অন লাইনে লেখালেখিতে পাঠকের মন্তব্যের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নেতিবাচক মন্তব্য আপনার লেখালেখিতে খারাপ প্রভাব ফেলতে পারে। আবার সেটা উতরে গেলে পেতে পারেন ব্যাপক বিনোদন। বিষয়টা নির্ভর করে মন্তব্যের ধার এবং আপনার মানসিক শক্তির ওপর। এ রকম কিছু মন্তব্য এবং সংশ্লিষ্ট পোস্ট এখানে উল্লেখ করছি-
ফেসবুক
এশিয়া কাপ এবং টিটুয়েন্টি বিশ্বকাপ নিয়ে লিখেছিলাম ক্রিকেট স্বপ্ন। তার কিছু কিছু ফেসবুকে দিচ্ছিলাম।নেপালের সাথে খেলার আগে স্ট্যাটাস দিলাম-
শেরপা শ্রেষ্ঠা নেপালী
ভোঁতা হবে ভোজালী
চামড়া বড্ড শক্ত আছে
খাই না তো ঘাস বিচালী।