ইদানিং ক্যামেরা নিয়ে ঘোরাফেরা করা হয় না। তাই ছবিব্লগ লেখার মত ছবি তুলতে পারছি না। গত গ্রীষ্মের মত এবার খুব একটা গায়ে বাতাস লাগিয়ে চলাফেরা করা হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের ফান্ডিং এর মেয়াদ ফুরিয়েছে গত বসন্তেই। তাই জীবিকার সন্ধানে সামার স্টুডেন্ট কাস্টডিয়ান হিসাবে কাজ নিয়েছি বিশ্ববিদ্যালয়ের বৃহত্তম ছাত্রাবাসটিতে। বলে রাখি এই ছাত্রাবাসটির একটি বিশেষত্ব আছে। তা হলো এটি দৈর্ঘ্যে সিকি মাইল লম্বা অর্থাৎ কিলোমিটারে রূপান্তর করলে প্রায় ৪০০ মিটার।
বিস্তারিত»একটি ক্যাডেটীয় প্রেমের গল্প
মণ্ডল স্যারকে আমরা ডাকতাম চড়ুই স্যার বলে। তাঁর আচরণ ছিল কিছুটা চড়ুই পাখির মত। অর্থাৎ তিনি ছিলেন চড়ুই পাখির মতই চঞ্চল প্রকৃতির। এই যেমন ক্লাসে ঢুকেই তিনি কারো ড্রেসের দিকে তাকিয়ে বলতেন, এই ছেলে, তোমার নেমপ্লেট ঠিক নাই কেন? বোতাম একটা ভাঙ্গা কেন? এই ড্রেস পড়ে কি কুস্তি করেছ? এই ফ্যানটা আরো একটু বাড়িয়ে দাও তো। আচ্ছা তোমাদের সিলেবাস কতখানি বাকি? এই তুমি জানালাগুলো সব খুলে দাও।
বিস্তারিত»মানসিক চিন্তার রেলগাড়ী
ওরা বললো-
নরাধম খৃষ্টানেরা, ধর্মান্তর হউ অথবা মৃত্যু।
রাতের আঁধারে রুদ্ধশ্বাসে, সন্তর্পণে হেঁটে যায়।
হঠাৎ কেঁদে ওঠা খোকার মুখ চেপে ধরে মা।
ওরা ঘোড়া চেপে দিতেই কেঁপে উঠলো-
কালাশনিকভ, দেহ। শেষ কয়টি বুলেট-
শিস বাজিয়ে স্থান নিল হাড় মাংসে।
ফিনিক্স পাখি ডানা মেললো নিথর দেহে।
ওরা ডাক দিল খেলাফতের।
আগুন জ্বললো ঘরে বাহিরে।
ঘরের কোণে ছেলেটির চুপসে যাওয়া বল,
আরেকজন হুমায়ূন
হুমায়ূন আহমেদ । বাংলাদেশ, বাংলা ভাষা ও বাংলা সাহিত্যের এক অনন্য নাম । প্রিয় অথবা অপ্রিয় যেটাই হোক না কেন, এ যাবত কালের সবচাইতে প্রভাবশালী লেখক। যার কলমের কয়েকটি আকিবুকিই অসংখ্য বই পড়ুয়া তৈরী করেছে। আমিও তাদের মধ্যে একজন।।
আমি মানি উনার লেখার গভীরতা তেমন ছিল না । পরবর্তীতে অন্যান্য লেখকের বই পড়ে মনে হয়েছে, হাতে গোনা কয়েকটা বই বাদে হুমায়ূন আহমেদ এর ভালো বই নেই বললেই চলে ।
যদি-আমি-তুমি-তবে…………..!
যদি আজ আমি আমাকে হারিয়ে ফেলি,
যদি তুমি আজ তোমাকে খুঁজে আর না পাও,
তবে বুঝে নিও নিয়তি অনেক কঠিন,
ভালবাসা মিছে আশা অনেক প্রাচীন………..
যদি আজকের দুপুরটা মায়াবতী মনে হয়,
যদি রাতের আকাশটাতে সব তারা গোনা যায়,
তবে বুঝে নিও মগজের নিরাময় প্রয়োজন,
নতুবা ফুরাতে পারে যাবতীয় আয়োজন………
যদি প্রেমের মানেটা তুমি চাইলেই দিতে পারো,
বিস্তারিত»অতঃপর স্বপ্নেরা
ভালো থাকুক আমার স্বপ্নেরা….
সুখে থাকুক তারা…
শান্তিতে বসবাস করুক তাদের পরিবার নিয়ে।
এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম,
জন্মদানের মাধ্যমে তারা বেচে থাকুক আমার মস্তিষ্কের নিউরনে।
সুন্দর স্বপ্নগুলাকে এই বিভৎস বাস্তবে এনে,
আমি ওদের নষ্ট করতে চাই না।
কারন, আমি দেখছি ওদের করুণ মৃত্যু।
আমার সহ্য হয়নি।
আবগের ছোট্ট ছোট্ট অনু দিয়ে যেইটার সৃস্টি,
যেইটার লালনে পরিস্ফুটিত হয় মানব হৃদয়,
French Revolution এক ধরণের গ্যাস?!
তখন দ্বাদশ শ্রেণীতে পড়ি। প্রাক নির্বাচনী পরীক্ষা চলছিল। পরদিন ছিল ইংরেজি পরীক্ষা। আর ইংরেজি পরীক্ষার ক্ষেত্রে যা হয়, আমরা ইংরেজি না পড়ে রসায়ন পড়ছিলাম। কারণ ইংরেজির পরদিন ছিল রসায়ন পরীক্ষা। এ কাজটা আমরা পুরো ক্যাডেট life ই করে গেছি। ইংরেজি পরীক্ষার আগের দিন তার পরের পড়া পড়তাম। এ নিয়ে লতিফা ম্যাডামের প্রচুর কথা শুনতে হয়েছে। যদিও তিনি ছিলেন বাংলার শিক্ষিকা।তো আমরা যারা বিজ্ঞান বিভাগে ছিলাম তারা রসায়ন আর মানবিক বিভাগে যারা ছিল তারা ইতিহাস পড়ছিল।
বিস্তারিত»অলিন্দ বন্দরে
অলিন্দ বন্দরে।।
যদি অসময় খেলা করে
নিয়মিত কোন সময়ে,
যদি অসহায় হয়ে যাওয়া
পরিনত হয় অভ্যাসে,
যদি সন্দেহ বাঁধে বাসা
হরহামেশা অন্তরে,
তবে বুঝে নিও
গোলযোগ হয়েছে,
অলিন্দ বন্দরে।।
যদি অপারগ মনে হয়
প্রায়শঃই এক দিবালোকে,
যদি প্রলয়ে পিঠে চেঁপে
বনবাস জেঁকে বসে,
যদি অবহেলা এসে যায়
জীবনের যাপনে,
চ্যান্সেলর বান কি মুন
বিসমিল্লাহির রহমানির রহিম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও জাতিসংঘ মহাসচিব কর্তৃক অনুমোদিত
নং ২১১২ তারিখ ১৫/১১/২০১১ ইং
আলফ্রেড নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠান
সোনালী ব্যাংক লিমিটেড
অর্জুনপাড়া মদিনাতুল উলুম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা,
বাগমারা,রাজশাহী।
প্রতিষ্ঠার সূত্রঃ ২০০৬ সনের ৪৩ নং আইন
ISLAMIC UNIVERSITY ACT, 1980(ACTXXXVIIOF1980)
শিক্ষা মন্ত্রনালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক অনুমোদিত
আন্তর্জাতিক মুদ্রাতহবিল (আইএমএফ),
বিস্তারিত»আমরা কী ভুলে গেছি!
সবাই বুঝি ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি! ভারচ্যুয়াল জগতটাতেই স্বস্তিতে আছি! একটু কি সময় নেই আমাদের পরস্পরকে দেয়ার জন্য? একটু দেখা সাক্ষাৎ, গল্প আড্ডা, হা হা হি হি, ছবি তোলা, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া কী করা যায় না?
প্রতিবছর রোজায় ব্লগের ইফতার পার্টির কথা কী আমরা ভুলে গেছি? আমি ভুলিনি। দেখি কার কার মনে আছে? সাড়া দাও, দাও সাড়া।
বিস্তারিত»প্রসঙ্গঃ সাকিব, বিসিবি এবং আমরা
১। সাকিব অবশ্যই অপরাধ করেছে এবং অপরাধের জন্য সে জন্যই অবশ্যই তার শাস্তি প্রাপ্য।
২। সাকিবের যে অপরাধগুলোকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা হচ্ছে সেগুলো হলো ক্যামেরার সামনে অশোভন অঙ্গভঙ্গি, ম্যাচ চলাকালে ড্রেসিং রুম থেকে বের হয়ে যাওয়া এবং এক ইভটিজারকে ধরে নিয়ে এসে বিসিবির লোকজনসহ মারধর করা, আইসিসির নিয়ম ভেঙ্গে বিনা অনুমতিতে হোটেল রুম ত্যাগ করা, বোর্ডের অনুমতি ছাড়া ক্যারিবিয়ান লীগে খেলতে যাওয়া এবং কোচের সাথে দূর্ব্যবহার।
বিস্তারিত»অতসীর ফুটবল খেলা দেখা
ছোটবেলা থেকেই ফুটবল খেলাটা আমার খুবই প্রিয় ছিলো। সেই ক্লাস ৫ এ ফুটবল খেলতে গিয়ে পায়ের গোড়ালি মচকিয়েছিলাম; তারপর মা পিটাবে, ঐ ভয়ে সারাদিন বাসায় যাইনি। তাতে অবশ্য লাভ হয়নি, সন্ধ্যাবেলা যখন ঠিকই পা ফুলে ঢোল হয়ে গিয়েছিলো আর শরীর কাঁপিয়ে জ্বর এসেছিলো, তখন মা’র বসকিছু বুঝতে বিশেষ বেগ পেতে হয়নি। ক্যাডেট কলেজে যাওয়ার পর খেলাধুলার জন্য অনেক সুযোগ পেলাম, কিন্তু সেই ক্লাস ১০এ পা ভাঙ্গার পর ফুটবলটা আর আগের মত খেলা হয়ে উঠেনি।
বিস্তারিত»জাম্প (Jump)


“Which one for you dear?”
একটু অবাক হয়েই উপরে তাকিয়ে দেখি একজন বয়স্কা মহিলা হাতে একটি ক্লিপবোর্ড নিয়ে দাঁড়িয়ে। বুঝতে পারিনি আমাকেই জিজ্ঞেস করা হচ্ছে কিনা।
আসলে অনেক্ষন ধরেই বসে আছি এই অজানা জায়গাতে। একটি বড় রুম। রুমের এক সাইডে একটি বড় টিভি। আর সাথে টিভি দেখার জন্যেই বোধহয় অনেক গুলো চেয়ার রুম জুড়ে গোল করে সাজানো। আমি একা নই,
ওরা আমাকে এত মারে কেন
আশি, নব্বই আর হালের দশকে এ দেশের কিশোর -তরুণ সমাজের কাছে কিছু ডায়ালগ ব্যাপক জনপ্রিয়তা পায়। জনমত জরিপ হয়েছে কিনা জানিনা, তবে তিনটা ডায়ালগ আমি বলব টপ চার্টে থাকবে। এক হচ্ছে, “তুই রাজাকার”, আরেকটা হচ্ছে, “ছিল্লা কাইটটা লবণ লাগাইয়া দিমু” আর “ওরা আমাকে এত মারে কেন”? হুমায়ূন আহমেদ এর জনপ্রিয় নাটক “বহুব্রীহি” তে প্রথম “তুই রাজাকার” ডায়ালগ টি ব্যবহার করা হয়। বিটিভি এর জনপ্রিয় অনুষ্ঠান “ইত্যাদি” এর কোন এক পর্বে “ছিল্লা কাইটটা লবণ লাগাইয়া দিমু” ডায়ালগটিকে,
বিস্তারিত»বইপোকার আত্মকথা
মনিষী বলেছিলেন -‘জীবনে শুধু তিনটি জিনিষের প্রয়োজন। আর তা হল বই,বই এবং বই’।
কথাগুলার মর্মার্থ বুঝতে আমারও বেশী দিন লাগে নি ।আগে টুকটাক বই পড়লেও ,বইয়ের নেশা মূলত চেপে ধরে ক্যাডেট কলেজে ভর্তি হবার পর । কলেজ এর সুবিশাল পাঠাগার দেখে নিজেকেই হারিয়ে ফেলতাম । বই,বই আর বই । সব ধরনের বই সুন্দর করে সাজানো । সপ্তম শ্রেণীর এই পুচকে তখনি একটা নিয়ত করে ফেলে,
বিস্তারিত»
