প্রেম : ৬ দশক পর

প্রেম : ৬ দশক পর

ভেবে নাও ।
আজ থেকে প্রায় ৬ দশক পর – আয়নায় তুমি ।
সাদা শাড়ি , সাদা চুল , চোখে মোটা ফ্রেমের চশমা ,
কুঁচকানো চামড়া , ঘোলাটে দৃষ্টি –

আজ থেকে প্রায় ৬ দশক পরে , কোন এক বিকেলে –
দাঁড়িয়ে আছো তুমি ব্যালকনির রেলিং ধরে ,
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে তখনও ।

বিস্তারিত»

মায়াবিনী সপ্তস্বরা

মাঝে মাঝে বড্ড একা মনে হয় নিজেকে
আর সেই সাথে অনুভূত হয় তোমার শুন্যতা
বুকটাকে ঘিরে এক অদৃশ্য তীব্র যন্ত্রণা
এ যন্ত্রণা বেদনার, পেয়ে হারানোর অব্যক্ত বেদনার
তোমার চোখে আমি এক অদ্ভুত জ্যোতি দেখতাম
তুমি ছিলে তারুণ্যের নদীতে পাল তোলা নৌকা
তোমাকে দেখলেই তাই আমার কবিতা লেখার ইচ্ছে হতো
সেগুলো কবিতা ছিল না , ক’টি এলোমেলো শব্দ
আর এলোমেলো দুঃখের খণ্ড খণ্ড কষ্ট
জীবন নামের এই স্বোতস্বিনীতে
বড্ড একা আমি,

বিস্তারিত»

sitetalk নিয়ে কিছু কথা

কয়েক দিন ধরে দেথছি সাইট টক নিয়ে চরম মাতামাতি চলছে, তাই আমিও একটু খোজ থবর নিলাম আসলে কাহিনী কি?

বর্তমান সময় ইন্টারনেট এর যুগ আর এটা আমেদের দিয়েছে যোগাযোগের এক নতুন পথ:

ফেসবুক (৫০০ মিলিয়ান ব্যবহারকারী)
ফেসবুকের বিনিয়োগকারীদের মধ্যে আছে পে-প্যাল এর সহ উদ্যোক্তা পিটার থেল আর ২০০৭ মাইক্রোসফট বিনিয়োগ করে আর ১.৬% শেয়ারের মালিক হয়।

বিস্তারিত»

বিদেশফেরৎ একজন অশিক্ষিত…

নিজেকে হারাতে কেমন লাগে মানুষের? তাও বারবার সে যদি ভুলে যায় আসলে সে কি ছিল, কিংবা সে কি চেয়েছিল যখন সে ছোট্ট রাজকন্যা ছিল, তার ছোট্ট বাসাটাই তার রাজত্ব ছিল। তারপর একদিন এক রাজপুত্তুর এসে নিয়ে যাওয়ার মতন করে গোটা জগৎটা তাকে হুড়ুম করে নিয়ে গেল তার রাজত্বের বাইরে…সে দেখলো ছোট্ট মুখ হাঁ করে, কি আজব, কত নতুন নতুন সমস্যা, কত নতুন নতুন তার সমাধান,

বিস্তারিত»

বন্ধুকেঃ মনে রাখার কিছু

একদিন ঝরা পাতার মত নামহীন নিঃশব্দে
তোমাদের কাছ থেকে ঝরে যাব যখন
পিছনে ফেলে রেখে আমার নিদ্রাহীনতার কয়েকটি ফুল
নতজানু তাই আমি, তোমাদের সুখের অভিসারে।
হে আমার সম্ভাবনা, এক সুখ এর মুখোশে আমি
সে সুখ সংশয়হীন- একা একা!
তোমাদের ছেড়ে যাব…না না, তা কেন ?
আমি আবার আসবো, এই রঙ্গ মেলায়,
রঙের দ্বারা সাজাবো আমার সমস্ত দেহ,

বিস্তারিত»

গাধা গুলো চোরাবালিতে

পাবনা ক্যাডেট কলেজের ৯৫-৯৬ সালের ঘটনা। ক্লাস সেভেনের এক ক্যাডেটকে ক্লাস এইট এর এক ভাইয়া Stupid বলেছেন। ক্লাস সেভেনের সেই ক্যাডেট রীতিমত ঝগড়া লাগিয়ে দিয়েছে, প্রায় হাতাহাতির পর্যায়ে চলে যাচ্ছিল।(একেবারে নতুন ক্যাডেট বলে) । এমন সময় এক ভাইয়া এসে বল্লেন…এই ছেলে সমস্যা কী?

-ভাইয়া আমাকে স্টুপিড বলে গালি দিয়েছে।

-স্টুপিড কি গালি নাকি?

-জি ভাইয়া। আমি প্রিন্সিপালের কাছে যাবো।

বিস্তারিত»

আগন্তুক

যদি কখনো খুব ব্যস্ত তুমি
ধরা যাক-পড়ছো, একঘেয়ে সুরে
হাতের কাছে হঠাৎ কলমটা খুঁজে পাচ্ছো না-
দেখো, টেবিলের ওপাশটায় আমি
হাতে কি? আরে না না,তোমার কলম নয়, ওটা সিগারেট
ধোয়ায় তোমার ঘর ভাসিয়ে দিচ্ছি
তোমাকে আরো রাগাবার জন্যে
ঘর ফাটিয়ে হো হো করে হাসছি ।

যদি কখনো রাতদুপুরে বৃষ্টি একাকার-
ঘুম নেই চোখে,
এপাশ আর ওপাশ,

বিস্তারিত»

শিক্ষক VS ক্যাডেট এর ৬বছরের ম্যাচের কিছু ধারাবিবরনি। এপিসোড-৪

 

১) এম আই স্যার। ফিজিক্স dpt. শুধু নাম্বার দিয়ে যোগ করে দিতেন। আমাদের রাকেশ ভাই একবার বেশি আন্সার করে ৪০ এ পেয়েছিলেন ৪৩।স্যার সেটা মার্কশিটে তুলেও দিয়েছিলেন।স্যার হয়ত ভেবেছিলেন ভাল পরীক্ষা দিয়েছে তাই বেশী নাম্বার পেয়েছে।

২) গোলাম সারোয়ার স্যার। ম্যাথ dpt. স্যার খুবই ভাল লোক। খাতা দেখার সময় কোনো অঙ্ক সম্মানজনক গ্যাপ রেখে একাধিক বার করলেও স্যার ধরতে পারতেন না এবং নাম্বার দিয়ে দিতেন।

বিস্তারিত»

পশু এবং আমরা

আমার এক্ টা সুনাম আছে । আমার কলেজের বন্ধুরা ভাল করেই জানে, কতটা আমড়া কাঠের ঢেকি আমি। পরীক্ষার আগে আগে সবার রুমে রুমে গিয়ে সবাইকে বিরক্ত করে আসতাম। ফলাফল যা হবার তাই হত…প্রতিটা পরীক্ষায় খারাপ করতাম। যা এখনো চলছে …আগামী ১০ জুলাই আমার রিসার্চ প্রপজাল সাবমিট করার লাস্ট ডেট। আজো সিরিয়াসলি শুরু করতে পারলাম না…।কপালে কি আছে জানি না…সময়ের কাজ কখনই সময়ে শেষ করতে পারিনা…এমন কি নিজের শখের কাজ গুলোও না…এই যেমন লেখালেখি করতে লিখতে আমার ভীষন ইচ্ছা করে…কিন্তু আলসেমির জন্য কখনই তা করে হয়ে উঠে নাই…কতবার যে ক্যাডেট কলেজ ব্লগে লিখতে গিয়ে ঘুরে এসেছি আর কত যে খাতার পাতা ছিড়ে কত পাতা লিখেছি তা ইয়ত্তা নেই…কখনই সেগুলো আমি ছাড়া আর কেউ কখনই চর্ম চক্ষে দেখে নাই…আজ একেবারে আদা জল খেয়ে লেগে পড়েছি… যে ভাবেই হোক এক্ টা পোস্ট দেবই…জেদ নয়,

বিস্তারিত»

২৪তম ইনটেক বনাম অন্যান্যরা… ১

সফিক স্যার:(পদার্থ বিজ্ঞান)

১।   আমাদের ফর্ম মাস্টর ক্লাস সেভেন থেকেই।।দিন  যতই যাচ্ছে স্যার এর সাথে আমাদের সম্পর্ক ততই গভীর হচ্ছে । ক্লাস টেন এর ছুটি শেষ করে কলেজ এ আসার সময়ই শুনলাম যে স্যার বিয়ে করেছে আমাদের কলেজ এর জনৈক  সিনিয়র ভাই এর বড়  বোনকে ।অনেকদিন হয়ে গেল।স্যার  তখন বি সি এস পরীক্ষার  জন্য প্রস্তুতি নিচ্ছে ।খুব কষ্ট করছে চান্স পাওয়ার জন্য । 

বিস্তারিত»

নারীসচেতনতা আর নয়…

“ভালো মানুষ” এর সংজ্ঞা দিতে বলা হলে আপনি কি বলবেন? খুব সম্ভবত কিছু চিরান্তন গুনাবলীর কথা বলবেন, যেমন, সৎ”, ন্যায়পরায়ন, সত্যবাদী ইত্যাদি। কিন্তু যখন কেউ আপনাকে “ভালো মেয়ে”র সংজ্ঞা দিতে বলবে? উত্তর কি ভিন্ন হবে নাকি একই থাকবে? আমার মত, আরও অনেকেরই ক্ষেত্রেই হয়তো উত্তরটা ভিন্ন হবে। বলা হবে নম্র, ভদ্র, শান্ত-শিষ্ঠ, বিনয়ী, অনুগত… ইত্যাদি। এগুলো হয়তো অনেকক্ষেত্রেই একজন পুরুষের ক্ষেত্রে “কাপুরুষতার” পরিচয় বহন করবে।

বিস্তারিত»

প্রাকৃতিক অনু পরমানু


জানালা দিয়ে তাকিয়ে ছিলাম
সারাটা দুপুর, মেঠো পথের দিকে-
রোদের তাপ কমে গেলে;
মাড়িয়েছি ঘাসফুল অবুঝের মত
একটা ঘাস ফরিঙ এর পিছুপিছু ।


পুকুরের জলে পা ডুবিয়ে বসেছিলাম-
মাছরাঙার ছোঁ-মারা ভঙ্গিমাটুকু
বিস্মিত নয়নে দেখব বলে।
গোটা বিকেলটাই পালিয়ে গেল;
কিন্তু অপেক্ষাটুকু ফুরালো না।


আকাশে লালিমা মেখে তখন
আমায় থমকে নামলো সন্ধ্যা।

বিস্তারিত»

কট বিহাইন্ড(দ্বিতীয় কিস্তি)

ক্লাশ নাইনে সেকেন্ড টার্মের শেষের দিকের ঘটনা। বাড়িতে যাওয়ার মাত্র তিনদিন বাকি। যথারীতি মোস্তাক স্যারের (গণিত ডিপার্টমেন্ট) ক্লাস ডজ্। চিন্তা-ভাবনা ছিল সিক রিপোর্ট করে বাকি কয়েকটা পিরিয়ড হসপিটালেই কাটায়ে দেব। ভাইস প্রিন্সিপালের রুমের সামনে গিয়ে সিক রিপোর্টের চীট এনে টয়লেটে ঢুকছি। ক্লাশে স্যার ছিল তাই টয়লেটে দাড়ায়েই চীটটা পূরণ করে ফেললাম। তারপর দেখি বেসিনের পাশে জানালার উপর একটা কিশোর কণ্ঠ ম্যাগাজিন পড়ে আছে। আমি ম্যাগাজিনটা পড়া শুরু করলাম(একদম দরজা বরাবর দাড়িয়ে)।

বিস্তারিত»

সুন্দরবনকে ভোট দেয়ার সহজ উপায়

সুন্দরবন পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বন। সমগ্র সুন্দরবন বাংলাদেশ ও ভারতের উপকূলে অবস্থিত যার পরিমাণ প্রায় ১০,০০০ বর্গ কিলোমিটার। এর বাংলাদেশ অংশে ৬,০১৭ বর্গকিলোমিটার। সুন্দরবনের বাংলাদেশ অংশ জীব-বৈচিত্র্য ও সম্পদে ভরপুর। যার মধ্যে রয়েছে বিশ্ববিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার যা আমাদের জাতীয় প্রাণী। সুন্দরবনের ১,৩৯০ বর্গ কিলোমিটার UNESCO ঘোষিত ৭৯৮তম বিশ্ব ঐতিহ্য এলাকা। অপরদিকে সুন্দরবন RAMSAR Site হিসাবে স্বীকৃত। পৃথিবীর এই অনন্য… …প্রাকৃতিক সম্পদকে নতুন প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে এগিয়ে আসা আমাদের সকলের কর্তব্য।

বিস্তারিত»

একটি খোলা চিঠি

নীলিমা,
অনেক দিন পর আজ আবার তোমায় চিঠি লিখতে ইচ্ছে হলো।
আজ একটি বিশেষ দিন। গুছিয়ে তোমাকে চিঠি লেখা কেমন জানি কঠিন হয়ে ঠেকছে।
প্রথম প্রথম তোমায় কিছু লিখতে গেলে সব কিছু কেমন এলোমেলো হয়ে যেত।
খেই হারিয়ে ফেলতাম আমি। অনুভূতির ব্যাকরণগুলো কেমন বিব্রত দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকত।
সত্যি বলতে কি – আজো আমি অবিকল আগের মতই। তোমার ভাষায় –

বিস্তারিত»