এনার্জি সেক্টরে বর্তমান আন্দোলন এবং কিছু বাস্তবতা

পিএসসিতে আসলে কি আছে?

সরকার তথ্য জানানোর অধিকার সংরক্ষন করে কি একটা আইন করেছে, আমি নিশ্চিত নই। তবে বিটিআরসি থেকে খুব ঘন ঘন এসএমএস পেয়েছি একসময়। যার মৌলিক ভাষ্য ছিল “তথ্য জানা আমার অধিকার” এবং যেকোন তথ্যের জন্য একটা সুনিদির্ষ্ট ওয়েব সাইটে যাবার আমন্ত্রন জানানো হচ্ছিল। যদিও আমি সেই সাইটে গিয়ে খুব হতাশ হয়েছিলাম। আমার মনে হয়েছিল যে মন্ত্রনালয় আমন্ত্রন জানাচ্ছেন এবং যে মন্ত্রনালয় সাইটটি তৈরী করছেন,

বিস্তারিত»

ফটুব্লগ !!

বেশ কিছুকাল হলো সিসিবিতে আসি, ঘুরি, পড়ি…তারপর ভেগে যাই। লেখা আর কীবোর্ড দিয়া বেরই হয় না। তাই বাধ্য হয়েই এবার রবিন ভাই স্বীকৃত ডজিং ছবি ব্লগ। (পিরাদা, পিডায়েন না :party: )

১)এখানে ঘুঘুর ডাকে অপরাহ্নে শান্তি আসে মানুষের মনে;
এখানে সবুজ শাখা আঁকাবাঁকা হলুদ পাখিরে রাখে ঢেকে;
জামের আড়ালে সেই বউকথাকওটিরে যদি ফেল দেখে
একবার — একবার দু’পহর অপরাহ্নে যদি এই ঘুঘুর গুঞ্জনে
ধরা দাও — তাহলে অনন্তকাল থাকিতে যে হবে এই বনে………

বিস্তারিত»

বৃষ্টি অথবা শহরের কিছু দৃশ্যকল্প এবং একটি অগল্প

কালো মেঘ আর সাদা বৃষ্টির মিতালিতে স্বপ্নের সাদাকালো রঙে প্রকৃতি সেজেছে আজ হয়তো তার জন্যই । পিচঢালা তপ্ত রাস্তাও বর্ষণ অবগাহনে আজ শান্ত। ধূলোর চাদর ঝেড়ে নগরী আজ বিদায় জানিয়েছে যেন জমে থাকা ধুসর সময়কে। বৈদ্যুতিক তারের উপর বসে ভিজছে কিছু কাক। কে জানে হয়তো বা তাদের মাঝেও বৃষ্টি শান্তির বাণী ছড়িয়ে দিয়েছে। হালকা বাতাসের মৃদু আদর আর বর্ষিত বারির আশীর্বাদে গাছগুলোকেও একটু পুলকিত মনে হচ্ছে।

বিস্তারিত»

শিক্ষক VS ক্যাডেট এর ৬বছরের ম্যাচের কিছু ধারাবিবরনি। এপিসোড-২

আগের টায় এক ছোট ভাই আমাদের ছেরাজুজ্জামান স্যারের ঘটনা জানতে চাইছে।তাই উনারটা দিয়াই শুরু করি

১) ক্লাস সেভেনের সেকেন্ড টার্ম।ইসলামিয়াতের নতুন টিচার আসলেন। এসে বললেন “আমার নাম ছেরাজ্জুজামান।এটা সিরাজ বা সেরাজ না।” বলে বোর্ডে লিখে দিলেন ছেরাজ্জুজামান। “ফর্ম লিডার এভাবে লিখবে।” ক্যাডেট কলেজে নতুন হলেও তত দিনে আমরা এটুকু শিখে গেছি স্যার দের নাম যা স্যারেরা বলবেন তারপর ও কিছু না বলা নাম থাকবে।যেটা আকিকা ছাড়াই ক্যাডেটরা দিয়ে দিবে।

বিস্তারিত»

চড়ুই পাখি আর বেলী ফুলের গল্প…

জুন-জুলাই মাসের এই বৃষ্টির মা বাপ নাই। আসবে, ভিজাবে, চলে যাবে। একটু আগে ভিজিয়ে গেছে;মোটামুটি ভাবে কাউয়াভেজা। ফুলাররোড থেকে হাকিম চত্বর,পাঁচ মিনিটের এই পথটুকুতেই সর্বনাশ। মরণের দৌড় দিয়েও শেষ রক্ষা হয়নি। ভিজে একেবারে ন্যাতা ন্যাতা অবস্থা। নতুন কেনা জেলটা নাকি পানিতেও কিছু হবে না। ব্যাটা পুরাই ফলস মারছে। সারা মুখ আঠা আঠা হয়ে আছে। শার্টের হাতায় কোনো রকমে মুখ মুছে দাড়িয়েছি মাত্র, ঠিক এই সময়…

বিস্তারিত»

নিরুদ্দেশ

ঘর ছাড়িয়ে পথে পথে,
পথ ছাড়িয়ে মাঠে মাঠে।
মাঠ ছাড়িয়ে বনে বনে-
বন ছাড়িয়ে দূর তেপান্তরে
পাহাড় ছেড়ে মেঘের পারে।

সব দেশ ঘুরে ফিরে,
ক্লান্ত আমি অবশেষে;
ফিরি তব আপন ঘরে।

তুমি তখন মুচকি হাসো,
ভালবেসে কাছে আসো।
দুহাতে আমি যতন করে
তখন সরাই তোমার কেশ,
ঐ দু’চোখেই ডুবে আছে
আমার অচিন নিরুদ্দেশ।।

বিস্তারিত»

আমার ক্যাডেট কলেজের স্বর্ণালি দিনগুলি- (এক)

১৯৭২ এর মাঝা-মাঝি । ক্যাডেট কলেজে অবশেষে ঢুকার চিঠি এল। আমার ছোট বেলার শঙ্কা ভয়ে রুপ নিল। আমি যখন বেশ ছোট তখন থেকেই বেশি দুষ্টামি করলে বাবা ক্যাডেট কলেজে ভর্তি করিয়ে দেবেন, এই ভয় দেখাতেন। একটু বড় হয়ে যখন বুঝতে শিখেছি তখন মনে মনে বলতাম, পাগল ! ভর্তি হওয়া – না হওয়া… তো আমার হাতে । ভর্তি পরীক্ষায় কিছু না লিখলেই হল ! ভেবে রেখেছিলাম যেভাবেই হোক “ফেল”

বিস্তারিত»

পর্যায়ঃ ২০২

এমনি করে পায়ের কাছে পূজোর প্রসাদ দলতে পারো
অহঙ্কারী মেয়ের মতো চুল উড়িয়ে চলতে পারো
তোমার হাতে শিউলি দিলাম-ছুঁড়ে দিলে নদীর জলে
সাত কোটিবার প্রেম চাইলাম,ফিরিয়ে দিলে অন্ধ বলে
আর চা’বো না তোমার কাছে
আমার প্রেমের গোল পুকুরে একটি ছোট্ট কৌটা আছে
তার ভেতরে লুকিয়ে রাখি তোমার দেওয়া সব অধিকার
এখন থেকে তোমার মনের সবটা দখল একলা আমার
তোমার সাথে সারাটাদিন কাটিয়ে দিই খুনসুটিতে
ভালোবাসার টুকরো চিঠি-মুঠোফোনের সুক্ষ্ম ইথার
সন্ধ্যা হলে প্রেম চাইতে লজ্জা পেলাম
এমনতর মানুষ আমি
নিজের সকল উজাড় করে নারীর কাছে বিলিয়ে দিয়েও
বুকের মাঝে গোপন রাখা স্বপ্ন চা’বার সাহসটা নেই
সুপ্ত থাকুক বুকের কোণে চিরটাকাল
ঘাপটি মেরে লুকিয়ে থাকুক চোরের মতন!

বিস্তারিত»

মিষ্টি অনুভুতি

Train
ক্ষণিকের দেখা। জীবনে আর কখনো তার সাথে দেখা হবে কিনা জানি না। হ্যাঁ, আজ ট্রেনে দেখা সেই মেয়েটির কথাই বলছি। কোন ষ্টেশনে যে তাকে প্রথম আবিস্কার করলাম তা মনে নেই। তবে কোন এক ষ্টেশনে প্লাটফরমের উপর দিয়ে হেটে যেতে যেতে হঠাৎ দৃষ্টি আটকে গেল এক তৃতীয় শ্রেণীর জালনার পরে।

গায়ের রং তার ফরসা, মুখখানিতে এক অপূর্ব কমনীয়তা। তবে তাকে ভাল লাগার আসল কারণ ছিল বোধ হয় তার বালিকাসূলভ চপলতা ভাব।

বিস্তারিত»

শিক্ষক VS ক্যাডেট এর ৬বছরের ম্যাচের কিছু ধারাবিবরনি।

১) ক্লাস সেভেন। হাউস মাস্টারের রুম। হাসনাত হারুন স্যার, বাংলা dpt. আমাদের ইমতিয়াজ কে জিজ্ঞেস করল “বাড়ি কই?” ইমতিয়াজ “নোয়াখালী” । স্যার  ” নোয়াখালী কই ? “(স্যারের বাড়ি ও নোয়াখালী) । ইমতিয়াজ প্রশ্ন না বুঝেই বলল ” স্যার নোয়াখালী চট্টগ্রাম বিভাগে ।” এবার স্যার “চট্টগ্রাম কই ? ” উত্তর “স্যার চট্টগ্রাম বাংলাদেশে ।” আর কি খাইলাম ক্যাডেট কলেজের প্রথম ঝাড়ি । বলল আমরা বেয়াদব ব্যাচ ।

বিস্তারিত»

এলোমেলো ফটোব্লগ

অনেক সিরিয়াস সিরিয়ার টপিক সামনে, বিশৃংখল একটা পোস্টাই।

বিঃ দ্রঃ সব ছবিগুলা মনেহয় আমি এখানে আগেও একবার দিছিলাম, কি করা, ক্যাডেট তো, সব খাতায় একই উত্তর দেয়ার অভ্যাস এখনো যায় নাই।

বিস্তারিত»

একটি যাপিত জীবন


লাটিম হয়ে কক্ষপথে নক্ষত্রের ঘূর্ণি-
মানুষ আমি অবিরাম ছুটি দিবানিশি ।
হঠাৎ আচমকা কখনও ফুসরত মিললে
নীল আকাশের দিকে তাকাই মুখ তুলে।

বহমান নদীর জলের মত পলি ফেলে
নিরুদ্দেশের মোহনাকে মেনেছি গন্তব্য।
চলতি পথের নুড়ি পাথরের গায়ে গায়ে
লেপ্টে রয় আমার অপূ্রনীয় স্বপ্নগুলো ।


সবুজ পাহাড় পেরিয়ে যাযাবর হয়ে
ধুলো মাখা পথ মাড়িয়ে ছুটে চলি।

বিস্তারিত»

পুরানো স্মৃতিগুলোকে হাতড়ে বেড়ানো……..

“এই যে লাটসাহেবের বিবি, শীঘ্রই ওঠো।  তোমার কাজগুলো তোমার কোন সতীন এসে করে দিয়ে যাবে শুনি?” – মহিলা দজ্জাল পুলিশটার ধমকে ঘুম ভাঙল শিউলির।  আহ ! কি শান্তির ঘুমটাই না নষ্ট করলো ওই দজ্জাল বেটি ! – মনে মনে ভাবে শিউলি।

গত ৫ বছরে প্রায় ১৫ টার মত রুমে থেকেছে ও।  মানে ওকে ট্রান্সফার করা হয়েছে।  জেলারের কড়া আদেশ এই রুমে যদি ও কোনও ঝামেলা করে তাহলে ওর নামে কমপ্ল্যাইন  করা হবে। 

বিস্তারিত»

ও আমার চক্ষু নাই

রুমানা মঞ্জুরকে নিয়ে এর মধ্যে গণমাধ্যমে, ব্লগে, ফেসবুকে প্রচুর লেখা হচ্ছে। ভাবছিলাম কি লিখবো! রুমানার ওপর নির্যাতনের কথা? এক ছাদের নিচে যার উপর সবচেয়ে ভরসা করা যায়, সেই লোকটার অমানুষ হয়ে ওঠার কথা? ঘরে ঘরে যে পারিবারিক সহিংসতা এদেশে চলে তার কথা? আমাদের সযত্নে গোপন রাখা সব সত্যের কথা? আমাদের তথাকথিত পৌরুষত্বের রগরগে কোনো দম্ভ?

এক. “এটা কোন রহস্য মামলা নয়।

বিস্তারিত»

যে সীমান্তে শুধুই বসন্ত ! (৪)

চমকিত বিজলী

প্রথম আমাদের দেখা হয়েছিল
জমকালো এক শপিং মলের
অলস দুপুর পেরিয়ে রোমাঞ্চকর সেই বিকেলে।
তুমি কালো শাড়ি পড়েছিলে,
আর আমি পড়েছিলেম
সাদা জমিনে কমলা সুতোয় কাজ করা পাঞ্জাবী।
অথচ জানিনা আমরা দুজনের কেউই
‘কালো’ আমার আর ‘কমলা’ তোমার প্রিয় রঙ।

বড়রা তখনও সৌজন্যমূলক আলাপচারিতায় মত্ত।
আজকের এই দেখা হওয়াটাকে তারা সবাই মিলে-
নেহায়েৎ –

বিস্তারিত»