আমার প্রথম অণুব্লগ

যাইহোক কোন কারণে মনটা ডাইভার্ট করতে চাচ্ছিলাম। ভাবলাম আমিও অণুব্লগে সামিল হই। বুঝতে পারছি না লেখার বিষয়বস্তু কি হবে। আচ্ছা, সবাইকে স্বার্থপর হবার উপদেশ দিলে কেমন হয়? আগে নিজের ভাল তো জগৎ ভাল। আসলে স্বার্থপর না, একটি অভিযোগহীন জীবন কাটানোর চেষ্ঠা করলে কেমন হয়? অভিযোগ আছে তো সমস্যা লেগেই আছে। মাঝে মধ্যে মনে হয় যে যেরকম তার ঈশ্বরও সেরকম। যার অন্তহীন অভিযোগ, তার ঈশ্বরও তাকে শুধু সমস্যার বাণ নিক্ষেপ করতে থাকে।

বিস্তারিত»

হাইকুগুচ্ছ

হাইকুগুচ্ছ

এক

হোক না যতই অসামাজিক
কিংবা বকলম
আছে ফেসবুক, নো প্রোবলেম।

দুই

সহজ না কি কঠিন?
ভালোবাসা,
স্বেচ্ছায় দাসত্ব বরণ!

তিন

নেইতো আমার বর্তমানের খাতা
তোমরা সবাই খুজছ মিছাই
ভবিষ্যতের পাতা।

চার

Water everywhere,
Albatross round the neck.
Tantalus thirst!

বিস্তারিত»

আঁতেল ভাবনা

এক

ব্যার্থতার বীজে জন্ম,
শূণ্যতা পূরণের
চেষ্টা নিরন্তর
ব্যার্থ যমজ
কবিতা !

দুই

জলছাদের পরে ছায়াপথ
সমান্তরাল অপলক
কর্ণিয়া খোজে তারাখসা !

তিন

বাবা ছিলো দাদাও ছিলেন
তাই হয়েছি মুসলিম,
শাইলক ঘৃণা করি
ভালোবাসি ফিলিস্তিন|

বিস্তারিত»

তৃষ্ণা

তৃষ্ণা

পড়শীর ডালপালায়
ক্ষনিকের আশ্রয়
পাতা চোয়ানো শিশির
কালাহারি তৃষ্ণা
অলিন্দের পাশে
নিলয়ের গভীরে
খুজে ফিরি শেকড়!

[ লেখেছিলাম এক কথা ভেবে কিন্তু পাঠক বিশ্লেষণ করেছেন অন্যভাবে । সেটি বেশ মজার । পাঠক – মোস্তফা মোস্তাকুর রহিম খান পলাশ আমার সহকর্মী বন্ধু। তাঁর মতামত দেখুন]

ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় একজন সমাজসেবা অফিসারের ধনপতি হওয়ার তীব্র আকাংখা এ কবিতায় ফুটে উঠেছে।

বিস্তারিত»

মণ্ডল থেকে সরকারঃ ৪র্থ পর্ব

IMG_20150602_085252_1

নূরনগর। নদীয়া জেলার একটি গ্রাম। চুয়াডাঙ্গা রেলষ্টেশনের উত্তর দিকে অবস্থিত। সেই গ্রামের জরিপ উদ্দীন বিশ্বাসের পুত্র সুন্দর আলী বিশ্বাস। ব্রিটিশ আমলের লাখোপতি।খুব সৌখিন ছিলেন তিনি। জামাকাপড়ে সোনার বোতাম ব্যবহার করতেন। লম্বা চওড়া ভয়ংকর সুন্দর এক লোক। ভুসিমালের ব্যবসা, আড়তদারী, তেলের ব্যবসায় বেশ পসার ছিলো। প্রথম স্ত্রী সুরমা বেগম দুটি কন্যার জন্ম দিয়ে মারা যান। দুইটি কন্যা জাহানারা আর আশানারা। জাহানারা বড়।

বিস্তারিত»

কন্যা-জায়া-জননীঃ আই অ্যাম সরি টু ইউ অল – এ প্রাইভেট কনফেশন

কন্যা-জায়া-জননীঃ আই অ্যাম সরি টু ইউ অল – এ প্রাইভেট কনফেশন

[আই অ্যাম নেভার সরি ফর হোয়াট আই ডিড, বাট অফেন অ্যাশেইমড অফ দ্যা ওয়ে আই ডিড]

এটা কোন গল্প নয়। কোন অনুধাবনও নয়; আবার হতেও পারে। আসলে এই লেখাটাকে আমার সামান্য কিছু স্মৃতির দিনলিপি বলা যেতে পারে। লেখাটার টাইটেলের সাথে পুরো লেখাটার মিল নাও থাকতে পারে।

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০১৪,

বিস্তারিত»

রঙিন জাঙ্গিয়া

বছরখানেক আগে আমার একটা স্টুডেন্ট ছিলো।সদ্য ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে ওঠা।ঢাকার মোটামুটি নামজাদা কলেজের।কাছাকাছি বয়সের হওয়ায় পড়াশুনার চেয়ে ওর সাথে গল্পগুজবই হত বেশি।তাসরীফের(আমার ছাত্র) একটা প্রেমিকা ছিলো,ওর ৩বছরের ছোট(ক্লাস নাইন পড়ুয়া),একটা ব্যান্ড টীম ছিলো নাম COOL-5,একটা ফুটবল ক্লাব ছিলো,নাম ভুলে গেছি,সেইসাথে ভিডিও গেমস খেলার প্রচন্ড নেশাও ছিলো।পড়াতে বসলেই এসব কথা উঠে আসত।ও ওর স্বপ্নের কথা বলত।গার্লফ্রেন্ডকে পালিয়ে নিয়ে দার্জিলিং যাওয়ার স্বপ্ন,ব্যান্ডটীম নিয়ে রকনেশানে যাওয়ার স্বপ্ন,একটা এক্সবক্স কেনার স্বপ্ন,আরো অনেক কিছু।কিছু মাথায় ঢুকত,কিছু মাথার উপর দিয়ে চলে যেত।এরপরেও হাসি হাসি মুখ করে মাথা নাড়তাম ওর কথা শুনে।কোন পরামর্শ দিতাম না,পাছে যদি আমার অজ্ঞতা প্রকাশ পেয়ে যায়।কারণ ঠিক ওই বয়সে,সদ্য দ্বাদশ শ্রেণীতে ওঠার পরে আমার একটাই স্বপ্ন ছিলো,কলেজে একটা মোবাইল ফোন ফোন নিয়ে যাওয়া!!!

বিস্তারিত»

আষাঢ়ে ছড়া

বৃষ্টি এলো রিমঝিমিয়ে
টিনের চালে ঝমঝমিয়ে
জলের পরে টুবটুবিয়ে
কৈ টাকি শোল খলবলিয়ে
যাচ্ছে চলে উজান পানে !

বৃষ্টি এলো ঝমঝমিয়ে
গাছের পাতায় ছিপছিপিয়ে
আকাশ ছেয়ে বাতাস বেয়ে
সব কিছুকে ভিজিয়ে দিয়ে
তবু ঘেমে উঠছি নেয়ে !

[ পহেলা আষাঢ়ে যেমন দেখেছি ]

বিস্তারিত»

উৎসর্গঃপ্যালেস্টাইন বন্ধুদের

ছেলেগুলোর সাথে প্রথম দেখা একটা প্রাচীর ঘেড়া জায়গায়। ছয় ফিট উঁচু প্রাচীরের এক পাশে ট্রেন লাইন এগিয়ে গেছে বহু দূর।আরেক পাশে সবুজ রংগা পাহাড় আকাশের কোল ঘেঁষে দাড়িয়ে আছে। জায়গাটা বাংলাদেশ মিলিটারী একাডেমী। জানুয়ারী মাসের এক রাতে ওদের একজনের সাথে প্রথম পরিচয়।ওরা ফিলিস্তিনি। খবরের কাগজ বা টিভী পর্দার বাইরে এই প্রথম ওদের দেখলাম। দেশ ছেড়ে,পরিবার ছেড়ে আমাদের দেশে এসেছে সামরিক প্রশিক্ষণ নিতে।। বয়স আঠার পেরোইনি কারো।তবে এ বয়সেই বেশ সুপুরুষ।

বিস্তারিত»

জাম্প (Jump)

The White World above

19320_10200491878566480_299407434_n
“­Which one for you dear?”
একটু অবাক হয়েই উপরে তাকিয়ে দেখি একজন বয়স্কা মহিলা হাতে একটি ক্লিপবোর্ড নিয়ে দাঁড়িয়ে। বুঝতে পারিনি আমাকেই জিজ্ঞেস করা হচ্ছে কিনা।
আসলে অনেক্ষন ধরেই বসে আছি এই অজানা জায়গাতে। একটি বড় রুম। রুমের এক সাইডে একটি বড় টিভি। আর সাথে টিভি দেখার জন্যেই বোধহয় অনেক গুলো চেয়ার রুম জুড়ে গোল করে সাজানো। আমি একা নই,

বিস্তারিত»

বইপোকার আত্মকথা

মনিষী বলেছিলেন -‘জীবনে শুধু তিনটি জিনিষের প্রয়োজন। আর তা হল বই,বই এবং বই’।

কথাগুলার মর্মার্থ বুঝতে আমারও বেশী দিন লাগে নি ।আগে টুকটাক বই পড়লেও ,বইয়ের নেশা মূলত চেপে ধরে ক্যাডেট কলেজে ভর্তি হবার পর । কলেজ এর সুবিশাল পাঠাগার দেখে নিজেকেই হারিয়ে ফেলতাম । বই,বই আর বই । সব ধরনের বই সুন্দর করে সাজানো । সপ্তম শ্রেণীর এই পুচকে তখনি একটা নিয়ত করে ফেলে,

বিস্তারিত»

সিরিয়াল ২৩ ও ২৪, হাজতে বাসর

সিরিয়াল ২৩
২২ ডিসেম্বর, ২০০২, হাজতে বাসর

মাথা নিছু করে কাঁদছিলাম আম্মুর হাত ধরে। কিন্তু ওসির কথায় সম্বিত ফিরল।আমি থাকতে আরিফ হাজতে ঢুকবে! আহারে, আমার জন্য বেচারা আর কত কষ্ট করবে!
আমিঃ আব্বু, আমার ১৮ বছর হয়েছে। আমার জন্ম ১৯৮৪ সালের ৫মে।
ওসিঃ উনি কি ঠিক বলেছেন?
আব্বুঃ হ্যা।
ওসিঃ তাহলে আপনি বাবা হিসেবে কেস তুলে নিতে পারেন
আমিঃ আমাকে কেউ জোর করে আনেনি এখানে।

বিস্তারিত»

বাচ্চা+আমি (১)

তখন বয়স আর কত হবে, মনে হয় ক্লাস ১ এর মাঝামাঝি টাইমের কথা এটা। আমি যেখানে থাকতাম, সেখান থেকে আমাদের থানা সদরের (মনোহরদীর) একমাত্র বাজারটির দূরত্ব ১ কিলোমিটারের কিছু কম। বাচ্চাকালে বাসার পাশে স্কুলে হেঁটে গেলেই অবস্থা খারাপ হয়ে যেত (লুতুপুতু বাচ্চা আছিলাম আর কি!!), আর ১ কিলোমিটারের মত হাঁটা তো অনেক কিছু। তখন আবার ঘুড়ি উড়ানোর সিজন চলছিলো। বাসার সামনের মাঠে, পাশের ধানক্ষেতের উপরের আকাশ বিকালবেলা ভরে যেত নানা রঙ-বেরঙয়ের,

বিস্তারিত»

সিরিয়াল ২১ ও ২২, ২২ ডিসেম্বর, ২০০২, বাসর নাকি বেদনার আসর!

সিরিয়াল ২১
২২ ডিসেম্বর, ২০০২, বাসর নাকি বেদনার আসর!
পুলিশঃ আপনি আমার সাথে আসেন(আমার দিকে তাকিয়ে)।কি নাম?
আমিঃ শর্মিলী
পুলিশঃ আনোয়ার হোসেন
পুলিশঃ বয়স কত?
আমিঃ ১৮
পুলিশঃ দেখেতো মনে হচ্ছে না। কাগজ দেখান
আমিঃ আমার কাছে কাগজ নেই স্যার
পুলিশঃ তাহলে বুঝব কিভাবে এটা বাল্যবিয়ে না?
আমিঃ স্যার মে মাসেই আমার ১৮ হয়ে গেছে।

বিস্তারিত»

কেন ?

চটপটে লোক

পাশ কাটানো মহিষের লেজের
ঝাপটায় ছিটকে আসা গোবর
শুয়োরের গায়ের ধূলো
উড়ন্ত পাখির পুরিষ
ভেজা কুকুরের গাঝাড়া পানি
চলন্ত বাসে অবলার বমি
কিছুই খুজে পায়না তাকে।

তফাত কী শুধুই আয়োডিনে
না কি কপালের লিখনে ?

চলে যাব

এবার আমি ভদ্রতার পরিচয় দিব,
মেয়াদ শেষ হবার আগেই চলে যাব অবসরে।

বিস্তারিত»