আঁতলামি আপডেট ২

আন্ডারগ্রাজুয়েশনের পাট চুকিয়ে কয়েকদিন বেশ ভালোই ছিলাম। নিজেকে কেমন বড় বড় মনে হত। যখন দেখতাম ক্লাস ১/২ তে পড়া আন্ডাবাচ্চা সারাদিন ঘাড়গুজে পড়াশুনা করছে তখন মনে হত আমাকে আর এমন করে পড়তে হয় না । আত্বতুষ্টিতেই মনটা ভরে যেত।

মিডটার্ম নেই, সেমিস্টার ফাইনাল নেই, এ যেন এক শান্তির জীবন।

এই সুখ কপালে সইলো না বেশীদিন। লোকজনের খালি একই প্রশ্ন,

বিস্তারিত»

সিসিবির ওয়ার্ডপ্রেস ভার্সন আপগ্রেড সম্পর্কে

আপডেট: সিসিবির ওয়ার্ডপ্রেস ভার্সনের কাজ সফল ভাবে সম্পন্ন হয়েছে। কেউ সাইট ব্যবহারে কোন সমস্যার সম্মুখীন হলে দয়া করে নিচে মন্তব্যের ঘরে রিপোর্ট করুন। ধন্যবাদ।

———————————————————-
ক্যাডেট কলেজ ব্লগটি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ডেভেলপ করা হয়েছে। আজ রাত বাংলাদেশ সময় ১২টা থেকে ক্যাডেট কলেজ ব্লগের ওয়ার্ডপ্রেস ভার্সন আপগ্রেডের কাজ শুরু করা হবে। আপগ্রেড এবং আপগ্রেড পরবর্তী টেস্টিং এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ রাত ১২ টা থেকে আনুমানিক রাত একটা পর্যন্ত ডাউন থাকতে পারে।

বিস্তারিত»

ক্রস ড্রেস সমাচার

ক্রস ড্রেস বলে যে কিছু থাকতে পারে ক্যাডেট কলেজে না গেলে কোন দিন জানা হত না। কলেজের প্রথম দিনেই ক্রস ড্রেস বিষয়টা জানতে পারি।  আমার গাইড আমাকে উদাহরণ দিলেন হাফ শার্টের সাথে ফুল প্যান্ট পড়া, তারপর স্লিপিং ড্রেস এর সাথে শার্ট পড়া, বা পাঞ্জাবির সাথে প্যান্ট পড়া,, সাদা শার্টের সাথে কালো প্যান্ট, খাকি প্যান্টের সাথে খাকি শার্ট ছাড়া অন্যকিছু ইত্যাদি ইত্যাদি। বলা বাহুল্য আর সব বিষয়ের মত ক্রস ড্রেস পড়াও ক্লাস সেভেনের জন্য নিষিদ্ধ।

বিস্তারিত»

কম্পিউটারঃ আরেক তথ্য বিপ্লবের দ্বারপ্রান্তে

শিরোনামে যা লিখেছি তা একটি বহুল প্রচলিত বাক্য। বাংলাদেশে আমি কোন পরীক্ষক হলে এই বাক্যটি একটা বাংলা পরীক্ষায় ভাবসম্প্রসারণ করতে দিতাম।
যে প্রশ্নগুলো মাথায় আসে তা হলোঃ
তথ্য বিপ্লব কী?
তথ্য বিপ্লব হলে কী হয়?
দ্বারপ্রান্ত মানে কোন প্রবেশদ্বার দিয়ে ঢুকবো ঢুকবো অবস্থায় আছি – প্রবেশদ্বারের ওপারে কি আছে?
শেষ কথার এক কথা আমি কোন মারফতী মানের ধার ধারি না,

বিস্তারিত»

দিন শেষের আলো

অবশেষে ফিরে এলাম।
গত চার মাস ধরে সিলেট শহর থেকে দূরে বটেশ্বরের কোলে আছি।
জানে পানি নাই, সব রস শুকায় গেছে,…………।
(অবশ্য এইটা বোধহয় আমার জন্য প্রযোজ্য নয়, রস না থাকলে কি আর ব্লগ লিখতে বসি?)
যা হোক, কোর্স শেষ। এখন ঘরের ছেলে ভালয় ভালয় ঘরে(অথবা ইউনিটে) ফিরলেই বাঁচি।

এখানে একটা ডিস্ক্লেইমার দিয়ে রাখি, এই লেখাটা পুরোটাই একটা মনোলোগ,

বিস্তারিত»

বৃষ্টি- ১

বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
কোথায় গেল দগ্ধ দুপুর;
ভীষণ রোদে পোড়া ?

তোমার মনের হাজার নূপুর
কোন আবেশে আজকে পাগলপারা?
কোন সে বোধের কালবোশেখী;
করবে ছন্নছাড়া ?

কেবল বালুচরে;
চলবে ভাঙ্গা-গড়া ?
জীবন নদী যাবে বুঝি এমনি বয়ে;
কূলহারা, ঢেউহারা!

বিস্তারিত»

অটোয়ার জার্নাল – চার

হারিয়ে যাবার নিয়ম নেই এখানে
আমি বুঝতে চাই এই অনুভূতিগুলো আমার মতো অন্যদের হয় কিনা। আমরা যখন সাংঘাতিক ভঙ্গুর অবস্থায় থাকি। ওলটপালট জীবনকে একদম নতুন করে সাজাতে চেষ্টা করি। কিংবা বার বার পিছলে যাই শূন্য থেকে পূর্ণ হবার চেষ্টায়, তখন হয়তো একবারে ছন্নছাড়া অবস্থা থেকেই শুরু করি। ব্যাপারটা কখনোই এমন হয় না যে হঠাৎ একদিন তুমি একখণ্ড লাল ইট দিয়ে নতুন ঘর বাধার মতো করে তোমার জীবন নতুন করে শুরু করলে।

বিস্তারিত»

বিকেলে-২


ফেনিল মেঘনীলে
ঝাঁপিয়ে
হারিয়ে
গেছিলি মেয়ে,
মনে পড়ে?

আজ এত বিকেল পরে
আকাশের কিনারায়
এই উঁচুতে চড়ে
ঘাড় কাত করে
ঠায় ব’সে আছি,
তোর পালকের
রঙিন ইশারা
যদি চোখে পড়ে
_____________________________________________________________
রুম্মানের আঁকা ছবি নিয়ে ফের কিছু লেখার চেষ্টা চালালাম।
নিজের অজান্তেই দেখছি ‘বিকেলে’ সিরিজ করে ফেলছি এই যৌথপ্রয়াসকে।

বিস্তারিত»

ক্যাডেট কলেজ ও প্রাসঙ্গিক ভাবনা

ক্যাডেট কলেজ ব্লগে এটা আমার প্রথম লেখা। আমি লেখালেখিতে তেমন অভ্যস্ত নই। তবুও লেখালেখি নিয়ে আমার আগ্রহ অনেক। যাই হোক, প্রথম লেখাটা অনেকটা জার্নাল ফরম্যাট এ লেখা। যদিও এতে কোন ধরণের রেফারেন্স ব্যবহার করিনি। সাধু-চলিত ও বাংলা-ইংরেজির (বাংলাতেই) যথেচ্ছা ব্যবহার, পড়া পর্বে পাঠকের উষ্মা প্রকাশের কারণ হতে পারে। আশা করি, পাঠক আমার লেখাটি সাদরে গ্রহণ করবেন।

সাইফুল
ফকক/ফহা/১৯৪৮/১৯৯২-১৯৯৮(৩৯-তম ব্যাচ)

লেখার উদ্দেশ্য: ২০১১ এর মাধ্যমিক পরীক্ষার ফলাফল কিছুদিন আগে বের হয়েছে।

বিস্তারিত»

সাম্প্রতিক এবং ছেঁড়া কথন ০৪; আপাতত শেষ

এক ছোটভাই মুঘলদের কিছু ঘটনাকে মিথ আখ্যা দিলো।
সমস্যা?
কোনও সমস্যা নাই।
তারপরও মনে হলো আরও খানদুয়েক অ্যাড করি।

আকবর যে দিল্লিশ্বর বা বিরাট মাপের বাদশাহ ছিলেন এটা অনেকেই জানেন।
আরও জানেন যে আকবর নতুন এক ধর্মের প্রবর্তন করেছিলেন, দ্বীন-ই-ইলাহি। অনেকটা আজকের শিখ ধর্মের মতন; সকল ধর্মের জগাখিচুড়ি।
তবে এও শোনা যায়, মৃত্যুর পূর্বে তার নবরত্নদের একজন; খুব সম্ভবত আবুল ফজলের কাছে মুসলমান হয়েছিলেন।

বিস্তারিত»

ইচ্ছে ছিল

আমার রক্ত-মাংসে প্রতিনিয়ত মেশে নীল বিষ
তবু আমি কী নির্বিকার,অচঞ্চল!
আমার গহীন কোণে জমে বিধ্বংসী আধার
তবু আমার চারপাশে অসংখ্য ঝাড়বাতি,উজ্জ্বল!
কী ভীষণ প্রিয় ছিল বন্ধুর মুখ,ফেলে এসেছিলাম-
এতদিন পরে আজ ভুলেও গেছি
প্রতি রাতে হিসেব কষে কষে, কবে কী পেয়েছি!
কী ভীষণ প্রিয় আমার কন্যার মুখ,স্নেহেমোড়া
তবু আমি কামান্ধ ধর্ষক,
নিভৃত গৃহকোণে বা উজ্জ্বল দিবালোকে!

বিস্তারিত»

অহেতুক যা কিছু


ক্লান্ত সন্ধ্যাবেলা ঘরে ফিরে শার্ট খুলে দেখি
পিঠে বড়ো বড়ো করে “বেকুব” লেখা

সারাদিন ঠারে ঠুরে চাপা হাসি আর হাহাহিহি
পিঠে ও মুখে আছড়ে পড়েছে নির্বিকার
শার্ট খুলতেই দু’কাঁধ ভেঙে এলো অশ্রু
ঘামে ভিজে পিঠের ওপর লেখাগুলো অক্ষয়
খুব চাপা স্বরে জ্বলজ্বল করছে!


প্রতিদিন একটু একটু করে ময়লা হই
ভিতরে ও বাইরে ময়লা জমে যায়
অবলীলায় অনায়াসে,

বিস্তারিত»

দুটি বই

বই পড়ার নেশা আমাকে পেয়েছিল বেশ ছোটবেলা থেকেই, কলেজে থাকা অবস্থায় সেটা পূর্ণ মাত্রা পায়, এমনকি বিএমএতে থাকতেও সেটা বিজায় ছিল (বিশেষ করে শেষের এক বছর)। কিন্তু ‘চাকুরী’ পুরোপুরি শুরু করার পর থেকেই বই পড়া প্রায় বন্ধই হয়ে গিয়েছে। মাঝে মাঝে সুযোগ পেয়ে কিছু পড়া হয়েছে। তবে এখন পর্যন্ত এ পড়া সীমাবদ্ধ ছিল ছিল শুধুমাত্র গল্পের বইয়ের মধ্যেই, নিছক বিনোদনের উদ্দেশ্যে।

মুক্তিযুদ্ধ সম্পর্কে আবেগ,

বিস্তারিত»

চিলে কান নিয়ে গেল: আমি জ্ঞানপাপীর দলে

ফেসবুকের এক্স ক্যাডেটস ফোরামে হঠাৎ করেই প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদন নিয়ে মন্তব্য/ গালি-গালাজের বন্যা বয়ে গেল। প্রথম আলোর সাংবাদিক/ যে কোনো সাংবাদিকদের নিয়ে তীর্যক/ শ্লেষাত্মক মন্তব্য পড়তে পড়তে ভাবলাম, এই পেশায় এসে কি ভুল করে ফেলেছি! তার উপর আবার দীর্ঘদিন প্রথম আলোতেই ছিলাম। এখনো প্রথম আলোতে বেশ কয়েকজন ক্যাডেট বেশ দায়িত্বশীল পদে কাজ করছে। এদের সবার নজর এড়িয়ে কি করে এমন ক্যাডেটবিরোধী একটা প্রতিবেদন ছাপা হলো!

বিস্তারিত»

প্রসঙ্গ ফেক আইডি

কিছুদিন আগে সিসিবিতে একটি লেখা আসে ‘সুদ’ নামক বস্তুটির ভয়াবহ তান্ডবলীলা- ১, ২ এই নামে। লেখার ব্যাপারে যতক্ষণ পর্যন্ত লেখা যতক্ষণ পর্যন্ত সিসিবির রেডবুক এর সাথে সাংঘর্ষিক না হয় ততক্ষণ লেখা প্রকাশ করা হয়। এই লেখাও সেরকম ভাবেই সিসিবির প্রথম পাতায় প্রকাশ করা হয়েছে। তবে সিসিবির মডারেটর প্যানেলে সুনির্দিষ্ট অভিযোগ আসে যে সেই লেখার লেখক তার প্রোফাইলে ভুল তথ্য ব্যবহার করেছেন।

প্রোফাইলের তথ্য অনুসারে,

বিস্তারিত»