বাবুই-বাসা চড়ুই ছানা
সব দেখে তুই হাসতি
ঝড়ো মেঘ ভেজা বাতাস
তবুও কাছে আসতি।
থাকিস তুই চাঁদের আলোয়
দোলে নদীর ঢেউ
মৌমাছি বাঁধে তোর চুলে বাসা
দেখেনি অন্য কেউ।
বিড়াল ছানা খেলে তোর পায়ে
কচু পাতায় জমে পানি
রজনীগন্ধা তোকে পেয়ে ফোটে
সাজানো ফুলদানি।
তোর হাসিতে রংধনু ওঠে
প্রজাপতি পায় পাখা
পিচ ঢালা পথ পালের নাও
তোর স্বপ্নেই আঁকা।
