এলোমেলো ফটোব্লগ

অনেক সিরিয়াস সিরিয়ার টপিক সামনে, বিশৃংখল একটা পোস্টাই।

বিঃ দ্রঃ সব ছবিগুলা মনেহয় আমি এখানে আগেও একবার দিছিলাম, কি করা, ক্যাডেট তো, সব খাতায় একই উত্তর দেয়ার অভ্যাস এখনো যায় নাই।

বিস্তারিত»

একটি যাপিত জীবন


লাটিম হয়ে কক্ষপথে নক্ষত্রের ঘূর্ণি-
মানুষ আমি অবিরাম ছুটি দিবানিশি ।
হঠাৎ আচমকা কখনও ফুসরত মিললে
নীল আকাশের দিকে তাকাই মুখ তুলে।

বহমান নদীর জলের মত পলি ফেলে
নিরুদ্দেশের মোহনাকে মেনেছি গন্তব্য।
চলতি পথের নুড়ি পাথরের গায়ে গায়ে
লেপ্টে রয় আমার অপূ্রনীয় স্বপ্নগুলো ।


সবুজ পাহাড় পেরিয়ে যাযাবর হয়ে
ধুলো মাখা পথ মাড়িয়ে ছুটে চলি।

বিস্তারিত»

ও আমার চক্ষু নাই

রুমানা মঞ্জুরকে নিয়ে এর মধ্যে গণমাধ্যমে, ব্লগে, ফেসবুকে প্রচুর লেখা হচ্ছে। ভাবছিলাম কি লিখবো! রুমানার ওপর নির্যাতনের কথা? এক ছাদের নিচে যার উপর সবচেয়ে ভরসা করা যায়, সেই লোকটার অমানুষ হয়ে ওঠার কথা? ঘরে ঘরে যে পারিবারিক সহিংসতা এদেশে চলে তার কথা? আমাদের সযত্নে গোপন রাখা সব সত্যের কথা? আমাদের তথাকথিত পৌরুষত্বের রগরগে কোনো দম্ভ?

এক. “এটা কোন রহস্য মামলা নয়।

বিস্তারিত»

যে সীমান্তে শুধুই বসন্ত ! (৪)

চমকিত বিজলী

প্রথম আমাদের দেখা হয়েছিল
জমকালো এক শপিং মলের
অলস দুপুর পেরিয়ে রোমাঞ্চকর সেই বিকেলে।
তুমি কালো শাড়ি পড়েছিলে,
আর আমি পড়েছিলেম
সাদা জমিনে কমলা সুতোয় কাজ করা পাঞ্জাবী।
অথচ জানিনা আমরা দুজনের কেউই
‘কালো’ আমার আর ‘কমলা’ তোমার প্রিয় রঙ।

বড়রা তখনও সৌজন্যমূলক আলাপচারিতায় মত্ত।
আজকের এই দেখা হওয়াটাকে তারা সবাই মিলে-
নেহায়েৎ –

বিস্তারিত»

বর্ষা বিলাস

বর্ষাকাল বা বৃষ্টি কখনোই আমার প্রিয় ছিল না, ঝড় খুব উপভোগ করি তবে বৃষ্টি না। বৃষ্টি শুরু হলে অনেকেরই দেখেছি বিভিন্ন ধরনের আবেগ উথলে ওঠে, কবি সাহিত্যিক হলে তো কথাই নেই। আমার বরং ছুটিতে বাসায় আটকে পড়ে থাকা, ঢাকার রাস্তায় জমে থাকা পানির মধ্যে আটকে থাকা কিংবা কলেজে বৃষ্টির কারনে গেমস না হওয়া ইত্যাদি ইত্যাদি কারনে বৃষ্টি উল্টো বিরক্তির কারনই বেশি হতো। তবে দু এক সময় যে ভাল লাগয়ে না তাও না,

বিস্তারিত»

ধোঁয়া খাওয়া চাঁদ

লেখাটিকে কবিতা বলার দুঃসাহস করতে পারছিনা। পাঠকেরা তাই একে এক শহুরে পাগলের আবোলতাবোল বকা বলেই ধরে নেবেন।

ধোঁয়া খাওয়া চাঁদ

তোর লাগি আমি চাঁদ হব,
গ্রামের মুক্ত আকাশের অপূর্ব চাঁদ নয়;
নগরের ধোঁয়া খাওয়া চাঁদ;
কালো ধোঁয়া, বিদ্যুতের আলোর সাথে যুদ্ধ করা এক চাঁদ।
সখী, তোর লাগি আমি সেই চাঁদটি হব।

তোর কাছে আসব আমি এ শহরেরই কোনও এক দশতলার ছাদে,

বিস্তারিত»

প্রিয় প্রাণী

আমার প্রিয় প্রাণী বাদর

আজ সকালে কাজ শেষে বাদরের কথা মনে পড়লো। কর্মক্ষেত্রে উপরওয়ালাদের দুই চোখে দেখতে পারিনা। এদের আচার-আচরন হঠাৎ করে আমার প্রিয় বিশেষ প্রানীকুলের কথা মনে করিয়ে দিলো।
কলেজ থেকে বের হয়ে আই.এস.এস.বি র জন্য পরীক্ষা দিতে গেলাম। সব কিছু পজিতিভলি নিতে হবে।

উদাঃ ০১
– তোমার বউএর সাথে যদি শুতে চাই, দেবে?
– অবশ্যই স্যার,

বিস্তারিত»

টরেন্ট ডাউনলোড করুন IDM দিয়ে

অনেকে সবসময় টরেন্ট দিয়ে ডাউনলোড করেন। টরেন্ট থেকে ডাউনলোড সহজ হলেও অনেক সময় সাপেক্ষ। স্পিড =)) ও কম পাওয়া যায়। আর আমরা সবাই জানি Internet Download Manager দিয়ে অনেক দ্রুত Resume Capablity সহ ডাউনলোড করা যায়। আজ আমরা আমরা যদি IDM দিয়ে টরেন্ট ফাইল ডাউনলোড করতে পারি তাহলে কেমন হবে। হ্যাঁ আজ আমরা দেখব কিভাবে IDM এর সাহায্যে টরেন্ট ফাইল নামাতে হয়।
যাদের IDM নেই তারা IDM ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে।

বিস্তারিত»

একটি হৃদয়স্পর্শী প্রেমের উপন্যাস (নাম খুঁজছি)

পর্ব – ২
হাকিম চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ১৯৮৬

রোকেয়া হল থেকে বেড়িয়ে একটু হাটলেই হাকিম চত্বর। দুপুরের পর থেকে অনেক রাত পর্যন্ত ছাত্রছাত্রীদের আনাগোনায় এ জায়গাটা কোলাহলমুখর হয়ে উঠে। সকালের দিকটায় কিছুটা নিরিবিলি থাকে। দেশের রাজনীতির সাথে সাথে এই বছর গ্রীষ্মও খুব উতপ্ত। তবে সকালের রোদটায় তেতে উঠতে কিছুটা সময় নেয়। চারপাশে একটু মিষ্টি মিষ্টি আমেজ ছড়িয়ে আছে। বসে আছি প্রকাণ্ড কড়াই গাছটার নিচে।

বিস্তারিত»

এমন কাপুরোষচিত অপরাধের জন্য ঘৃণা

বেশ ক বছর আগে একজন খলিলুল্লাহ ধরা পরে ছিল, মর্গের লাশ থেকে ‘কলিজা’ চুরি করে খেত । বিদেশের মিডিয়া তে বেশ সাড়া পরে ছিল।… কিছু দিন আগেই জার্মানি তে এক মানুষ খেকো ধরা পড়ল ,… অস্ট্রেলিয়া তে ধরা পড়লো কিশোরী নির্যাতন কারী এক পিচাশ।সৌদি রাজ বংশের এক ভাই সাহেব বর্তমানে ইংল্যান্ড এ জেল খাটছে বডি গার্ড কে হত্যা করার জন্য । প্রশ্ন হল ঐ খলিল…ল্লার জন্য বাংলাদেশ এর ১৫ কোটি মানুষ ‘কলিজা খেকো ‘

বিস্তারিত»

ক্যাডেট লাইফ এবং স্মৃতিগুলো….

মাঝে মাঝে যখন কোন কাজ থাকে না, চুপচাপ বসে থাকি, তখন অতীতের স্মৃতিগুলো এসে একে একে আমাকে ভাবিয়ে তোলে। হ্যাঁ, সেই অতীত যা আমার আত্মার সাথে মিশে আছে। সেই অতীত যেখানে মিশে আছে আমার লাইফের বেস্ট অধ্যায়গুলো। সেই ক্লাস সেভেন এর কান্নাকাটি, এইটে নতুন আসা স্যারকে সাউন্ড দেওয়া কিংবা জুনিয়রকে পানিশমেন্ট দিয়ে ধরা খাওয়া, নাইনে দোতলার লিডার হওয়া, টেন এ ইডি তে গরম পিচে ক্রলিং করে চামড়া উঠানো,

বিস্তারিত»

একটি হৃদয়স্পর্শী প্রেমের উপন্যাস (নাম খুঁজছি)

পর্ব(-১)

ফলসম, ক্যালিফোর্নিয়া -জুন, ২০০৮

জুনের প্রথম সপ্তাহেই একদম চাঁদি ফাটা গরম। চারপাশের পাহাড়ের সবুজ ঘাস জ্বলে শুকনো খড়ের মতো হয়ে গেছে। আর কিছুদিন পরে পাহাড়গুলোর গায়ে একটুও সবুজ থাকবে না। খোলস বদলে হয়ে যাবে মেটে। ক্যালিফোর্নিয়াতে ম্যাপল গাছ আর পাহাড় এই দুটোর দিকে তাকিয়ে সাথে সাথেই বলে দেওয়া যায় এখন কী ঋতু চলছে। এ দেশে শীতকাল আর বর্ষাকাল একসাথে মিশে গেছে।

বিস্তারিত»

লেঃ কর্নেল এল এ খান।আমাদের আদুরে নাম “লেন্দু খান”

লেঃ কর্নেল এল এ খান।আমাদের আদর করে দেয়া নাম “লেন্দু খান”, পাকিস্তান ফেরত ডাক্তার সাহেব আমাদের FCC -র হসপিটাল এ জয়েন করলেন।সম্ভবত আমরা তখন ক্লাস এইট এ । এর আগে সিভিল ডাক্তার ইয়ুসুফ সাহেব ছিলেন , খুব ভাল মানুষ , দিল টা নরম । একটু কান্না কাটি করলেই Sick Report দিতেন। কিন্তু এই লোক বরই তেঁরা ধরনের, কিছু তেই Sick Report দেয় না। আর সব রোগের ঔষধ হিসাবে একি রকম একটা মলম আছে,

বিস্তারিত»

প্রেক্ষাপট – আন্তঃনগর ট্রেন এবং অতঃপর …

রাতুল ঘড়িটা দেখে নিল। হাতে বেশ কিছুটা সময় নিয়ে রওনা দেয়ায় ওরা যথাসময়ে স্টেশনে পৌঁছে গেল। ওরা তিনজন- রাত্রি ওর সহধর্মিনী – রাশু ওদের দুবছরের ছেলে আর ও অর্থনীতিতে মাস্টার্স শেষে বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে আছে।
চট্টগ্রাম। প্ল্যাটফর্মে দাঁড়ানো আন্তঃনগর ট্রেন। যাত্রীরা কেউ কেউ উঠে বসেছে। কেউবা দাঁড়িয়ে বা বসে প্ল্যাটফর্মে ছড়ানো ছিটানো। ওরা টিকেট দেখে উঠে বসলো।

প্রথম শ্রেনী – শীততাপ নিয়ন্ত্রিত– চারজনের কামরা।

বিস্তারিত»

অবাক ভালবাসা

বাবুই-বাসা       চড়ুই ছানা
সব দেখে তুই হাসতি
ঝড়ো মেঘ     ভেজা বাতাস
তবুও কাছে আসতি।

থাকিস তুই      চাঁদের আলোয়
দোলে নদীর ঢেউ
মৌমাছি বাঁধে   তোর চুলে বাসা
দেখেনি অন্য কেউ।

বিড়াল ছানা     খেলে তোর পায়ে
কচু পাতায় জমে পানি
রজনীগন্ধা      তোকে পেয়ে ফোটে
সাজানো ফুলদানি।

তোর হাসিতে   রংধনু ওঠে
প্রজাপতি পায় পাখা
পিচ ঢালা পথ   পালের নাও
তোর স্বপ্নেই আঁকা।

বিস্তারিত»