আমরা মানুষ মানুষের তরে বিলিয়ে যাব যে প্রাণ
হৃদয়ে হৃদয়ে শত প্রাণে আজ উঠুক বেজে এ গান।
আমরা মানুষ মানুষের ব্যথা ঘোচাতে যদি না পারি
শুনেও না শুনি শত মানুষের বিপন্ন আহাজারি
বৃথা হবে এই মানব জীবণ- অপূর্ণ রবে প্রাণ
হৃদয়ে হৃদয়ে শত প্রাণে আজ উঠুক বেজে এ গান।
শত হৃদয়ের দুঃখ বেদনা নিজের হৃদয়ে ধরে
চলে যাব এই পৃথিবীটা ছেড়ে সকলের অগোচরে
মানুষের কাছে নেক আমলের চাই নাকো প্রতিদান
হৃদয়ে হৃদয়ে শত প্রাণে আজ উঠুক বেজে এ গান।
![MPj03875520000[1]](http://www.cadetcollegeblog.com/wp-content/uploads/2010/09/MPj038755200001-214x300.jpg)