একের পর এক বোমা ফাটাচ্ছে উইকিলিকস,বের হচ্ছে বিখ্যাত মানুষদের ‘সাধারণ’ সব সমস্যা!সেরকম কিছু মজার তথ্য নিয়েই এই ব্লগ।
১। গার্লফ্রেণ্ডসহ সারকোজির সৌদি ভ্রমণ
প্রায় মাস দশেক আগে এক ব্রিটিশ মহিলা তার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যায় দুবাইতে, কিন্তু ‘অবৈবাহিক সম্পর্ক’ এর অপরাধে সেই মহিলা এবং তার বয়ফ্রেন্ডকে বিচারের কাঠগড়ায় যেতে হয় !!!কিন্তু এমন আইন যে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির জন্যও প্রযোজ্য হবে সেটা কে জানত!