অনেক দিন হয়ে গেল সিসিবিতে নীরব পাঠকের ভুমিকায়। সাহসের অভাবে কোন পোস্ট করা হয়ে উঠেনি। তবে কালে ভদ্রে দুই-একটা মন্তব্য করেছি। আর এই সাহসের অভাবটা আমার চিরদিনই ছিল। প্রতিটি ব্যাচে ভেজাবেড়াল টাইপের দুই-একটা ক্যাডেট থাকে। তদেরই মতো আমি একজন। ভেজাবেড়াল কি রকম? ধরেন, নিচে নিচে বহুত দুষ্টামি ফাজলামি করবে কিন্তু সিনিয়রদের সামনে গেলে, বেটা কিছুই বোঝে না। স্যারদের সামনে গেলেতো অবস্থা আরো বেগতিক, ছাইড়া দিলো দিলো অবস্থা।
বিস্তারিত»১৯৭১- ভিন্ন দৃষ্টিকোণ হতে …………………
মার্চের প্রথম সপ্তাহেই ৫০০০ বিহাড়ি ও অবাঙ্গালী চট্টগ্রাম বন্দর হতে করাচি বন্দরে উপস্থিত হয়। তাদের সবাই আওয়ামী দস্যুদের দ্বারা চরমভাবে নির্যাতিত। তাদের আহাজারিতে করাচি বন্দর শোকে স্তব্দ। এই করুণ সংবাদসমুহ পাকিস্তানি সংবাদপত্রে প্রকাশ করা সম্ভব হয়নি। কারন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের তথ্য মন্ত্রানালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তার নির্দেশ ছিল পূর্ব পাকিস্তানে ঘটে যাওয়া অবাঙ্গালীদের প্রতি নির্যাতন, ধর্ষণ, লুট। ও হত্যার সংবাদ বা প্রতিবেদন প্রকাশ না করার জন্য।
বিস্তারিত»বিক্ষিপ্ত
পথের বাঁকে স্বপ্নের বেঁচাকেনা
কুয়াশায় মোড়া ভালবাসার অনুরাগ
কিংবা নদীর জলে ভেসে থাকা মন
পাতায় পাতায় ঝরে রক্তের দাগ।
দখিনা বাতাসে সুখের আভাস
ছাদের কোনায় বাস্তবতা চুপচাপ
গান
ছাত্রদের কন্ঠঃ
দশটি বছর বইয়ের মাঝে হয়ে গেলো পার
অনেক হলো পড়ালেখা ভাল্লাগে না আর।
কলেজ বলে হয়ে রূঢ়
বানাবো তোমাকে বুড়ো
তার আগে তে আমার থেকে পাবে না নিস্তার।
বিস্তারিত»আমি সখী নষ্ট মানুষ
আমি সখী নষ্ট মানুষ, ঘুণে খাওয়া, শতেক পোড়েন মন
একশো পশুর লক্ষ আঁচড় বুকে করে ফিরছি সারাক্ষণ
তোর কী হবে আমার সাথে হৃদয় জড়ালে?
ভালোবাসায় মন পোড়ালে?
ভাবিস সখী, তুই তো সুখী, সুখবিলাসী
তোর পরানে তিরিশটা জলরঙের হাসি
ধুনচিবনের কঞ্চিতে কি আঁশ মেটে মন?
আমার অন্ধকারের বন্ধ ঘরে করবি কী তখন?
আলো হয়ে আসলি না হয়,
বিস্তারিত»মস্তিষ্কে ক্যামিকাল ল্যিচ
বালিশে মাথা দিয়ে শুয়ে আছি। পাশে ফোন, সাইলেন্ট করা। বাতি জ্বলছে-নিভছে… ফোন আসছে। মানুষের চোখ ১৮০ ডিগ্রিতে না দেখলে হয়তো টের পেতাম না। কে ফোন করছে সেটা তুলে দেখতে ইচ্ছা করছে না, ভীষণ ক্লান্তি। অলসতায় পুরো শরীর চেপে ঠেসে আছে বিছানায়। তবু অনেক কষ্টে তুললাম – দেখি বাপ্পী ফোন করেছে। ধরার সাথে সাথে বলল: “ডুড্, কি করিস? কতক্ষণ ধরে ফোন করছি।”
“আমি ঘুমাই; মানে ঘুম থেকে উঠলাম আর কি।”
পাতাঝরার গান
চিৎ হয়ে তার আকাশ দেখার আয়োজনে
বাধ সেধেছে আজ পর্ণমোচী দিন…..
সন্তর্পণে এইখানে এসে
ভাবছিলো সে
নীলাকাশ পান করে নেবেই
আজ আঁজলা ভরে
এমন উজ্জ্বল বিকেলে,
মৃদুহেসে অনুচ্চারে
ভালোবাসা বলেছে কি
বলেনি ভালো ক’রে
তুমি চলে এসো
হুমায়ূন আহমেদকে যার যেমনই লাগুক আমার কাছে উনি একজন অসাধারন লেখক। গতকাল তার একটি উপন্যাস পড়ছিলাম, নাম ‘নি’। সেখানে একটি কথা ছিল এরকম “পাখিদের নিয়ম সবসময় জোড়ায় জোড়ায় থাকা, একটা পুরুষ পাখির সাথে একটা মেয়ে পাখি থাকবেই। কিন্তু সব ঝাঁকে সবসময় পাখি থাকে বেজোড় সংখ্যক; অর্থাৎ কমপক্ষে একটি পাখি থাকবেই যার কোনো জোড়া নেই”। কি অদ্ভূত সুন্দর একটি ঘটনা, আমরা কখনো বুঝতে পারবো না পাখিটি কোনটি,
বিস্তারিত»ডন আলীমের ১৪ টি কবিতা
(১)
তুমিও হেরে যাবে-
আমাকে হারিয়ে দিলে,
(২)
জানি,
একদিন ফিরে আসতে চাইবে
কিন্তু-
সে সুযোগ তোমাকে দেয়া হবে না
(৩)
প্রেম মানে স্নায়ুযুদ্ধ শেষে
একটি জয় অথবা দুটি পরাজয়
(৪)
স্বপ্নে এসে ডেকেছিল লায়লা ,
চোখ খুলে পেয়েছি
বিষাদের দমকা হাওয়া,
বাকিটা রাত
কেটেছে আমার অনিদ্রা।
মনটা আমার ভীষণ ক্ষ্যাপাটে…..
পূর্বকথন:দীর্ঘ কয়েক মাস যাবত আমার কলম, কী-বোর্ড এবং মস্তিস্ক প্রত্যেকেই কোনো এক অদৃশ্য কারণে হ্যাং করছিল।কিছুতেই কিছু বের হয়না। অবশেষে……ইহা বের হইলো….পোস্ট করতে ভয় লাগে তাও করে ফেললাম।
স্বপনে-বাঁচি, শুন্যে -ভাসি
ভাবনাগুলো সর্ব-নাশী।
রোদও মাখি, জলেও ভিজি
জীবন নিয়েই খেলি বাজি।
ওরে মন খেয়েছে ঘুণ-পোকাতে
মন বসেনা কোনো কিছুতে
মনটা আমার ভীষণ ক্ষ্যাপাটে…
ব্যস্ত মানুষ,
বিস্তারিত»ব্যক্তিগত রেসিপি-৪
নাহ্ আর ভাল্লাগছেনা এত কাজ। সিগারেটে টান দিতে দিতে ঠিক করে ফেললাম, ক’দিনের জন্য অফিসের খাঁচা থেকে উড়াল দিতে হবে। এই আঠার তলা থেকেও আকাশটাকে যে কেন এত দূরের বলে মনে হয়!
মনটা কি আজ উড়ুউড়ু হয়ে আছে? লাঞ্চটাইমে নিশা ডাগর আঁখি মেলে জানতে চাইলো, আপনার কি মন খারাপ?
না মেজাজ খারাপ।কাজ যেটা দিয়েছিলাম হয়ে গেছে?(আমার মন খারাপের দিস্তা তোমারে মাপতে কে কইলো লক্ষীছাড়া?)
এখন ভোর সাড়ে চারটে।
বিস্তারিত»তোমার তুমিত্ম
তুমি কি ?
পাষাণ মরুভূমি ?
ভালোবাসার এক ফোঁটা বৃষ্টি কি
তোমার বুকে ঝরে না ?
তুমি কি ?
শীতল দু-মেরু ?
ভালোবাসার এক চিলতে মিষ্টি রোদ কি
তোমার বুকে জাগে না ?
তুমি কি বলতো?
খরস্রোতা নদী,
উষ্ণ সমুদ্র স্রোত,
দূর পাহাড়ি ঝরণা,
নিশাচরের কোলাহল,
কাল মেঘের গর্জন,
ঈশাণ কোণের ঝড়,
গার্হস্থ্য পরিবেশ একটি পৃথক বিষয় ও পরিবেশ রক্ষায় অবদান
গার্হস্থ্য অর্থনীতির মত গার্হস্থ্য পরিবেশ আমাদের দেশে প্রচলিত বিষয় নয়। গার্হস্থ্য পরিবেশ বিষয়টি Interior Architecture হতে ভিন্ন, আবার গার্হস্থ্য পরিবেশ ঘরোয়া পরিবেশ বা ঘরের পরিবেশ হতেও পৃথক। গার্হস্থ্য পরিবেশের ইংরেজি প্রতিশব্দ হল Home Ecology। Home Ecology বিষয়টি Family Ecology হতেও ভিন্ন। Interior Architecture Family Ecology, Home environment, Homely Environment ইত্যাদি বিষয়সমূহ Home Ecology এর অন্তর্ভুক্ত বিষয়গত উপাদান হিসেবে আলোচনা হতে পারে। অন্যদিকে গার্হস্থ্য অর্থনীতির পাঠও গার্হস্থ্য পরিবেশের অধ্যায়ন ব্যাতিত সম্পুর্ণ হতে পারেনা।
বিস্তারিত»দ্যা হ্যাভেন রোলস ডাউন টু বাংলাদেশ
ঘোরাঘুরি করার শখ, অভ্যাস কিংবা বদঅভ্যাস – যে যেটাই বলুক না কেন, সে অভ্যাসটা আমার বহুদিনের । সৌভাগ্যক্রমে আমার বউও এটা পছন্দ করে । তাই আর কোন ঝামেলাই থাকে না যখন কোথাও যাওয়ার প্ল্যান করি । চাকুরী এবং ব্যাক্তিগতভাবে দেশে আর দেশের বাইরের কিছু জায়গায় আমার ঘোরার সৌভাগ্য হয়েছে । কিন্তু গত ২ দিনে আমার যে ফিলিংস, সেটা এ পর্যন্ত যত জায়গায় গিয়েছি তার তুলনায় কিছুই না ।
বিস্তারিত»ভোট দিয়ে এলাম
প্রথমে ঠিক করেছিলাম ২ নভেম্বর, নির্বাচনের দিনেই ভোট দিতে যাব। এখানে বাংলাদেশের মত নির্বাচন উপলক্ষে বন্ধ দেওয়া হয় না। তবে প্রতিষ্ঠান ভেদে বিভিন্ন নিয়ম কানুন আছে। আমাদের অফিসে ৩ ঘন্টার ছুটি পাওয়া যায় ভোট দেবার জন্যে। এমনিতে আমি ‘ফ্লেক্সিটাইম’ ভোগ করি। অর্থাৎ ইচ্ছামত আগে পরে আসি, তবে সপ্তাহের ৪০ ঘন্টা ঠিকই পূরণ করি। নির্বাচনের দিন পড়ছে মঙ্গলবার, ঠিক করেছিলাম বাড়ী থেকে বেরিয়ে অফিসে আসার পথে বাড়ীর কাছের সেন্টারে ভোট দিতে যাব।
বিস্তারিত»