দিলাম পাল্টে স্রোত

লেখনী শক্তি বা জৌলুস যাই বলেন না কেনো, কোনটা যে লোপ পেল বোঝা যাচ্ছেনা । বাংলা ভাষার দখল যাকে অনেকে বলে থাকেন তাকেই আবার অনেকে আদিখ্যেতা বলে চালিয়ে দিতে কুন্ঠা করেন না । আইজকাল কানের দুইপাশ দিয়া হাপরের লাহান ধুয়া উঠতাছে আমার, মাগার চান্দি ঠান্ডা না রাইখ্যা উপায় আছেনি ? প্রেম প্রেম গুলুগুলু ছব্দ যুদি মাতা থাইক্যা , কলম থাইক্যা না বাইর হয় আমার, হেইডা কি আমার দোস ?

বিস্তারিত»

ঘুম ব্যাঘাত কিংবা বোবায় ধরা বিষয়ক আবোল তাবোল

ইদানিং কিছু লিখতে চাইলেও লেখার আইডিয়া মাথায় চাপে না। আবজাব কিছু একটা লিখবার ইচ্ছা করলেও বিষয় শূন্যতায় ভুগছিলাম। হঠাৎ করেই মাথায় আসল ঘুম বিষয়ে লিখবার। আমি ঘুমাতে পছন্দ করি। ঘুম বিষয়ে আমার আগ্রহও তাই অসীম। ছোট বেলায় বাসার চিপা চাপা ঘেটে সহীহ ফালনামা আর তাবীর পড়তাম স্বপ্নের ব্যাখ্যা পড়বার জন্য। স্বপ্ন বিষয়ে আগ্রহ থাকলেও সহীহ তাবীরের বইতে স্বপ্নের ব্যাখ্যা দেখে তাজ্জব বনে যেতাম যে কেবল তাই না,

বিস্তারিত»

কে হায় হৃদয় খুঁড়ে – ১

বেশ কিছুদিন হয়ে গেল আমার শুধু ব্লগ দেখে আর পড়ে ।আর সেই সাথে কিছুদিন আগেই পার করলাম আমাদের আত্মার আত্মীয়তার বারটি বছর । লেখার একদম শুরুতেই যে মানুষটির কথা না মনে করলেই নই, সে হল বন্ধুবর কাউসার আহমেদ। যার সাথে না থাকলে জানতেই পারতাম না যে ” বাসন্তী এখন বিহারে ডাকাত স্বামীর ঘরে চার সন্তানের জননী হয়েছে… অথবা হাত না বাড়িয়ে মন বাড়িয়েও কাউকে ছোঁয়া যায়( হাত বাড়িয়ে ছুঁই না তোকে ,

বিস্তারিত»

ঘরের মায়ায় টানে মোরে,বাহিরেও যে ছাড়ে না রে…

ক্যামেরা স্থির,স্লো মোশনের শট চলছে,রিপিট হয়ে এটা দিয়ে তৃতীয় বারের মত,ব্যাকগ্রাউন্ডের মিউজিক টা উত্তেজনা চরমে উঠাতে বদ্ধপরিকর।টিভি সেটের সামনে বসে থাকা মা,মেয়ের কপালে ভাঁজ পড়ে গেছে,উপরের এবং নীচের পাটির দাঁতের মাঝখানে জায়গা করে নিয়েছে ডান হাতের অনামিকা।এখানেই কি শেষ?দুই মোটর সাইকেল এর মুখোমুখি এই সংঘর্ষই কি কেড়ে নিবে নায়কের জীবন?এটা হিন্দী সিরিয়ালের কোন এক স্ক্রীনশট,তবে আমার সামনে যেই ঘটনাটা ঘটতে যাচ্ছে সেটা মোটেই কোন স্ক্রীণ শট না,

বিস্তারিত»

ইউ এন মিশনঃ কিছু অজানা তথ্য এবং অর্থহীন প্রলাপ

লেখালেখিতে বরাবরই খুব দুর্বল। তবুও খুব ইচ্ছা ছিল বিষয়টি নিয়ে লেখার। কিন্তু দুর্বল লেখকদের যা হয় আর কি, গুছিয়েই উঠতে পারছি না কিভাবে শুরু করবো। সে যাই হোক প্রথমেই বলে নেই বিষয়টি নিয়ে আমার লিখতে শুরু করার কারন। মিশনে ইতিমধ্যেই ৯ মাস পার করেছি এবং প্রায়শই বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হই। যার বেশির ভাগেরই মূল বক্তব্য হচ্ছে যে , মিশনে আমরা কি আর এমন কাজ করি?

বিস্তারিত»

পনেরো অক্টোবরের কবিতা

তুমি কি আমাকে চেনো নি?
ভ্রষ্ট স্মৃতির পালক পড়ে
উড়ে চলে যায় তিন খুনী!

পালক পেয়েছে শীতের ভোর
তিন জনই কি খুন করেছে
কিংবা দু’জন সাক্ষী চোর!

পালক ভিজে যায় কুয়াশায়
হয়তো হঠাৎ পড়বে মনে-
চুপ করে থাকে এই আশায়!

তুমি কি চেনো নি আমাকে?
যখন দু’জন ঘুমিয়ে পড়ে
তখন খুনীই রাত জাগে!

বিস্তারিত»

“আগে নাম, তারপর কাম”

কারও নাম না জানা, ভুলে যাওয়া, ভুল বলা অথবা ভুল লেখা, একটি বড় ধরনের অপরাধ। নাম না জেনে কারও সাথে কথা বলতে যাওয়াটাও, মাঝে মধ্যে বিপদজনক হতে পারে। মানুষের নাম নিয়ে আমাকে নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আবার নাম না জানার জন্যেও পড়তে হয়েছে নানান ঝামেলায়। ক্যাডেট কলেজে থাকতে নাম নিয়ে একবার এক বড় ধরনের বিপদে পড়ি।

আমি তখন দ্বাদশ শ্রেণীর ছাত্র। কলেজের ডাইনিংহলে আমি তিননম্বর টেবিলের টেবিললিডার ছিলাম।

বিস্তারিত»

সাদা কালো

একদিন ফেসবুকে কলেজ এর পুরন ছবি দেখছিলাম । প্রতিটা ছবি যেন এক একটা গল্প । কত সৃতি জড়িয়ে আছে কলেজে ফেলে আসা পপ্রতিটি ঘাস পাতা আর বালুকনার সাথে। আর তখনি আমার ক্যানভাস মানে গানের খাতায় তুলে ধরলাম আমার এবং আমদের ফেলে আসা সব স্মৃতি ।

Intro
সাদা কালো ছবিগুলো
রাঙিয়েছে সৃতির পাতায়
সৃতির প্রতিছবি মনে
ফেলে আসা কথা বলায় ।

বিস্তারিত»

নারীর হাসি

পৃথিবীতে সৃষ্টিকর্তার যত সুন্দর সৃষ্টি  রয়েছে তার মধ্যে বোধ হয় নারী অন্যতম। আর এই নারীর হাসি হচ্ছে নারীর সবচেয়ে সুন্দর দিক। তাইতো যুগে যুগে  লেখক, কবি, সাহিত্যিক কিংবা  দার্শনিকরা নারীর হাসিকে বিভিন্নভাবে চিত্রায়িত করছেন। আজ তারই কিছু কথা নিম্নে উল্লেখ করছি।

ওমর খৈয়াম বলেছেন-  ‘’ কবিতা ও নারী যমজ বোন। একজন ছন্দের রানী আরেকজন হাসির রানী।‘’শেক্সপিয়ার তার স্ত্রী অ্যানির হাসি সম্পর্কে বলেছেন,

বিস্তারিত»

মাইলসের সাথে এক সন্ধ্যা

গত সন্ধ্যায় মাইলসের কনসার্টে গেছিলাম, আমাদের বাসার কাছেই :awesome: । রাত ৯টায় শুরু হয়ে বারোটা পর্যন্ত চলল। প্রায় তিন ঘণ্টা ধরে মাইলসের যত বিখ্যাত গান আছে, সব হলো :goragori: ।

দূর্দান্ত!

পুণশ্চঃ আমাদের সাকেব (মকক) বাংলা সিনেমার এককালের নায়িকা ‘নীপা মোনালিসা’র সাথে ছবি তুলেছে 😉

বিস্তারিত»

ঈদের চাঁদের হাসি

অণুগল্প লিখবো বলে অনেক আয়োজন করে বসেও থেমে যেতে হয় শুরুতেই। ট্রেনের হুইসেল শুনে কানপাতি আমি, ঘড়ির দিকে তাকিয়ে বিড়বিড় করে আপনমনেই বলি,” মহানগর এক্সপ্রেস! ট্রেন এসে গেছে!” নৈঃশব্দের রাজ্য ক্যাডেট কলেজের নীরব-নিশ্চুপ বাতাস কেটে ট্রেনের হুইসেল থেকে থেকে কানে আসে অনেকক্ষণ। স্পষ্ট শুনতে পাই, হেলেদুলে যেতে যেতে ট্রেনটা আমাকে বলছে,” ভালো থেকো খেয়াসোনা!” শ’কিলোমিটার দূরে বসে এই ট্রেনের জন্যে যে আরেকজন অপেক্ষা করে থাকে।

বিস্তারিত»

রাগ হংসধ্বনি

হংসধ্বনি আমার প্রিয়তম রাগসমূহের একটি।
হঠাৎই সিসিবির সবার সংগে অধমের অক্ষম প্রচেষ্টাটি শেয়ার করতে ইচ্ছে হলো।
বিরক্তি উৎপাদনের জন্য আগেভাগে ক্ষমা চেয়ে নিচ্ছি।
বাদনযন্ত্র: মোহনবীণা।

Hansadhwani

বিস্তারিত»

নীলস বোর ও একটি মজার কাহিনী। (সংগৃহীত)

নীলস বোর এর বিশ্ববিদ্যালয় শিক্ষারত সময় পদার্থ বিজ্ঞান পরীক্ষার প্রশ্নোত্তর…….. প্রশ্নঃ একটি ব্যারোমিটারের সাহায্যে কিভাবে একটি গগণচুম্বী বহুতল ভবনের উচ্চতা নির্ণয় করা যায় বর্ণনা কর ? উত্তরঃ “আমাদেরকে ব্যারোমিটারের মাথায় একটা দড়ি বাধতে হবে। এরপর ব্যারোমিটারটিকে ভবনের ছাদ থেকে নীচে নামিয়ে মাটি পর্যন্ত নিতে হবে।তাহলে ব্যারোমিটারের দৈঘ্য আর দড়ির দৈঘ্য যোগ করলেই ভবনের উচ্চতা পাওয়াযাবে।” এরকম সোজাসাপটা উত্তর পরীক্ষককে এমন রাগিয়ে দিল যে তিনি ততক্ষণাত ছাত্রটিকে ফেল করিয়ে দিলেন।

বিস্তারিত»

রোজকার স্বপ্নলিপি


১.
নিজের সাথে নিজের এই ক্লান্তিকর খেলা শেষে রমণোত্তর বালকের হতাশা দেশে ফেলেছিলো এক নিরুত্তাপ তরুণী।এই দেখে তারও বোধহয় সাধ হয়েছিলো সন্ন্যাসের।তাই নদী ভ্রমন থেকে ফিরে এসে সে ঘরে যায় নি আর,জলপ্রপাতের তুমুল জলরাশির ভেতর হারিয়ে যেতে যেতে একমুহূর্তে ডেকে উঠেছিলো বালককে।
বালক তখন গভীর নিদ্রায় অচেতন হয়ে মুছে নিতেছিলো সমগ্র রাত্রির পাপ ও ক্লান্তি।তাই সেই নারী কন্ঠের ডাক একটি অসহায় পাখির কূজনে ট্রান্সলেট হয়ে ঢুকে পড়েছিল বালকের স্বপ্নের ভেতর।

বিস্তারিত»

আমাদের কলেজ থেকে একবার একটি ছেলে পালিয়েছিল

যখন কোন মানুষের জীবনের ইচ্ছাটাই একটা অ্যাডভেঞ্চারের নায়ক হবার, তখন সে মানুষকে কি আর কেউ আটকাতে পারে? নতুন নতুন অ্যাডভেঞ্চারের বুদ্ধি তার মাথায় নাড়া দিয়ে উঠতো। আর বুদ্ধিগুলোও ছিল অনেক আজব, অনেক রোমাঞ্চকর। বলা চলে, “যা আগে কেউ কোনো দিন ভাবেনি”। সে যা করতো আর যেভাবে করতো, তা অবশ্য ম্যাকগাইভারি বুদ্ধিই বলা চলে। অনেকটা সিনেমাতে যে ভাবে দেখা যায়, ঠিক সে রকম। আর তার সময় পরিমাপের ধরনটাও ছিল অসাধারণ।

বিস্তারিত»