খণ্ড কবিতা বা অকবিতা

০১।
আমি এক ফেরিওয়ালা,
ফেরি করে বেড়াই
স্বপ্নের ডালা মাথায় নিয়ে,

ওরে ছেলে-বুড়ো, মা-বোন
তোরা শোন____
যে যেখানে আছিস;
চাই কি স্বপ্ন তোদের?

আমি এক ফেরিওয়ালা
স্বপ্ন ফেরি করে বেড়াই
লাল, নীল, হলুদ, ধূসর
কিংবা কালো।

আমি এক ফেরিওয়ালা।

দেখেছিস কি তুই?
হলুদ ঘাসের উপর ফড়িং নাচে____
স্বপ্নে বিভোর।

বিস্তারিত»

বাতাসের এই শহরে…

উত্তরবঙ্গের যে ছোট্ট জেলা শহরে আমার বাড়ি, সেখানে অনেক বাতাস। ঠিক সন্ধ্যা বেলা আমরা রেললাইন ধরে হাঁটতে যেতাম।পাশে থাকত বাবলা গাছের সারি,আর একটু আগে ভাগেই বেরিয়ে পড়া দলছুট কিছু জোনাকি। অনেকটা পথ হেঁটে তুলসীগঙ্গার ওপর যে রেলসেতুটা আছে,তার গার্ডারে পা ঝুলিয়ে বসতাম। অস্পষ্টভাবে কানে আসত প্রায় মরে আসা তুলসীগঙ্গার বয়ে চলার শব্দ।আমরা অবশ্য অপেক্ষায় থাকতাম বাতাসের।প্রায় মাতাল করে দেয় এমন একটা বাতাস। তুলসীগঙ্গার ওপারের ধানক্ষেত গুলো কাঁপিয়ে এ বাতাস আমাদের চুল ছুঁয়ে যেতো।

বিস্তারিত»

একজন খাঁটি মানুষের প্রস্থান, গুরু তোমায় সালাম…

ওরচেস্টারশ্যায়ার কাউন্টি আমাদের ক্রিকেট ইতিহাসের অংশ হয়ে গিয়েছে। আমাদের প্রথম কাউন্টি খেলা ক্রিকেটার সাকিব এই কাউন্টির হয়েইখেলেছে। কিছুদিন আগে ওরচেস্টারশ্যায়ার খবরের শিরোনামে এসেছিল, তবে সেটা সাকিবের কারনে নয়। আদ্রিয়ান সংকর নামের জনৈক ক্রিকেটারের কারনে। যার সাথে এ মৌসুমেই চুক্তি করেছিল তারা, কিন্তু চুক্তির ১৫ দিনের মাথাতেই তা বাতিল হয়ে যায়। কারন প্রকাশ পেয়ে যায় আদ্রিয়ান সঙ্কর চুক্তির আগে সাক্ষাৎকারে নিজের সম্পর্কে যে গুনগান করেছিল আর কাগজপত্র দেখিয়েছিল তার পুরোটাই ভূয়া।

বিস্তারিত»

আজম খান

চুপ,চুপ,চুপ, অনামিকা চুপঃ

তখন সম্ভবত সেভেন বা এইটে পড়ি, বাসায় টিভি চ্যানেল বলতে সেই আদি অকৃ্ত্রিম বিটিভি। ডিশের স্বাদ পেতে তখনো অনেক দেরি তাই পড়াশোনা বাদে বাসায় থাকার সময়টাতে বাংলা সিনেমা, নাটক, বির্তক, খবর সব দেখি। এমনকী মাঝে মাঝে জনি প্রিন্ট শাড়ির এ্যাড দেখার জন্যও বসে থাকি। সেই সময় একদিন হঠাৎ বিটিভি ছাড়তেই দেখি এক টিঙটিঙে বুড়ো গান গাইছে- চুপ, চুপ,চুপ, অনামিকা চুপ

বিস্তারিত»

প্রতীক্ষা

প্রতীক্ষা
—কবি রোমিও

আমার মনের আকাশে মেঘ জমে
মাঝে মাঝেই জমে
নিকষ কালো মেঘ
আমার জীবনের প্রকৃ্তি মাঝে মাঝে হয়ে যায় থমথমে
থেমে যায় আমার চলার বেগ

সাদা মেঘ ও জমে
তবে সে অনেক দেরীতে
বর্ষণের বহু পরে
তখন মন টেকেনা ঘরে
বাঁধতে পারেনা শেকল বেড়ীতে
ঘুরে বেড়াই পাড়াময়
উচ্ছাস তবেই কিছুটা কমে

মনের সমুদ্রে উথাল পাথাল ঢেউ চীর বহমান
বহু ঘুরেও মিলল না কেউ
করতে পারল না মিথ্যা প্রমান
প্রয়োজন মোর সীমাহীন ভালোবাসা
আর তাহার তরে অনন্ত প্রতীক্ষা।

বিস্তারিত»

মাইনাসে প্লাসে প্লাস

গত সপ্তাহে খুব বড়সর রকমের একটা ধরা খেলাম। মাথাটাই পুরো নষ্ট হয়ে আছে এই এক সপ্তাহ। কপালটা এত্ত খারাপ যে মেনে নিতেও খুব কষ্ট হচ্ছে। এক সপ্তাহ ধরে শুধু চিন্তা করছিলাম যে জীবনে যা যা খুব শখ করে কিনেছিলাম বা পেয়েছিলাম তার কিছুই শেষ পর্যন্ত ধরে রাখতে পারি নি।

হিসাব করতে বসে খুব অবাকই হলাম। আসলেই মানুষের কপাল এত খারাপ হয় ! আর আমার ক্ষেত্রে ব্যাপারটা এত ঘন ঘনই বা কেন ঘটবে ?

বিস্তারিত»

আপডেটঃ মুক্তিযোদ্ধা মেজর কামরুল হাসান ভূঁইয়ার সাথে সরাসরি আড্ডা, মুক্তিযুদ্ধ জাদুঘরে

আমাদের আশা ছিলো মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠানটি আয়োজন করার। কিন্তু আয়োজকদের ব্যর্থতায় খুব বেশি সংখ্যক মানুষের কাছ থেকে সাড়া পাওয়া সম্ভব হয়নি। এ কারণে ভেন্যু এবং সময় পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অনানুষ্ঠানিক আড্ডাটি হবে মেজর কামরুল হাসানের নিজ কার্যালয়ে। সময় পরবর্তীতে ঘোষণা পোস্টে জানানো হবে।

সবাইকে ধন্যবাদ।
________________________________________
আগামী ১০ই জুন বিকাল চারটা থেকে সন্ধ্যা মুক্তিযোদ্ধা মেজর কামরুল হাসান ভূঁইয়ার সাথে একটি আড্ডার আয়োজন করা হয়েছে।

বিস্তারিত»

ফেসবুক [চোর] হইতে সাবধান!!

তা বেশ কিছুদিন যাবৎ খেয়াল করতেসিলাম যে কি সুন্দর ফেসবুকে সবাই সবার “ranking” করতেসে। কে কারে কত “লাইক” করে, কার সঙ্গে কার প্রেমের “চান্স” (!) বেশী – কার কোন ছবিটা কত সুন্দর, কার প্রথম পোস্ট কোনটা আর কবে… নাইলে অমুক মাইয়ার তমুক ভিডিও দেইখা তার বাপের ‘রি-এ্যাকশ্‌ন’ – মানে মাশাল্লাহ মাশাল্লাহ, দুনিয়া তো আসলেই চরম হইয়া গেসে!!

যাই হোক, ভাবতে খারাপ লাগে, যখন পরে শুনি যে কারও প্রোফাইল “হ্যাক”

বিস্তারিত»

কাডেট কলেজ, এখন ……. তখন

ক্যাডেট কলেজ এর সাথে আমার সম্পর্ক যেমন তেমন খুব একটা বেশী মানুষের নেই। বাবা ক্যাডেট কলেজ এর শিক্ষক হওয়াতে জন্ম থেকেই ক্যাডেট কলেজ পরিমন্ডলে বড় হয়েছি।
আজকাল প্রায়ই একটা কথা শুনি ক্যাডেটরা নাকি এখন আর আগের মতন নেই, পড়ালেখার মান পড়ে যাচ্ছে, খেলাধুলা এবং অন্যান্য যায়গায় তাদের আগের সেই আধিপত্য নেই।

ক্যাডেট কলেজ এর অসুখ হয়েছে এই কথা সবাই জানে, অসুখ হওয়াতে কি লক্ষন দেখা দিয়েছে এই কথা সবাই বলছে কিন্তু অসুখ কেন হয়েছে এই কথা কি কেউ ভেবে দেখেছে ????

বিস্তারিত»

এভারেস্ট ও স্বপ্নযাত্রা

কয়েকদিন আগে (২১ শে মে, ২০১১) দ্বিতীয় বাংলাদেশী হিসেবে এম এ মুহিত মাউন্ট এভারেস্ট জয় করল। গত বছর প্রায় একই সময়ে ( ২৩ শে মে, ২০১০) মুসা ইব্রাহীম প্রথম বাংলাদেশী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছিল। আমাদের দৈনন্দিন অনেক দুঃখ-কষ্ট, কাল্পনিক কুজ্ঝটিকার ভয়, হতাশা-গ্লানির মাঝেও এ ধরনের ভাল খবর এগিয়ে যাবার জন্য, জীবন যুদ্ধের মাঠে টিকে থাকার ও যুদ্ধ চালিয়ে যাবার প্রেরণা হিসেবে কাজ করে। আবার নতুন করে দেশকে নিয়ে স্বপ্ন দেখতে শিখায়।

বিস্তারিত»

নূপুর কাব্য -১

(বুকের মধ্যে হলুদ একটা, পাতার দীর্ঘশ্বাস)


রেলিং এ তোমাকে দেখেই কিনা,
ঈশান কোনের কালো মেঘটা হুড়মুড়িয়ে ছুটে এসে,
হলুদ রোদকে হটিয়ে দিয়ে
ঝুমঝুমিয়ে ভিজিয়ে দিল।

কিংবা তোমার ভেংচি দেখেই,
হঠাৎ করে পালিয়ে গেল।

বৃস্টিটুকু হতে পারলে, দারুন হত।
দারুন হত।


বাতাসের ঝাপটায় বারবার উড়ে যাচ্ছিল তোমার চুল।

বিস্তারিত»

ভিক্ষা নাই, মাফ করেন

দেশ হিসাবে আমেরিকা খুব একটা খারাপ না। বিদ্যূত এর সমস্যা নেই, যানজট এর বালাই নেই, আবহাওয়াও খুব একটা খারাপ নয়। ছোট থাকতে সাদা-কালোর যেই পার্থক্যের কথা শুনতাম এখানে এসে ওই ভুলও মোটামুটি ভেঙ্গে গেছে। কিন্তু …………. সব খানেই একটা কিন্তু থেকে যায়। যেমন-

# ঘটনা ১.

আমি একটা সুপার স্টোর এ কাজ করি যেখানে ৭০% ভাগ কর্মচারী বাঙ্গালী সুতরাং বাকিরা বাংলা না বুঝলেও কথা বললে বুঝতে পারে যে এটা বাংলা।

বিস্তারিত»

অসি ও মসি……

অসির চেয়ে যে মসি শক্তিশালী এর দৃষ্টান্ত আমরা ক্লাস ৭ এই পেয়েছিলাম। শবে-বরাত এর রাতে মাগরিবের নামাজ শেষ করে সবেমাত্র রুমে ঢুকেছি। হঠাৎ একটা আর্ত-চিৎকার শুনে হুড়মুড় করে বেরিয়ে আসলাম। ঘটনা কী বুঝে ওঠার আগেই দেখি ২০৫ নম্বর রুমের রহমান ও মোকতাদির মিলে একজন কে ধরাধরি করে হাসপাতাল এ নিয়ে যাচ্ছে। ঘটনা কি হল বুঝতে না পেরে আমরা সবাই উৎকণ্ঠিত হয়ে ব্লক এ দাড়িয়ে আছি।

বিস্তারিত»

মনে হয় করতলে আছি…

[প্রাককথাঃ বর্তমানের কবিতার পাঠক বর্তমানের কবিতার মতোই জটিল ও বিবিধ প্রকারের হয়ে উঠেছেন। কবিতা বিষয়টিকে নিয়ে অনেকের বিরক্তি, উপেক্ষা ও তাচ্ছিল্য আছে জানি। আমাদের কঠিন জীবনে কবিতার স্থান বা অবসর খুব কম। এজন্য মাঝে মাঝে কুণ্ঠাবোধ করি, কবিতার প্রতি অনপনেয় ভালোবাসার প্রকাশ সবার সামনে করতে কুণ্ঠা কাজ করে। আমার লেখার ভাষাকে বদলানোর চেষ্টা করছি কিছুদিন ধরে। সেই চেষ্টার চারাটিতে অনেকেই পড়ে ও মন্তব্য করে পানি ঢালছেন।

বিস্তারিত»

ড্যাশবোর্ডে খুড়োখুড়ি

১।
আমাদের দেশে উল্টো নিয়মে চলতে থাকা বিভিন্ন নিয়মের একটা হলো বর্ষা কাল আসলেই সব খোড়াখুড়ি শুরু হয়ে যাওয়া। যদিও বর্ষাকাল প্রায় চলে আসছে, কিন্তু আমার এই খোড়াখুড়ির সাথে তার কোন সম্পর্ক নেই। সম্পর্ক আছে সর্বশেষ আপডেটের। আপডেটের পরে সিসিবির ড্যাশবোর্ডে ঢু মারতে গিয়ে দেখলাম সিসিবির সকল প্রকাশিত, ড্রাফট পোস্ট ও কমেন্টের লিস্ট দেখতে পারছি। আগে একসময় এরকমই ছিল, তবে কোন এক আপগ্রেডের পরে সেটা বন্ধ হয়ে যায়।

বিস্তারিত»