»ম্যাচ ডে ৫: জার্মানী বনাম পর্তুগাল
গ্রুপ জিঃ জার্মানি বনাম পর্তুগাল
বাংলাদেশ সময়ঃ রাত দশটা
ভেন্যুঃ এরেনা ফন্তেনোভা, সালভাদর
রেফারিঃ মিলোরাদ মাজিক (সার্বিয়া)
ম্যানেজারঃ জোয়াকিম লো (জার্মানি), পাওলো বেনটো (পর্তুগাল)
সম্ভাব্য একাদশ ও ফরমেশনঃ
দলের খবরঃ
ইঞ্জুরির কারনে শেষ দুই ওয়ার্ম আপ ম্যাচে মাঠের বাইরে থাকা জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নুয়ের এবং প্রাকটিসে ইঞ্জুরড হওয়া মিডফিল্ডার শোইয়েন্সটাইগার দুজনেই ইঞ্জুরি কাটিয়ে আজ মাঠে নামতে প্রস্তুত।
বিস্তারিত»

