টুকরো স্মৃতি২

প্রথম লেখাটায় সবার রেসপন্স পেয়ে অনেক ভালো লাগল।এর মাঝে সাকিব ভাই অনুরোধ জানালেন মুজিব স্যারকে নিয়ে কিছু স্মৃতিচারন করতে।ঠোঁটের ওপরে ঈঁশা খার মত বিশাল মোচের সত্বাধিকারী এই স্যার ইতিহাসের শিক্ষক।ক্লাসে এলে সর্ব প্রথম যে কথাটি বলতেন তা হলো ‘আমার বুকে বড় ব্যাথা।ঠিক কি কারনে স্যারের বুকে ব্যাথা আমরা তার রহস্য উদঘাটন করতে পারিনি।আমরা তখন সবেমাত্র ক্লাস সেভেন।বড় ভাইদের দেখতাম স্যারকে দেখলেই কোরাস ধরত।. . .বুকের জমানো ব্যাথা.

বিস্তারিত»

পাগলা জহির স্যারের গল্প

ক্লাস সেভেনেই আমরা যে কজন পাগলা স্যারকে পেয়েছিলাম, জহির স্যার তাদের একজন। তার ইতিহাসের ক্লাস মানেই “এরাবিয়্যান নাইটসের” কাহিনী শুরু হয়ে যাওয়া। মোঘল সম্রাট জহির উদ্দিন মোহাম্মদ বাবর তার প্রিয় লোক হওয়ায় আমাদের কাছে তার নিকনেম ছিল “বাবর”।
যে কয়েকটা ঘটনা এখনও মনে পড়ে তা শেয়ার করা লোভ সামলাতে পারছি না।

ঘটনা-১:
আমরা তখন ক্লাস সেভেনে। নতুন নতুন কলেজে এসেছি। সিঙ্গেল লাইনে হাটা তখনও বাধ্যতামূলক।

বিস্তারিত»

আমার হকি খেলা এবং হসপিটালে ৭ দিন….

ক্যাডেট কলেজ এ চান্স পাওয়ার দরুণ মোটামুটি ডর্ম ক্রিকেট থেকে শুরু করে সব খেলাই খেলার সৌভাগ্য হয়েছিল । তবে এর মধ্যে একটা খেলা ছিল যা খেলতে মোটামুটি সাহস নামের বস্তুটা একটু বেশি লাগতো । এতক্ষণে গেজ করে নাওয়ার কথা, হ্যা খেলাটা হকি ।

সেই ক্লাস সেভেন থেকেই দেখেছি এই খেলা নামক দুর্গতিটি প্রতি বছর্ই চলে আসছে এবং এর ফলে ক্যাডেটদের দক্ষ ক্রীড়াশৈলী ও পারদর্শিতা স্বরূপ প্রতি বছর দু-এক জন কে দীর্ঘ সময় ধরে সি.এম.এইচ নামক জায়গাটাতে অবস্থান করতে হয়েছে ।

বিস্তারিত»

ফ্লামেংকো

লেখাটি প্রায় আট/নয় বছর আগের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি দেয়ালিকার জন্য। খুঁজে দেখলাম কয়েকটি লেখা চিরদিনের মতো হারিয়ে গিয়েছে। সেজন্য কিছুটা আফসোস হচ্ছে। আজ এই পুরানো লেখাটি পেলাম। ফ্লামেংকো একটি অত্যন্ত শক্তিশালী সংগীত এবং নৃত্যধারা মাধ্যম – আমি যার কিছুই বুঝি না এবং জানিনা। সম্বলটুকু হলো শুধু নির্বোধ ভাল লাগা। এককালে স্প্যানিশ ভাষা শেখার চেষ্টা চালিয়েছিলাম। তার লেজ ধরে – হিস্পানি সংস্কৃতির ফ্লামেংকো, ষাড়ের লড়াই, কিছু সিনেমা,

বিস্তারিত»

টুকরো স্মৃতি-১

দেখতে দেখতে কখন যে ছয়টি বছর কেটে গেল ঠিক যেন বুঝে উঠতে পারলাম না।গত পাঁচ জুন যখন শেষ ডিনার করলাম তখন ভাবতেও কষ্ট হচ্ছিল ক্যাডেট লাইফের এটা শুধু শেষ ডিনারই নয় সব ক্যাডেটদের সাথে এটাই শেষ কোন কার্যক্রম।টেবিল লীডার ছিলাম বলে টেবিলমেট দের সাথে সখ্যতাও বেশ জোরালো ভাবেই গড়ে উঠেছিল।যতই ক্যাডেট থেকে বের হবার দিন ঘনিয়ে এল ততই স্মৃতির পাল্লা ভারি হতে লাগল।কিছু টুকরো টুকরো স্মৃতি আজ স্মরন না করে পারছিনা।

বিস্তারিত»

আমার ছোট বেলা

ছোট বেলার কথা মনে হলেই যে ঘটনা গুলি মনে সব চেয়ে বেশি নাড়া দেয়, এবং পরবর্তী জীবনে যার প্রভাব সব চেয়ে বেশি, সেটাই আজ লিখবো ।

বাবা ছিলেন প্রচণ্ড রাশ ভারী মানুষ । আনন্দ-উচ্ছ্বাস , হাসি-কান্না কোন কিছুর বাহুল্যই তাঁর অপছন্দ ছিল। পাঁচ বোন এর একটি মাত্র ভাই হিসাবে কখনো কোন বিশেষ ছাড় পেতাম না বাবার কাছে।

খুব যে বেশি মারতেন ,

বিস্তারিত»

সচেতনতামুলক পোস্টঃ ব্রাউজারে ইউজারনেম পাসওয়ার্ড হ্যাকিং

ছোটখাট একটা সচেতনতামুলক পোস্ট দেই।

আমরা অনেকেই কম্পিউটারের ব্রাউজারে ইউজার নেম পাসওয়ার্ড সেভ করে রাখি। যাতে কষ্ট করে বার বার ইউজারনেম – পাসওয়ার্ড দিতে না হয়। আপনি যদি ব্রাউজারের মাস্টার পাসওয়ার্ড সেট না করেন, তাহলে এই জিনিসটা খুবই মারাত্মক। যে কেউ আপনার পিসিতে ঢুকে আপনার সব ধরনের পাসওয়ার্ড হ্যাক করে নিতে পারবে। ব্যাপারটা খুবই সোজা।
যদি মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন তাহলে নিচের মত করে যানঃ toolsoption

এবার security tab এ saved password button এ click করুনঃ

ব্যাস,

বিস্তারিত»

ফার্মগেটে কিছুক্ষণ….

এইতো সেদিন ফার্মগেট থেকে ঘুরে আসলাম । মাঝখানে কেটে গেছে দুইটা বছর। ফিরে এসেছিল সেই ঘিঞ্জি ফুটপাত আর পুরানো আমি । আশপাশ থেকে আসছিল গাড়িঘোড়ার সেই পুরানো শব্দত্যাচার । আসছিল দোকানিগুলার চিৎকার , “একশ, একশ। একদাম একশ”, রাস্তায় শুয়ে থাকা হাত পা হীন ভিক্ষুকটার গোঙানি, কপোত-কপোতীদের হাসাহাসি, আরো সব এলোমেলো কোলাহল….

সব কিছুই আগের মতো লাগছিল । কিন্তু সেই এক রকম ছিলাম না আমি ।

বিস্তারিত»

খণ্ড কবিতা বা অকবিতা

০১।
আমি এক ফেরিওয়ালা,
ফেরি করে বেড়াই
স্বপ্নের ডালা মাথায় নিয়ে,

ওরে ছেলে-বুড়ো, মা-বোন
তোরা শোন____
যে যেখানে আছিস;
চাই কি স্বপ্ন তোদের?

আমি এক ফেরিওয়ালা
স্বপ্ন ফেরি করে বেড়াই
লাল, নীল, হলুদ, ধূসর
কিংবা কালো।

আমি এক ফেরিওয়ালা।

দেখেছিস কি তুই?
হলুদ ঘাসের উপর ফড়িং নাচে____
স্বপ্নে বিভোর।

বিস্তারিত»

বাতাসের এই শহরে…

উত্তরবঙ্গের যে ছোট্ট জেলা শহরে আমার বাড়ি, সেখানে অনেক বাতাস। ঠিক সন্ধ্যা বেলা আমরা রেললাইন ধরে হাঁটতে যেতাম।পাশে থাকত বাবলা গাছের সারি,আর একটু আগে ভাগেই বেরিয়ে পড়া দলছুট কিছু জোনাকি। অনেকটা পথ হেঁটে তুলসীগঙ্গার ওপর যে রেলসেতুটা আছে,তার গার্ডারে পা ঝুলিয়ে বসতাম। অস্পষ্টভাবে কানে আসত প্রায় মরে আসা তুলসীগঙ্গার বয়ে চলার শব্দ।আমরা অবশ্য অপেক্ষায় থাকতাম বাতাসের।প্রায় মাতাল করে দেয় এমন একটা বাতাস। তুলসীগঙ্গার ওপারের ধানক্ষেত গুলো কাঁপিয়ে এ বাতাস আমাদের চুল ছুঁয়ে যেতো।

বিস্তারিত»

একজন খাঁটি মানুষের প্রস্থান, গুরু তোমায় সালাম…

ওরচেস্টারশ্যায়ার কাউন্টি আমাদের ক্রিকেট ইতিহাসের অংশ হয়ে গিয়েছে। আমাদের প্রথম কাউন্টি খেলা ক্রিকেটার সাকিব এই কাউন্টির হয়েইখেলেছে। কিছুদিন আগে ওরচেস্টারশ্যায়ার খবরের শিরোনামে এসেছিল, তবে সেটা সাকিবের কারনে নয়। আদ্রিয়ান সংকর নামের জনৈক ক্রিকেটারের কারনে। যার সাথে এ মৌসুমেই চুক্তি করেছিল তারা, কিন্তু চুক্তির ১৫ দিনের মাথাতেই তা বাতিল হয়ে যায়। কারন প্রকাশ পেয়ে যায় আদ্রিয়ান সঙ্কর চুক্তির আগে সাক্ষাৎকারে নিজের সম্পর্কে যে গুনগান করেছিল আর কাগজপত্র দেখিয়েছিল তার পুরোটাই ভূয়া।

বিস্তারিত»

আজম খান

চুপ,চুপ,চুপ, অনামিকা চুপঃ

তখন সম্ভবত সেভেন বা এইটে পড়ি, বাসায় টিভি চ্যানেল বলতে সেই আদি অকৃ্ত্রিম বিটিভি। ডিশের স্বাদ পেতে তখনো অনেক দেরি তাই পড়াশোনা বাদে বাসায় থাকার সময়টাতে বাংলা সিনেমা, নাটক, বির্তক, খবর সব দেখি। এমনকী মাঝে মাঝে জনি প্রিন্ট শাড়ির এ্যাড দেখার জন্যও বসে থাকি। সেই সময় একদিন হঠাৎ বিটিভি ছাড়তেই দেখি এক টিঙটিঙে বুড়ো গান গাইছে- চুপ, চুপ,চুপ, অনামিকা চুপ

বিস্তারিত»

মুখোমুখি

[ব্লগ লেখি অবসর কাটাতে, কবি নই মোটেই। হঠাৎ সিসিবির কবিতা সপ্তাহে তাই রাফ খাতায় জমে থাকা একটা লেখা তুলে দিলাম। কবিতা হয়ত হয়নি মনোলগ ভেবে পড়লেই বাধিত হই।]

গতকালের আমি’র সাথে দেখা হয়ে গেল হঠাৎ করেই;
সকালের ঘুমভাঙা চোখে তাকাতেই
পেছন থেকে উঁকি দেয় আয়নায়।
হুবহু আমার মতই, লম্বায় গড়নে, এমনকি চেহারাতেও।
আমার দিকে তাকিয়ে আমি মিলিয়ে নেই
গতকালের আমাকে আমার সাথে,

বিস্তারিত»

বিদায়বেলায়

বিদায়বেলায়
চারিদিকে পৃথিবীর এত কোলাহল, জীবনের এত আয়োজনে
তা সবে উপেক্ষাভরে, নিথর আমি পড়ে আছি , খাটিয়ার এক কোণে
পৃথিবীর সব রূপ সুধা অবগেহে, ফিরে এসেছি এই ধরনীর পরে।

কত ভাবনা ডানা মেলে, ফানুস উড়ায় মনে
এই শেষবেলায়, তোমায় ফেলে যাবার তরে
বিদায়ের এই বেলা, যদি পাই আমি সবুজ ঘাসের ঘ্রাণ,
ভরে যাবে মোর দেহ মন এই প্রাণ
যদি এখুনি নামে ভরা বাদলের যত ঢল
জীবনের শ্রান্তিটুকু,

বিস্তারিত»

প্রতীক্ষা

প্রতীক্ষা
—কবি রোমিও

আমার মনের আকাশে মেঘ জমে
মাঝে মাঝেই জমে
নিকষ কালো মেঘ
আমার জীবনের প্রকৃ্তি মাঝে মাঝে হয়ে যায় থমথমে
থেমে যায় আমার চলার বেগ

সাদা মেঘ ও জমে
তবে সে অনেক দেরীতে
বর্ষণের বহু পরে
তখন মন টেকেনা ঘরে
বাঁধতে পারেনা শেকল বেড়ীতে
ঘুরে বেড়াই পাড়াময়
উচ্ছাস তবেই কিছুটা কমে

মনের সমুদ্রে উথাল পাথাল ঢেউ চীর বহমান
বহু ঘুরেও মিলল না কেউ
করতে পারল না মিথ্যা প্রমান
প্রয়োজন মোর সীমাহীন ভালোবাসা
আর তাহার তরে অনন্ত প্রতীক্ষা।

বিস্তারিত»