
এখন চিন্তা করতে গিয়ে হয়ত মনে হচ্ছে এটা অনেক বড় ব্যাপার ছিল, একটা মেয়ে আমার সাথে এগিয়ে এসে কথা বলল! তাও আমার এত প্রশংসা করল! তাও কি না আমি, যে কি না তেমন একটা মেয়েদের সাথে কথাই বলতে পারি না তার!
কিন্তু ঐসময় কেন জানি সেরকম কিছুই মনে হয় নাই। পরেরদিন নিয়মমত ক্লাসে গেলাম। পিছনের দিকে বসলাম, ক্লাসরুমের বামদিকে। এক পিরিয়ড পরে খেয়াল করলাম ডানদিকে মুমুও একা একা মেয়েদের সারিতে বসেছে।
বড় জানতে ইচ্ছে করে-৩…!!!
[লেখাটি উৎসর্গ করছি আমার বন্ধু ও অনেক অপকর্মের সাথী ইসলাম (জেসিসি, ১৯৯৫-২০০১) কে…ওর সাথে কথা বলার সময়ই প্রথম আজকের প্রসংগটি উঠে এসেছিল…]
দৃশ্যপট-১: গ্রামের মেয়ে কুলসুম। যৌতুকের বিনিময়ে তার বিয়ে হয় একই গ্রামের রুস্তমের সাথে। ছেলেটা অকর্মার ধাড়ি, এবং নেশাখোর…কয়েকমাস যেতে না যেতেই, আরও টাকার জন্য সে দাবী করে কুলসুমের বাবার কাছে। দরিদ্র বাবা তার এ দাবী মেটাতে ব্যর্থ হলে কুলসুমের উপর শুরু হয় অকথ্য অত্যাচার।
বিস্তারিত»আর্সেনাল – লিভারপুল প্রিভিউ
আজকে আরেকটা বড় খেলা। বাংলাদেশ সময় রাত দশটায় কিক অফ। আর্সেনাল এর এমিরেটস (লন্ডন) স্টেডিয়ামে টেবিল টপার লিভারপুল মুখোমুখি হচ্ছে আর্সেনালর। দুই দলের জন্যই জয়টা খুব দরকার। এবারের লিগটা এতোটাই জমে উঠেছে যে কিছুই বলা যাচ্ছেনা যদিও আমরা সিজনের মাঝামাঝি চলে এসেছি। তাই এত তাড়াতাড়ি আরসেনাল কে টাইটেল রেস থেকে মুছে ফেলা যাচ্ছে না।
আর্সেনাল মৌসুমের শুরুতেই হাল সিটি আর ফুলহামের মত ছোট দলের কাছে হেরে গেছে।
বিস্তারিত»ভালবাসা কারে কয়-১
(আমার লেখা প্রথম নাটক। নাট্য পরিচালক কামরুল হাসান ভাইয়ের জন্য উত্সর্গীকৃত।
বোধকরি সিসিবি’র ভান্ডারেও এটাই প্রথম নাটক।)
১ম অংক
(নির্জন রেললাইন, পথের দু’ধারে দাঁড়িয়ে হাটহাজারী পাহাড়। ওরা দু’জন হাত ধরাধরি করে হাঁটছে। শ্যামলবর্ণের ছেলেটি গভীর আবেগে জড়িয়ে আছে প্রেমিকার হাত।)
অনুপঃ আজকের পৃথিবীটা কত্তো যে সুন্দর লাগছে! তুমি যদি তা দেখতে পেতে!
অপলাঃ জান্, পৃথিবীটা এতো সুন্দর, আমি এর সব দেখতে চাই।
আপনারে আমি খুঁজিয়া বেড়াই-২
বেশ ক’দিন ধরেই কনকনে শীত পড়েছে ঢাকায়। দেয়াল ঘড়িতে তাপমাত্রা দেখাচ্ছে ২০/২১ এর মতো। এটাই কাত করে ফেলেছে আমাদের সবাইকে। আলমারি আর স্টোরে ফেলে রাখা পুরোনো শীতের কাপড়গুলি থেকে খুঁজে মাথায় টুপি দেয়া একটা পুলওভার বের করেছি। এখন সারাদিন ওটাই পরে বসে থাকি। ভাবছি এটা দিয়েই বাকি শীতটা পার করে দেয়া যায় কিনা! নতুন জামা কাপড় কিনতে আমার খুব আলসেমি লাগে। কেনাকাটায় আমি খুব খারাপ।
বিস্তারিত»বৃষ্টির জন্য
১.
আষাঢ় শ্রাবণে আকাশ অভিমানী হয়। ঘন ঘন তার বুকে পুঞ্জিভূত হয় ক্ষোভ। কখনও কখনও তা সুপেয় তরলে দুঃখ হয়ে ঝরে পড়ে। আকাশের সেই ক্ষোভের নাম মেঘ। সেই দুঃখের নাম বৃষ্টি।
এ গল্পটা বৃষ্টি নিয়ে। তবে এটা কোন আষাঢ়ে গল্প নয় এমন কি আষাঢ়েরও গল্প নয়। শ্রাবণের কোন এক দিনের গল্প। জিহাদ ঘরের বাহির হবে বলে তৈরী হল।
কিন্তু গত তিন দিন ধরে একটানা বর্ষণ হচ্ছে।
বিস্তারিত»মোবাইলে বাংলা দেখার কায়দা- কানুন
আপনার মোবাইল ফোনটি যদি জিপিআরএস (GPRS) কিংবা এজ (EDGE) সাপোর্টেড হয় তাহলে, বাংলা সাইট দেখার জন্য নীচের তরিকা অনুসরণ করুন।
* অপেরা মিনি সফটওয়্যারটি ইন্সটল করুন। ডাউনলোড করুন এখান থেকে
* এবার অপেরা মিনি ওপেন করুন। এড্রেসবারে টাইপ করুন opera:config। ইন্টার চাপুন।
* এবার একটা অপেরা মিনি’র সেটিংস এর পাতা আসবে। নীচে নামতে থাকুন।
* use bitmap fonts for complex scripts এর পাশে দেখুন NO লেখা আছে।
বিস্তারিত»বৃত্ত ভাঙ্গার গান গাই
(একান্ত নিজের ভাবনা, তথ্যগত ভুল থাকলে কেউ ধরিয়ে দিলে ঠিক করে নিব)
আমার ব্লগে সুশান্ত একটা কাজের কাজ করেছে। “হ্যাটস অফ” টু সুশান্ত। আর এক বুড়ো খোকা বলেছেন, তিনি সহজে হাল ছেড়ে দেবেন না। খুব আশা পাবার মত একটা খবর।
গত বেশ কয়েকমাস ধরে ভাবছি আমাদের মুল সমস্যাটা আসলে কোথায়। স্থানীয় সরকার ব্যবস্থাটা চলছে কিভাবে?
বিস্তারিত»কৈশোর ২
কৈশোর ১
২য় আর ৩য় পর্বের মাঝে ছুটিতে বগুড়া এলো আমার মা আর বোন। আমার উপরে দায়িত্ব পড়ল বিকালে বের হলে বোনকে চোখে চোখে রাখা। সাধের সাইকেল চালানো মাটি!!! কী আর করা, বোনের হাত ধরে পার্কে নিয়ে যাই, সে মনের আনন্দে খেলে, আমি ব্যাজার হয়ে কিছুক্ষণ বসে থাকি। সাইকেল চালানোর সাথীরা অনেকক্ষণ রেস্ দিয়ে এসে পার্কে জমা হয়। তখন যা একটু ভালো লাগে।
টুশকি ১৯
সিসিবি মাহফিল…
আগামী ২২ শে ডিসেম্বর বেলা তিন ঘটিকার সময় সিসিবির প্রথম জন্মদিন উপলক্ষে এক বিশাল ওয়াজ- মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে…
বিস্তারিত»একটিবার এসো তুমি
(উত্সর্গ পর্বঃ সঙ্গত কারণে এই কবিতাটি গিফট করা হলো আমাদের প্রিয় কমান্ডো আহসান ভাইকে। সাথে সবার জন্যে FREE হিসেবে থাকছে নিচের ছবিটা।)
আঁধার পেরিয়ে এসো তুমি মেয়ে
দ্বিধার পর্দা গলে এসো
গোধূলি লগনে অবারিত দিগন্ত জুড়ে এসো
কিংবা হাসনাহেনার গন্ধ নিয়ে এসো
নতুবা হেলেনের সাজে এসো।
ব্লগার হওয়ার ব্যর্থ চেষ্টা
মাঝেমাঝে দুই একটা ব্লগ সাইট-এ ঘোরাফেরা করলেও কখনো ব্লগ লেখা হয়ে ওঠেনি। কিন্তু ক্যাডেট কলেজ ব্লগ এ ঢুকে কিছু একটা লেখার জন্য কেমন যেন হাত নিশপিশ করছে। তাই এই চেষ্টা। ভুল হলে মাফ করবেন।
কিন্তু কিভাবে শুরু করব বুঝতে পারছিনা। অনেক কথাই মনে পড়ে। কিন্তু ভয় হয় রেডবুকের। কলেজ লাইফটা দিব্বি পার করলেও এইখানেও যে কলেজ আউট হওয়ার ভয়, মানে ব্লগ থেকে আউট হওয়া আর কি।।
বিস্তারিত»টুশকীর নকল সংস্করণ
যেকোন হিট জিনিসেরই নকল সংস্করণ বের হওয়া সময়ের ব্যাপার মাত্র। সায়েদের টুশকী যখন ভীষন হিট, তখন সেটার নকল সংস্করণ না বের করলে ব্যাপারটা ঠিক কেমন হয়ে যায়না? তাই এই কাজটা করার ব্যর্থ চেষ্টাটি আমিই করছি।
সবাই বলে নারীরা নাকি অবহেলিত, নির্যাতিত, অবলা…আরো অনেক কিছু। কিন্তু আসলেই কি তাই? নিচের ব্যাপার গুলো একটু খেয়াল করুন তো…
১। যখন একটা মেয়ে কাঁদে, তখন সারা দুনিয়া তাকে স্বান্তনা দিতে হাজির হয়ে যায়,
বিস্তারিত»কৈশোর ১
৫ই জুন, ২০০৮
আজ সারাদিন, সকাল থেকে বসে আছি। মাথায় অজস্র চিন্তা চলছে। সব ঠেলে দিয়ে এখন লিখতে শুরু করলাম।
কৈশোর!! গতকাল থেকে দারুন স্মৃতিকাতর হয়ে আছি। পুরোনো স্বপ্ন আর জীবনটা বড় বেশি জ্বালাচ্ছে। ভুলে থাকার জন্য ক্রমশ হা হা করে হাসছি, ছুঁড়ে ফেলতে চাচ্ছি ভাবনাগুলো। আজ সকালে হুট করে একটা মেসেজ পেয়েছি:
“যতদূরে গেলে দূরে যাওয়া হয়, তার চেয়ে কত দূরে তুমি?…