ফেসবুকের এক্স ক্যাডেটস ফোরামে হঠাৎ করেই প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদন নিয়ে মন্তব্য/ গালি-গালাজের বন্যা বয়ে গেল। প্রথম আলোর সাংবাদিক/ যে কোনো সাংবাদিকদের নিয়ে তীর্যক/ শ্লেষাত্মক মন্তব্য পড়তে পড়তে ভাবলাম, এই পেশায় এসে কি ভুল করে ফেলেছি! তার উপর আবার দীর্ঘদিন প্রথম আলোতেই ছিলাম। এখনো প্রথম আলোতে বেশ কয়েকজন ক্যাডেট বেশ দায়িত্বশীল পদে কাজ করছে। এদের সবার নজর এড়িয়ে কি করে এমন ক্যাডেটবিরোধী একটা প্রতিবেদন ছাপা হলো!
বিস্তারিত»ধরা খাবার কবিতা
সারমর্মঃ একদিন প্রেপে আমি সক্স পরিনি। আর আসাদের শু এক্সকিউজ। ধরা পড়ে গেলাম।
মূল কবিতাঃ
একদা ছিল না মোজা চরণ যুগলে
মন পোড়ে দেহ পোড়ে সেই ক্ষোভানলে।
ফর্ম মাঝে ঢুকি আমি, বিরস বদনে,
পড়াশোনা গেছে জলে, শান্তি নাই মনে।
হঠাৎ দেখি, আসাদ! হায় তার পদ,
জুতাহীন পদদ্বয় কেমন অসদ।
আসাদের খোঁড়া পা দেখে বারবার
অমনি মোজার ক্ষোভ ঘুচিল আমার।
বিস্তারিত»জ্ঞান পাপীদের কে বলছি…!!
মাধ্যমিক পরিক্ষার ফল প্রকাশিত হল। ছোট ভাইটা ছিল এবারের পরীক্ষার্থী। যাই হোক,কোন ভাবে উতরে গেছে তিন বিষয়য়ে এ প্লাস মিস করে। গোল্ডেন/ সিলভার বিষয়ক মাথা ব্যাথা আমার কোন কালেই ছিল না। স্বভাবতই খুবই খুশি ছিলাম ওর ফলাফলে। অল্প বিস্তর চিন্তিতও ছিলাম,গিফট ব্যাপার টা নিয়ে। বদটার আবার আকাশ ছোঁয়া আবদার।।
গত কাল খুব ভোর বেলা বদটার ফোনে ঘুম ভাঙল।”ভাইয়া আজকের প্রথম আলোটা এক বার খুলে দেখিস,
বিস্তারিত»অস্পষ্ট, ধোঁয়াশা, কিংবা স্পষ্ট কথা
আমরা অনেকেই মুক্তবুদ্ধির বা মুক্তবুদ্ধি চর্চার কথা বলি। বাস্তবে তা হয়তো হয়ে ওঠে না।
আমার এক ছোট ভাই একবার প্লান করেছিল তার অফিসের রুমের পাশে নামাজের একটা রুম রাখবে; নামাজের সময় হলে ড্রয়ার খুলে টুপি পড়ে সামনে যে থাকবে তাকে নামাজের দাওয়াত দিয়ে নিজে ঐ রুমে নামাজ পড়তে যাবে। এবং সে স্বীকার করেছে যে পুরাটাই ভাওতাবাজি; কারণ সে নামাজই পড়তে জানেনা।
প্রথমেই ধন্যবাদ জানাই যারা এই ব্লগটা যারা তৈরি করলো বা যারা সম্পাদনা কমিটিতে আছে।
বিস্তারিত»স্মরণীয় পরীক্ষা
২০০৪ সাল।
আমি তখন ক্লাস এইটে। প্রথম সাময়িক পরীক্ষা চলছে।
ক দিন পর জুনিয়র আসবে তাই তখন তাদের cupboard করা নিয়ে আমরা খুব বিজি। এছাড়াও, রুম চেঞ্জ হয়েছে, নিজের cupboard ও ঠিক করতে হবে।
তো এইসব কাগজ কাটাকাটি ও লাগানোতে আমি একেবারেই আনাড়ি। ফলশ্রুতিতে আমার তৈরি করা cupboard ও হল যাচ্ছেতাই।
আমার Dorm Leader রেজওয়ান ভাই একদিন inspection করে দেখলেন এ অবস্থা।
বিস্তারিত»শুভ জন্মদিন, ‘৮৯ ইনটেক
২২ বছর আগের এই রাতে, সারা রাত বৃষ্টি ছিল। ঢাকা থেকে সন্ধ্যা সাতটায় ছেড়ে যাওয়া বিআরটিসি’র লাল রঙের বাসে চড়ে, ভোর ৫ টায় রাজশাহীর সাহেব বাজার। জীবনে প্রথমবারের মতো রাজশাহী আসা। অজানা এক আশংকা, কিংবা উৎকণ্ঠায় নির্ঘুম সারা রাত। সাহেব বাজারের এক হোটেলে উঠে, ফজরের নামাজ শেষে ক্লান্তির ঘুম।
লোকাল বাসে করে বানেশ্বর হয়ে সারদা যেতে যেতে প্রায় বিকাল ৫টা। প্রথমবারের মতো এতো কাছ থেকে পদ্মা নদী দেখা।
বিস্তারিত»আঁতলামি আপডেট
– স্যার, আগামী এক সপ্তাহ পড়বো না।
– ক্যানো ? কোথাও ঘুরতে যাচ্ছ নাকি ?
– না স্যার, এই সপ্তাহে আমার এস.এস.সি পরীক্ষার রেজাল্ট দিবে
– ও, আচ্ছা।
মূহুর্তেই মনে পড়ে গেলো সেই ২০০৪ এর কথা, যখন ঠিক একই রকম চিন্তা আর উত্তেজনা নিয়ে আমি অপেক্ষা করছিলাম আমার এস.এস.সি পরীক্ষার রেজাল্ট এর জন্যে। এখনো মনে পড়ে ক্যাডেট কলেজের ফোন নাম্বারটা ব্যস্ত থাকায় আমার বাবার চিন্তামগ্ন মুখের কথা।
বিস্তারিত»আরেকবার, আর একটি বার…।।
নতুন বাসা টা শহরতলীর বাইরে। ফাঁকা ফাঁকা চার দিক। পেছনে জংলা মত একটা জায়গা।আর জংলামুখী আমার বারান্দা।ক্লাস থেকে ফিরেই অধিকাংশ সময় এই বারান্দায় চলে যাই।বিষণ্ণ বিকেল গুলো এখানেই কাঁটে।বাংলাদেশ সময় এখন মনে হয় রাত ১২ টা। এখানে ৮ টা।। সন্ধ্যা হতে এখনও ঢের দেরি। সামারে এখন সূর্য ডুবছে ১০ টায়। এই সময়টায় কেন জানি আশ্চর্য নিরব হয়ে যায় চার দিক। মাঝে মাঝে দম বন্ধ লাগে।।
বিস্তারিত»চিচারিতো
চিচারিতো কিংবা মটরশুটি কিংবা জাভিয়ের হার্নান্দেজ বাল্কাজার… একজন প্রতিষ্ঠিত তারকা নাকি উঠতি তারকা। ধুমকেতুর মত হঠাৎ করে এসে প্রথম মৌসুমেই মাতিয়ে দিলো এই মেক্সিকান স্ট্রাইকার। ম্যাঞ্চেষ্টার ইউনাইটেড ২০০৯ সালে প্রথম এই হার্নান্ডেজের খোজ পায়। কিন্তু তার বয়সের কথা চিন্তা করে কিছুটা ধীরে সুস্থে আগানোর সিদ্ধান্ত নিয়েছিলো তারা। কিন্তু জাতীয় দলের হয়ে নিয়মিত হয়ে উঠায় গত বিশ্বকাপের আগে সারা বিশ্ব সজাগ হয়ে উঠার আগেই দুই পায়েই সমান দক্ষ হার্নান্দেজকে দলে টেনে নেয় ম্যাঞ্চেষ্টার ইউনাইটেড।
বিস্তারিত»অনাকাঙ্ক্ষিত…
কোনও এক রাতে হঠাৎ
তোমার সঙ্গে আমার
অদৃশ্য যোগাযোগ…।।
যেন মিথ্যের দেয়াল ভেদ করে ভুলক্রমেই-
সত্যের নাগাল পাওয়া,
এবিসি রেডিও অবশেষে ওয়েবে
এবিসি রেডিও’র ওয়েবসাইট নিয়ে এই সিসিবিতে কম কথা হয়নি। আমিও আজ না কাল এমন প্রতিশ্রুতি দিয়ে গেছি অনেকদিন। বিশেষ করে সিসিবির প্রবাসী ব্লগারদের দাবি ছিল দ্রুত কাজটি করার। সুখবর হলো, শেষ পর্যন্ত এবিসি রেডিওর ওয়েবসাইটটি গত ১৪ ফেব্রুয়ারি, ২০১১ পুরোপুরি চালু হয়েছে। আর সবচেয়ে আনন্দের খবরটি হচ্ছে, লাইভস্ট্রিমিং ব্যবস্থা থাকায় একে একরকম স্বাধীন নেট রেডিও বলা যায়। এবিসি কাভারেজ এলাকার বাইরের দেশ-বিদেশের শ্রোতারা এখন সহজেই এবিসি রেডিও’র নানা আয়োজন,
বিস্তারিত»এলোমেলো পোস্টঃ ৩০ তম ইনটেক
আসির চেয়ে যে মসি শক্তিশালী এর দৃষ্টান্ত আমরা ক্লাস ৭ এই পেয়েছিলাম। শবে-বরাত এর রাতে মাগরিবের নামাজ শেষ করে সবেমাত্র রুমে ঢুকেছি। হথাত একটা আর্তচিৎকার শুনে হুড়মুড় করে বেরিয়ে আসলাম। ঘটনা কী বুঝে ওঠার আগেই দেখি ২০৫ নম্বর রুমের রহমান ও মোকতাদির মিলে একজন কে ধরাধরি করে হাসপাতাল এ নিয়ে যাচ্ছে। ঘটনা কি হল বুঝতে না পেরে আমরা সবাই উৎকণ্ঠিত হয়ে ব্লক এ দাড়িয়ে আছি।
বিস্তারিত»সংবিধান সংশোধনে আমার ভাবনা
কিছুদিন ধরেই সংবিধান সংশোধন নিয়ে চারিদিকে নানা কথা হচ্ছে। নানা মিডিয়ায় সবাই নিজেদের মতামত দিচ্ছেন। কোন অংশ কেমন হওয়া উচিত, কোনটা থাকা উচিত আর কোনটা উচিত নয় ইত্যাদি ইত্যাদি। এতকিছু বারবার আলোচনায় আসতে দেখে আমিও আমার মত করে কিছু চিন্তা-ভাবনা করলাম। ভাবলাম সিসিবিতে শেয়ার করি। আর সিসিবিতে এই আলোচনাটা এখনও হয়নি। সেজন্যই লিখতে বসা।
সংবিধানের কোন অংশ কেমন হওয়া উচিত সেসব কথায় যাওয়ার আগেই এব্যাপারে আমার কিছু মত আগে বলে নিই-
–
বিস্তারিত»তোমারে দাও, আশা পুরাও
ঠাকুর এ পৃথিবীর বায়ু গ্রহণ করেছিলেন আশি বছর। দিয়ে গেছেন তার চেয়ে অনেক, অনেক বেশি। জন্মেছিলেন কলকাতার সবচাইতে সম্ভ্রান্ত পরিবারে। ঐশ্বর্য কম দেখেননি, ছেলেবেলা থেকেই দেখেছেন চারপাশে জাঁকজমকের আধিক্য। বিলাত ভ্রমণ করে আসা জমিদারপুত্র রবীন্দ্রনাথ হয়ে থাকাই তার জন্য অনেক সহজ ছিল। কিন্তু সে পথ তাকে টানেনি। টেনেছে তাকে নানা রকমের প্রশ্ন; টেনেছে তাকে জীবন।
সেই আশি বছরে ঠাকুর প্রেম খুঁজেছেন, প্রেমের কারণ খুঁজেছেন,
বিস্তারিত»সাম্প্রতিক এবং ছেঁড়া কথন ০৩
লেখাগুলো লাফাচ্ছে এডাল থেকে ওডালে।
পড়তে গিয়ে কেউ বিরক্ত, কেউ হতাশ, আবার কেউ নতুন করে ভাবার অবকাশ পাচ্ছে।
গেলো সপ্তাহ কেটেছে প্রচণ্ড ব্যাস্ততায়। ইস্টার সানডে, প্রিন্স উইলিয়ামের বিয়ে ইত্যাদি ইত্যাদি।
এখানকার ট্যাবলয়েডগুলোতে প্রায় প্রতিদিনই রাজপরিবারের কোনও না কোনও খবর থাকে। ট্যাবলয়েডগুলো এসব সংবাদ বেশ রসালো করে প্রকাশ করে।
রাজা জর্জের যে বংশধারা আজ রাজসিংহাসনে তার পেছনে মূল কারণ কিন্তু প্রেম।
আমরা প্রায় সবাই রাজা অষ্টম এডওয়ার্ডের সিংহাসন ত্যাগ করার কাহিনী জানি।
বিস্তারিত»