১.
ঢাকার ৪০০ বছরের ইতিহাসে যে অপূর্ণতা ছিল, তা পূরণ হল এইতো মাত্র কিছুদিন আগে। অবিভক্ত সাংস্কৃতিক ভারত (বাংলাদেশ এবং ভারত) – এর বাদশাহ শাহরুখ খান ঢাকায় এসে আমাদের রাজধানী ঢাকার ইতিহাসকে ধন্য করে গেলেন। শাহরুখকে একটা কারণে অবশ্যই ধন্যবাদ দেই, তিনি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আমরা কিভাবে প্রতিনিয়ত আমাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতিকে ধর্ষণ করছি । শাহরুখ ঢাকায় শো করে গেছেন –
ঘুমোবার পর
এভাবেই স্বপ্নে বাঁচে আমাদের খামখেয়ালী
আমাদের আদর পাওয়ার তুমুল দাবী
এমনই সোহাগ কুড়ায় পৌষের দীর্ঘ ছায়া
বিকেলে উদাস হওয়ার গোপন চাবি।
এখানে কেউ ছিল না,এখন সবাই আছে
আমাদের ভুলগুলো সব রঙিন তুলো-
হাওয়াতে উড়িয়ে দিলেম,তবুও স্পর্শ পেতে
আবারও বুকের ভেতর হুলুস্থুলো!
আমাকে জড়িয়ে ধরো,গালে খাও আলতো চুমু
সারাটা বিশ্ব যেন হিংসা করে
প্রতিরাতে ঘুম পাড়ানো,সকালে জাগিয়ে দেয়া
এত সব নিয়ম কানুন এই শহরে!
টুকিটাকি ২
টুকিটাকি ১
১.
প্রিন্সিপাল ছিলেন সোহরাব আলী তালুকদার স্যার, আর ভাইস প্রিন্সিপাল মিজান স্যার। মিজান স্যারের তেল বাজির ক্ষমতা ছিল মোটামোটি তেলেসমাতি পর্যায়ের। যেকোনো পরিস্থিতিতে তিনি প্রিন্সিপালকে তেলে চুবানোর ক্ষমতা রাখতেন। একদিন প্রিন্সিপাল স্যার হাউজে রাউন্ড দিচ্ছেন। সাথে ভাইস প্রিন্সিপাল মিজান স্যার, হাউস মাষ্টার, ডিউটি মাস্টারের এক বিশাল বহর। প্রিন্সিপাল স্যার হঠাৎ ক্লাস ১২ এর এক ক্যাডেটের রুমে ঢুকলেন। এটা ওটা ভুল ধরার পর লকারের দিকে তাকিয়ে দেখেন সেখানে একটা মগে বেশ কয়টা টুথ ব্রাশ রখা।
আবেশ…
৫
ঘুমিয়ে জাগো,ঘুমিয়ে আঁকো
ঘুমের বুকে ঘুমিয়ে থাকো।
স্বপ্ন বুকে, স্বপ্নে বাঁচো
স্বপ্ন বুকে স্বপ্ন আঁকো।
রংধনুকের রঙে রাঙো
রাঙিয়ে ভুবন লাজ ভাঙ্গো;
বদ্ধলোকের দুয়ার ভাঙ্গো।
৬
আঁধারে ছিল ছেয়ে বিশ্বচরাচর,
সেই আঁধারে লুকিয়ে ছিল হৃদয়খানি তার।
চোখের আলো সে তো কারো নয় যে আপনার,
মনের আলো জ্বেলেই ফুটুক প্রভাত আজিকার;
ঘুচিয়ে আপন পর।
মন খারাপ
আমি অনেকদিন পরে গত রাতে ব্লগে ঢুকলাম। কিছুক্ষণ এটা সেটা দেখার পরে আমার খুব মন খারাপ হয়ে গেল। এই ব্লগটা একসময় ভারী প্রাণবন্ত একটা ব্লগ ছিল। কিন্তু এখন ব্লগটা কেমন যেন হয়ে গেছে। একটা পোস্ট আসে তো কোন কমেন্ট আসে না; কমেন্ট আসলেও আগের সেই প্রাণবন্ত ভাবটা নাই। খুব খারাপ লাগল; এখনও খুব খারাপ লাগছে। ব্লগের এক তারকা ব্লগার তো সারদায় বন্দী, তাই বলে বাকিরাও এভাবে ঝিমিয়ে থাকলে কিভাবে চলে!
বিস্তারিত»ক্যাডেট নম্বর ৯৯৯
রুম্মানকে ডেকে বললাম, আজ লাবলু ভাইয়ের জন্মদিন। উইশ করছিস?
ও ভয়ে চোখ মুখ এক করে বললো, এতো রাতে এমএমএস পাঠবো? ভাইয়া যদি কিছু মনে করে।
ষোল বছর আমার সঙ্গে থেকেও গর্দভটা কিছু শিখতে পারলো না। আরে ব্যাটা জন্মদিনের এসএমএস পাঠাবি, তাও আবার ক্যাডেট কলেজের বড় ভাই। সেটার আবার রাত-বিরাত কী! পরে অবশ্য আমার ধমক-টমক খেয়ে ও রাত ১২-৩০ টার দিকে সাহস করে লাবলু ভাইকে ‘হেপ্পি বাড্ডে’
ধর্ম নিয়ে আমার ভাবনা ২
এই পর্বে আমি আগের পোস্টের ধারাবাহিকতায় ‘জীবনাচরণ’ নিয়ে কিছু বলব। তবে আমার মনে হয়েছে তার আগে একটা কথা বলে নেয়া দরকার- আমার এই লেখাটার সাথে(আগের পর্ব সহ) সবাই স্বাভাবিকভাবেই বাস্তবকে মিলিয়ে উদাহরণ খোঁজার চেষ্টা করবেন। এইখানে আমার অনুরোধ- উদাহরণ অন্যের মধ্যে খোঁজার আগে, নিজের মধ্যে খোঁজাটাই মনে হয় ভাল হবে।
জীবনাচরণ এর অর্থ সোজা ভাষায় আমরা যা যা করি,
বিস্তারিত»বিক্রির জন্য
অবশেষে রব মিয়া বাজারে একটা ভাল জায়গা খুঁজে পেলেন।নিজের কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে ভিতরে তাকিয়ে দেখলেন, না কাগজ দুইটা ঠিক আছে।কাগজ দুইটা হাতে নিতেই তার চোখ ঝাপসা হয়ে এলো।
“কাজটা কি ভাল হচ্ছে?” নিজেকে নিজেই প্রশ্ন করলেন।
হঠাৎ করে অতীত তার মনে উজ্জ্বল হয়ে উঠল………………….
কলেজ থেকে বের হয়েই গ্রামের স্কুলে শিক্ষক হয়ে গেল গ্রামের তাগড়া জোয়ান রব।বাবার ইচ্ছায় বিয়েও করলেন গ্রামের মেয়ে সোহাগীকে।
আমি রেড কার্ড দেখেছি
ছোটবেলা থেকেই আসলে জীবনের নির্দিষ্ট কোন লক্ষ্য ছিল না, আজো নেই । যতদূর চোখ যায় ততদূরই ছিল সীমানা । যেদিকে স্রোত সেদিকেই নৌকা ভাসাতে চেয়েছি সবসময় । অনেকেই পারে জীবনের লক্ষ্য স্থির করে সামনে এগিয়ে যেতে কিন্তু সেই আত্মবিশ্বাস আমি আজো অর্জন করতে পারি নি । কলেজ থেকে বের হওয়ার পর খানিকটা আশঙ্কায় ছিলাম নিজের ভবিষ্যত নিয়ে কারণ আমি তেমন আহামরি কোন ছাত্র ছিলাম না যে মেডিকেল,
বিস্তারিত»কতিপয় মাছের আত্মকাহিনী
আয় না সখী,
অপলক পেট পেতে দি’
ভেবে আর লাভ হবে কি।
বরফের শয্যা পাতা
জালে পড়ার দিনটি থেকে’
আমাদের রক্ত দেখে
কারুর আর
বুক কাঁপে কি
বরফের মন গলে কি!
শ ওয়াটের দেঁতোহাসির
মাছব্যাপারী হাঁকছে দ্যাখ্
হেঁ হেঁ আসুন স্যার
মাননীয় ধর্মাবতার
রূপোলী পেটের বাহার
পাবেননা এমনটি আর
বাজারের অন্যকোণে।
PHP প্রোগ্রামার খুঁজছি
সুধী,
B G Interactive, একটি যুক্তরাষ্ট্র ভিত্তিক আউটসোর্সিং কোম্পানি কিছু দক্ষ PHP প্রোগ্রামার খুঁজছে। আপনি যদি PHP প্রোগ্রামিং করেন (অথবা আপনার পরিচিত কেউ PHP প্রোগ্রামিং করলে দয়া করে তাদেরকে জানাবেন), তবে নিম্নে উল্লেখিত ইমেইলে CV পাঠানোর জন্য আহবান জানাচ্ছি।
দক্ষতা (আবশ্যিক):
1. PHP5 এবং OOP Concepts
2. MySQL
3. JavaScript এবং jQuery / Ajax
4. XHTML / CSS
Framework-এর দক্ষতা (ন্যূনতম ১টি PHP &
বিস্তারিত»আমার প্রথম পোস্ট
কলেজ থেকে চলে এসেছি আজ প্রায় ৬ মাস কিন্তু এখন মনে হয় আমি আমার ক্যাডেট জীবন সত্যিই মিস করছি।হয়ত অনেক ফেলে আসা খারাপ ইতিহাস আমাকে কষ্ট দেয়,তবুও আমার সেই জীবনই অনেক আনন্দের ছিল। আস্তে আস্তে আমরা সবাই আলাদা হয়ে যাচ্ছি। জানুয়ারীতে আর্মি পার্টি চলে যাবে,সবার ক্লাস শুরু হবে, সবার নতুন জীবন শুরু হবে।যদিও ভাল করেই জানি শত চেষ্টা করেও আর কখনই ৫০ জন একসাথে দেখা করা সম্ভব না,তবুও সবসময় নিজেকে সান্ত্বনা দেই ,হবে দেখা অবশ্যই হবে।শরীর খারাপ থাকায় একটা গেট টুগেদারে যেতে পারিনি,এটাকে দুর্ভাগ্য ছাড়া কি বলব?
বিস্তারিত»আমার আপুসোনা – ৭ (ফ্যান্টাসি)
এটা আমার কাল্পনিক সিরিজ।
আমার আপুসোনা – ৬
ঠান্ডায় বরফ হয়ে যাওয়া হাত দুটো ওর গালে লাগিয়ে বললাম, “আজ চলে যাইরে আপুসোনা”।
-উফফ, কি ঠান্ডা হয়ে আছে তোর হাত। তোর হাতমোজা সাথে নাই কেন।
-বুঝতেই পারিনি রাতে এত ঠান্ডা পড়বে। সকালে তাই নিয়ে বের হইনি।
-থেকে যা না পিচ্চি আজকে। কি এমন রাজকার্য তোর বাসায়। গিয়ে তো একা একাই বসে থাকবি।
প্রলাপ-৪
চরাচর অন্ধ করা আলোয়
শাখা-প্রশাখায় ওই একবার।
একবার চমকে উঠেই
দুনিয়া বধির ক’রে
নিকষকালো মেঘের থেকে
হুড়মুড়িয়ে
নিয়ানডার্থাল মানবের বিলুপ্তি ও আমাদের দায়ভার
পৃথিবীতে মানুষের আগমন নিয়ে ধর্ম গ্রন্থের বয়ান আমরা কম বেশী সবাই জানি। ঈশ্বরের কঠোর নিষেধ সত্ত্বেও শয়তানের প্ররোচনায় নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে স্বর্গ থেকে বিতাড়িত হয়ে পৃথিবীতে আসেন আদম । ঠিক কবে তিনি পৃথিবীতে এসেছিলেন তার সঠিক বর্ননা কোথাও নেই। বাইবেলে প্রাপ্ত তথ্য অনুযায়ী আদম পৃথিবীতে এসেছিলেন প্রায় ছয় হাজার বছর আগে। ইহুদি ধর্মগ্রন্থ অনুযায়ী আদম ও ইব্রাহীম নবীর মাঝে বয়সের পার্থক্য উনিশশত আটচল্লিশ বছর।
বিস্তারিত»