ফিরছে পাখিরা তাদের আপন নীড়ে
সন্ধ্যা আসছে নেমে নদীর তীরে।
ক্লান্তিতে নুয়েছে সব গাছের পাতা
রঙ্গিন বসুধা মেলেছে গোধুলির খাতা।
আধো আলো আধো কালো আর আধো ছায়া
নদীর স্রোতে জেগেছে এক অপরূপ মায়া।
নীলাকাশ ছেয়ে গেছে আগুনের লালে
সেউতি জ্বলছে যেন ঢেউয়ের জলে।
নিশাচরেরা উঠছে জেগে পাতার ফাঁকে
পালের নৌকা ভিড়ছে তটিনীর বাঁকে।
সন্ধ্যাটা যেন এক স্বপ্নীল আভাস
তীরেতে বইছে হিমেল ফাগুনের বাতাস।