১.
আমাদের দাদী যখন অমাবস্যা রাতে প্রেতাত্মাদের গল্প শোনাতেন, মন্ত্রমুগ্ধ হয়ে শুনতাম। অপঘাতে মৃত্যু হওয়া আত্মাদের অতৃপ্তি, নিশুতি রাতে তাদের প্রলাপ, নির্জন পোড়াবাড়িতে তাদের উপস্থিতি আর শ্মশানঘাটে মানুষের ঘাড় মটকে দেবার কাহিনী শোনানোর সময় দাদী কেমন যেন একটা আধিভৌতিক ভীতিকর আবেশ সৃষ্টি করে ফেলতেন। গায়ের রোম খাঁড়া হয়ে উঠত। ভয় ভয় চোখে দাদীর কোলে মুখ লুকিয়ে যখন গুটিসুটি হয়ে পড়ে থাকতাম, ভাইজান খুব খেপাত।
বিস্তারিত»