অবিশ্বাসে ছেয়ে আছে মানুষের মন। সবার মাঝেই যেনো একই প্রশ্ন, এরা তো অভাবী পরিবারের সন্তান নয় যে এভাবে নিজেকে বিকিয়ে দেবে। নি:সঙ্গ এতিম নয় যে এক বিন্দু পিছুটান নেই, কিংবা এমন নয় যে যাদের কৃপায় বেঁচে থাকা তাদের প্রতি আছে অপার দায়। আলোকিত, নামে উজ্জ্বল, শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে তো তাদের মনের কোনায় এমন অন্ধকার লুকিয়ে থাকবার কথা নয়। মৃদুভাষী, অমায়িক, বন্ধু বৎসল, নির্দ্বিধায় আর দশ জনের চেয়ে এক কাঠি বেশী ইতিবাচক বলবে এদের যারা চেনে তারা সবাই।
বিস্তারিত»~ প্রাণঘাতী মৌলবাদী সন্ত্রাসের নীলনকশার তীর, তীরন্দাজ, ফলভোগী ও ভুক্তভোগী নিয়ে কিছু বীক্ষণ ~
আমি বিশ্বাস করি কোনো ধর্মই অশান্তি সহিংসতা হত্যা এসবকে সমর্থন করেনা বা মদত দেয়না। এটা সুদূর অতীতের সেই যুগও না যে বল প্রয়োগ করে ধর্মকে টিকিয়ে রাখতে হবে বা ধর্মালম্বীকে বাঁচিয়ে রাখতে হবে। আর তা না করতে পারলে ধর্ম কিংবা ধর্মালম্বী বিপন্ন হবে।
এই যে গুটিকয় সন্ত্রাসী জেহাদি সাফল্যের আকাক্সক্ষায় ক্রুসেডার হত্যার মিশন নিয়ে প্রাণঘাতী অপকর্মটি ঘটালো। তাতে ইসলামের কি কি প্রাপ্তিযোগ ঘটলো?
বিস্তারিত»দিনাজপুর – দিনাজপুর রাজবাড়ি
হীরাবাগ
ঠাকুরবাড়ির কালীয়াকান্তের মন্দিরের উত্তরে, মন্দির ও রানীমহল সংলগ্ন রাজ পরিবারের একটি রাজকীয় বাগান আছে। রাজার আমল থেকেই চারিদিকে সু-উঁচ্চ প্রাচীর ঘেরা বাগানটি হীরাবাগ নামে পরিচিত। দেশী-বিদেশী হরেক রকম বাহারি গাছ-গাছালিতে ভরপুর ছিল রাজাদের এ বাগান। কালের পরিক্রমায় আজ সে সব কেবলই ইতিহাস। চিত্ত বিনোদনের জন্য রাজ পরিবারের সদস্যরা এখানে অবসরে ঘুরে-বেড়াতেন। হীরাবাগে প্রবেশের জন্য রাণী মহল থেকে একটি প্রবেশপথ থাকার কথা জানতে পারলাম।
বিস্তারিত»সিডনীর ইফতারের গল্প
এক
গেল বছরের মত এবারও আমেরিকাতে খুব কড়া রোজা চলছে। সতের ঘণ্টার দীর্ঘ দিনে বিকাল চারটার পর মানুষের মুখে আর কথা সরেনা। শীতাতপ নিয়ন্ত্রিত বাড়িতে বসে, খেজুর খুরমা রুহ আফজার রোশনাইতে নিমগ্ন মানুষেরা কী করে দরিদ্র মানুষের দুঃখ কষ্ট বুঝবে সেটি অবশ্য আমার মাথায় ঢোকেনা। সিডনীতে এখন শীতকাল; দিনগুলিও ছোট। বাংলাদেশের আষাঢ় মাসের মত দেখি ঝুম বৃষ্টি হলো এই শীতে। আমেরিকার রোজাটা যদি হয় লাল আটার লোফের সাথে শুকনো মোৎসারেলা তবে সিডনীর রোজাটা হবে নিতান্তই ডাল ভাত!
বিস্তারিত»নিখোঁজ সংবাদ
নিখোঁজ সংবাদ
বশির ভাইদের কুড়ে ঘর আমাদের পিছনের বাড়িতেই। তারা এক ভাই, এক বোন! বাবা-মা দুজনেই কবে মরে গেছে আমি জানিনা। বোনের নাম জোহরা। আমার চেয়ে কয়েক বছরের বড়। আমার সাথে সকালে মসজিদে কুরআন শরীফ পড়ে। সেই সুত্রে সে আমার সহপাঠিনী! আমাদের বাড়ি আর বশির ভাইদের বাড়ির মধ্যবর্তী স্থানে একটা বিশাল জঙ্গলাকীর্ণ জায়গা। এত গভীর সে জঙ্গল যে আমি দুপুর বেলাতেও তার ভেতরে ঢুকতে আমি ভয় পাই।
বিস্তারিত»কথা বলে যায়……
আমার কানে কানে ক্ষণে ক্ষণে আজকাল
কিছু কিছু শব্দেরা কথা বলে যায়।
জানা অজানা, পড়া না পড়া শব্দেরা
কবিতার ছন্দ হয়ে কথা বলে যায়।
ভুলে যাওয়া কিছু গানের কথা,
পরিচিত বিস্মৃত কিছু কন্ঠের কথা,
ফিনিক্স পাখির মত পুনর্জীবিত হয়ে
একত্রে সম্মিলিত সুরে কথা বলে যায়।
দেখা অদেখা কিছু ফুল কথা বলে যায়,
নিশ্চল কিছু ছবি পদ্যের মত কথা বলে,
একটি অসম্পূর্ণ গল্পের গল্প
(সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ দৈর্ঘে একটু বড়। পড়ার মাঝে ধৈর্যচ্যূতি ঘটতে পারে, পড়া শেষে সময়ের অপচয় হয়েছে বলে আফসোস হতে পারে)
সেদিন সন্ধ্যায় মাগরিবের আযানের ঠিক আগে আগে হক সাহেবের দাফন প্রক্রিয়াটা সম্পন্ন হলো। তার ছোট ছেলে ক্ববরের উপর শেষ কয়েকটা মাটির ঢেলা ছিটিয়ে দিয়ে মাওলানা সাহেবের সাথে কন্ঠ মেলালো… “মিনহা খালাক নাকুম, ওয়া ফিহা নুয়িদুকুম, ওয়া মিনহা নুখরিজুকুম, তা’রাতান উখরা” – “মাটি দিয়ে আমি সৃষ্টি করেছি,
বিস্তারিত»দিনাজপুর – দিনাজপুর রাজবাড়ি
ঠাকুরবাড়ি
আয়না ও রাণী মহলের পশ্চিমে মহলদ্বয় সংলগ্ন রাজবাড়ির ঠাকুরবাড়ি অবস্থিত। ঠাকুরবাড়িতে মোট তিনটি মন্দির। উত্তরে কৃষ্ণ মন্দির (কালিয়াকান্ত মন্দির নামে অধিক পরিচিত) ও দক্ষিণে দূর্গা মন্দির। দূর্গা মন্দিরের প্রধান ফটক সংলগ্ন পূর্বপাশে সন্ন্যাসী মন্দির অবস্থিত, যা মূলতঃ কাশী ঠাকুরের (মতান্তরে শ্রীমন্তের) সমাধি মন্দির। সুউচ্চ পাঁচিল দ্বারা পরিবেষ্টিত মন্দিরগুলোতে প্রবেশের জন্য সিংহ দেউড়ী ব্যবহার করতে হয়।
কালিয়াকান্তের মন্দির
কালিয়াকান্তের মন্দিরটি ১৭৬৩ খ্রীঃ বাংলার সনাতনি চৌচালা নকশায় হিন্দু ও মুঘল স্থাপত্যরীতিতে ছোট আকারে মহারাজ বৈদ্যনাথ কর্তৃক নির্মাণ করা হয়।
বিস্তারিত»~ স্মৃতিশকট : প্রজন্মের দৃশ্যপট ~
[ গল্প অথবা গল্পের ছায়া ]
বাসাটার সামনে টানা তিনশ ফুটের রাস্তা। সেই পত্তনি থেকে দিনে দিনে বেড়ে এতোদূর এসেছে। এটাই শেষ সীমান্ত আজ অব্দি। আদপে ঠিক শহরের প্রান্ত বলে না মানলেও জনবসতির এখানেই শেষ। তিনশ ফুট রাস্তার পরে বিস্তীর্ণ খোলা মাঠ। মাঠ ঠিক নয় পরিত্যাক্ত বিরান ভূমি। প্রস্থে প্রায় এক কিলোমিটারের কাছাকাছি, দৈর্ঘ্যে সাতের বেশী। খুব বেশীদিন অবশ্য এর আয়ু বোধ করি আর নেই।
বিস্তারিত»বিশ্বের সর্বকালের সেরা অল রাউন্ডারের কথা বলছি…
ক। প্রতিটি সুপার হিরোরই কমপক্ষে দু’টো করে আইডেন্টিটি থাকে। লোক চক্ষুর অন্তরালে সুপার হিরো হলেও সমাজের চোখে তিনিই হয়ত খামখেয়ালি বিলিয়নিয়ার, পিৎজা বিক্রেতা, আইনজীবী, সাংবাদিক, বিজ্ঞানী বা ফটোগ্রাফার। প্রায়শই দেখা যায় দুই জীবনের মধ্যে সমন্বয় করতে তারা হিমশিম খেয়ে ওঠেন। ফলে, কোন এক জীবনকে তাদের অনেককেই বিসর্জন দিতে হয় (অন্যদের দূরে সরিয়ে দিয়ে)।
মাত্র দু’টো দায়িত্বে থাকা সুপার হিরোদের যদি এতটা সমস্যা হয়,
বিস্তারিত»দিনাজপুর – দিনাজপুর রাজবাড়ি
রাজবাড়ি
প্রায় ৪০০ বছরের অধিক সময় ধরে গড়ে তোলা দিনাজপুর রাজবাড়ি নির্মাণে রাজ-পরিবারের প্রায় সকল নৃপতিরই কোন না কোন অবদান রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই স্থাপত্য বৈশিষ্ট্যের ধারাবাহিকতা এখানে রক্ষা করা সম্ভব হয়নি। তাই রাজবাড়িতে যেমন আছে ইউরোপীয় ধাচের গড়ে ওঠা হর্ম্যরাশি তেমনি দেখা যায় মুঘল ও হিন্দুয়ানী স্থাপত্যকলার সম্বন্নয়। ১৭৬৫ খ্রীঃ বৃটিশ অধিকৃত দিনাজপুর শহর আরো তিন দশক পর ১৭৮৬ খ্রীঃ বৃটিশ কালেক্টর এইচ জে হ্যাচের হাত ধরে আধুনিকরূপে বিস্তৃতি লাভের সুযোগ পায়।
বিস্তারিত»IGCCSM-2016 এবং আমার কিছু ভাবনা :
মাত্রই ফিরলাম ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, ময়মনসিংহ থেকে। এই নিয়ে দ্বিতীয় বার এ ধরণের প্রতিযোগীতা সঞ্চালনের সুযোগ পেলাম। ধন্যবাদ সংশ্লিস্ট সবাইকে, আমাকে এ কাজে যোগ্য ভেবে নেয়ার জন্য। প্রতিযোগীতার সার্বিক আয়োজন এবং অন্যান্য দিক যথারীতি মানসম্পন্নই ছিল-কলেজ কর্তৃপক্ষকে সেজন্যে ধন্যবাদ।
যদিও আমার আজকের আলোচনার বিষয় এগুলোর কোনোটাই নয় বরং সম্পূর্ণ ভিন্ন একটি প্রসঙ্গে আলোকপাত করাই আমার আজকের উদ্দেশ্য।
আমাদের দেশে বিভিন্ন কারণে খেলাধূলায় মেয়েদের অংশগ্রহণ বেশ কম।
অস্ট্রেলিয়ার টুকিটাকি
অস্ট্রেলিয়ায় আসা অবধি পঁচিশ কুড়ি মাইলের মাঝে ড্রাইভ করছি বটে; কিন্তু কোন কিছুতেই ঠিক জুত পাচ্ছি না! পুরো সিডনী জুড়ে চাপা চাপা রাস্তাঘাট; সেই সাথে মরার ওপর খারার ঘায়ের মত একটু পরপর রাউন্ড এ্যাবাউট! এদের ড্রাইভারস সিটখানা গাড়ির উল্টো দিকে, রাস্তায় গাড়িও চলে উল্টো দিকেই। দুই দশকেরও বেশী সময় ধরে পথের ডানদিক বরাবর ড্রাইভ করে এসেছি তাই উল্টো রাজার দেশে এসে খানিক বিড়ম্বনা যে হচ্ছেনা তা নয়।
বিস্তারিত»প্লাটোনিক প্রেম
এক স্বপ্নীল মায়াবিনী
দূর হতে কোন এক লাজুক ছেলেকে
নিজের অগোচরে ভালোবেসেছিলো।
এমনি এমনি ভালোবেসেছিলো।
চুপি চুপি ভালোবেসেছিলো।
মন থেকে ভালোবেসেছিলো।
তার এ অনুচ্চারিত ভালোবাসায়
ছিলনা কোন কামনার উত্তাপ,
ছিলনা কোন প্রত্যাশার স্বপ্ন।
ছিল শুধু অনুভবে কাছে পাওয়ার,
রঙিন কল্পনা মাখা এক দুর্নিবার আকর্ষণ।
প্লাটোনিক প্রেম এভাবে আসে যায় চিরন্তন।
ঢাকা
০৮ জুন ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে
(এ লেখাটি গত ০৯ এপ্রিল ২০১৬ তারিখে আমার ফেইসবুক পাতায় এবং অন্য একটি ব্লগে প্রকাশিত হয়েছিলো। ঈষৎ সম্পাদনা করে আজ এখানেও প্রকাশ করছি। হয়তো এক্স ক্যাডেটরা এবং আমার প্রাক্তন সতীর্থরা এ লেখায় তাদের অভিজ্ঞতার সাথেও অনেক মিল খুঁজে পেতে পারেন)
“এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার?
আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কার?
কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে
উষা কাহার আশিস বহি হল আঁধার পার?