মনে পড়ে সেই দিনের কথা

আরেকবার সারাদিন এই রকম মন খারাপ হয়ে ছিল। ‘৯৩/’৯৪ সালের ICC Trophy এর সেমি ফাইনালে বাংলাদেশ যখন কেনিয়ার কাছে হারল। জিততে পারলেই বাংলাদেশ ’৯৬ সালের বিশবকাপ খেলতে পারত । ম্যাচ যদিও আজকের মত এত ক্লোজ ছিল না, কেনিয়ার ২৯৫ তড়া করে বাংলাদেশ করতে পেরেছিল ২৮২ রান। কেনিয়ার প্রথম ১০০ করতে যেখানে ৩০ ওভারের মত লেগেছিল, সেইখানে মরিস ওদম্বের মিডল অর্ডারে ব্যক্তিগত ১১৯ রানের মার কাটারী ইনিংসের সুবাদে কেনিয়া রানের পাহাড় গড়ে ফেলল।ও যখন ব্যাট করতে নামে তখন কেনিয়া রীতিমত ধুকছিল,

বিস্তারিত»

দেখা হবে বিজয়ে

কাছের মানুষেরা বলে আমার চোখে সমস্যা আছে, কাঁদলে আমার চোখ থেকে নাকি পানি পড়ে না। এ নিয়ে নিজে বেশ কয়েকবার বেশ বিব্রতকর অবস্থায় পড়েছি। এমন অনেক সময় হয়েছে যখন হাজার চেষ্টা করেও চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়নি, যদিও কষ্টে বুক ফেটে যাচ্ছিল। আজ অবশ্য হয়েছে উল্টোটা, গত ৮ ঘন্টা যাবত একটু পরপরই চোখ ভিজে উঠছে। ফেসবুকে এক একটা ছবি, এক একটা স্ট্যাটাস, ইউটিউবের ভিডিও,

বিস্তারিত»

আসুন একটি কঠিন কাজ করি…!!!

এই মুহুর্তে সবচেয়ে সহজ কাজ হচ্ছে দু-এক জনের ঘাড়ে দোষ চাপিয়ে নিজের মনকে হালকা করে নেয়া। তারচেয়ে বরং আসুন একটি কঠিন কাজ করি-আমাদের সকল দামাল ছেলের পাশে থাকি। বিশ্বাস করুন, ওরা আমাদের চেয়েও অনেক অনেক বেশি কষ্ট পেয়েছে। অথচ ওদের অর্জন কিন্তু কম নয়। সারা বিশ্ব এখন থেকে জানবে বাংলাদেশ ক্রিকেট দল আর আন্ডার এস্টিমেট করার মতন কোন দল নয়, ইউনিস খান বা শেবাগের মতন অকাট মূর্খরা আমাদের ক্রিকেটকে অবজ্ঞা করে কিছু বলার আগে অবশ্যই দুইবার ভাববে।

বিস্তারিত»

সংসদে অশালীন ভাষার ব্যবহার ও কিছু কথা

সংসদ অধিবেশনে প্রধান বিরোধী দল বি এনপির যোগদান বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেও একটি আশান্বিত হওয়ার মতো বিষয়। সংসদে সরকারি বা বিরোধী দল হিসেবে ভূমিকা রাখা প্রতিটি রাজনৈতিক দলেরই দায়িত্ব। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে বিরোধীদল সরকারের উপর চাপ সৃষ্টির জন্য সংসদ অধিবেশন বর্জন করে। সংসদীয় রীতিতে এটা মোটেও গ্রহণযোগ্য নহে। এবার জাতীয় সংসদের ২৮৫ কার্যদিবসে বিরোধী দলের উপস্থিতি মাত্র ৫৫ দিন। অধিকাংশ দিন অনুপস্থিতির জন্য বাংলাদেশ-ভারত চুক্তি,

বিস্তারিত»

আজকের কালপুরুষ

আজকের কালপুরুষ
———– ড: রমিত আজাদ

কোটি জনতার আর্ত ওস্ঠধর বারংবার হচ্ছে কম্পিত ,
আসুরিক শক্তির কাছে নতজানু হয়ে বড় বেশী উৎকন্ঠিত।
আমাদের চিৎকার নিরেট দেয়ালে ঠেকে,
বার বার ফিরে আসে আমাদেরই কানে,
বেদনার পংক্তিমালা দুখিনী কবিতা হয়ে,
বেজে ওঠে বিষন্ন কোন অসন্তোষের গানে।

প্রতি বছরই একবার করে সুর্যকে প্রদক্ষীন করে পৃথিবী,
আর আমরা যেখানে ছিলাম ঠিক সেখানেই থেমে থাকি।

বিস্তারিত»

অধরা ফাইনাল

আমার মা বলেন ছেলেদের সৌন্দর্য আচরনে আর কাজে। আমি অবশ্যই এই কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেই সব সময়।

দুপুরে খেলা দেখতে যাবো,এই উত্তেজনায় সকাল সকাল ঘুম ভেঙে গেল। মিষ্টি আর পরোটা দিয়ে জম্পেশ একটা খাওয়া দিলাম। পলাশি মোড়ের দোকানগুলো একটু ময়লা হলেও খাবার বানায় বেশ। পেট ডলতে ডলতে সবাইকে ফোন দিলাম। সবাই রেডি।

আমি সাবান ডলে গোসল করে,গায়ে ২-৩ টা স্প্রে ছিটায় নেমে পড়লাম রাস্তায়।

বিস্তারিত»

গণতন্ত্রের তন্ত্র-মন্ত্র – ১

গণতন্ত্রের তন্ত্র-মন্ত্র – ১

গণতন্ত্র বর্তমান বিশ্বের সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক মতাদর্শ বা দর্শন। কি এই গণতন্ত্র, কোথা থেকে এর উদ্ভব, এই দর্শন প্রতিষ্ঠার পিছনে কারা ছিলেন, বিশ্বের অতিত ইতিহাসে গণতন্ত্র কখন কেমন ছিল, কি করে তা রাষ্ট্রযন্ত্রে স্থান পেল, কতটুকু সফল এই রাজনৈতিক মতাদর্শ, এর বিকল্প কিছু আছে কিনা; বিভিন্ন জ্ঞানী, খ্যাতিমান, রাজনীতিবিদ, বুদ্ধিজীবি ও লেখকেরা এই মতাদর্শের পক্ষে ও বিপক্ষে কি বলেছেন বা লিখেছেন এই সম্পর্কে ধারাবাহিক লিখে যাব।

বিস্তারিত»

একটি চিঠি…. ত্রিভুজের তিনটি কোণ….. অত:পর…………..

” ELEMENTS ” , জ্যামিতি শাস্ত্রের এক মহা পবিত্র গ্রন্থ । ৩০০ সাল থেকে উনিশ শতকের গোঁড়া পর্যন্ত জ্যামিতি বলতে বোঝাত ইউক্লিডের হাতে গড়া এই এলিমেন্টস্ বইটিকেই। দীর্ঘ দুই হাজার বছর ধরে ইউক্লিডীয় জ্যামিতি একচেটিয়াভাবে শাসন করেছে জ্যামিতি শাস্ত্রকে । সমগ্র ইউরোপের বাঘা বাঘা সব পণ্ডিতেরা ইউক্লিডীয় জ্যামিতিকে অগ্রাহ্য করার চিন্তা ভুলেও কখনও মাথায় আনতেন না। ভাবা যায়? কতখানি প্রভাব বিস্তার করলে এমনটি হওয়া সম্ভব!

বিস্তারিত»

একটুখানি সবুজ খুঁজি

নানাবিধ ঝামেলায় আজকাল মন মেজাজ খালি খারাপ থাকে। কারণে অকারণে চোখ ফেটে পানি আসে। বুঝতে পারি অনেকদিন ঘরের মেয়ের ঘরে ফেরা হয় না। গুগল ম্যাপের কিয়দাংশ জুড়ে থাকা বঙ্গোপসাগরের ধারের পিচ্চি দেশটা বড্ড জ্বালাতন করে। সকাল বিকাল বাবা-মার সাথে দু এক কথা বলে “কাজে যাই” বা ” কাজ আছে সকালে, ঘুমাতে হবে” বলে ফোন রেখে দিই। বলতে বাধো বাধো ঠেকে যে আমার আর ভালো লাগে না,

বিস্তারিত»

বাংলাদেশ এর এই বিজয়ে আমি পুরাই অস্থির

১৬ মার্চ বাংলাদেশ এর ক্রিকেট ইতিহাস এর জন্য মনে হয় একটা শুভ দিন । অনেক গুলো ইতিহাস , মাইলফলক আর সবশেষে বাংলাদেশ এর বিজয় এর মাধ্যমে শেষ হল ১৬-০৩-২০১২ । ১৬ মার্চ বাংলাদেশ এর ক্রিকেট ইতিহাস এর জন্য একটি শোকের দিনও বটে । ২০০৭ সালের ১৬ মার্চ সড়ক দুর্ঘটনায় মারা যান বাংলাদেশ এর প্রতিভাবান একজন স্পিনার মাঞ্জারুল রানা

বাংলাদেশ এর ক্রিকেট দল তখন বিশ্বকাপ খেলার জন্য ওয়েস্টইন্ডিজ অবস্থান করছে ।

বিস্তারিত»

বিজয় দেখছি,আবারো দেখতে চাই

অনেক স্মরণীয় হয়ে থাকবে দিনটি। অনেকগুলো মাইল ফলক,অনেক গুলো ইতিহাস আর সব শেষে একটি দুর্দান্ত বিজয়।
এশিয়া কাপে ছিটকে পড়তে না চাইলে আজকের ম্যাচে বিজয় ছিল অনিবার্য। আজ ম্যাচ হারলেই সব শেষ সহজ সমীকরণ। টস জিতে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ক্যাপ্টেন মুশফিকুর রহিম।
ধারা ভাষ্যকারদের মধ্যে কেউ কেউ এই সিদ্ধান্তের চরম বিরোধিতা করেন। বাংলাদেশের দুর্বল দিক হোল ব্যাটিং আর ভারতের বোলিং। তাই আজ ম্যাচে বাংলাদেশ বল করার সিধান্ত নিয়ে ফেলে আগে।

বিস্তারিত»

আজকের সেলিব্রেশনঃ যোগ করুন আপনার পছন্দের কোন ইংরেজি বইয়ের নাম

আমি সাধারণত কোন খেলা দেখি না। প্রাত্যহিক ব্যস্ততা ছাড়াও দল হারলে খুব মন খারাপ হয় বলে। কিন্তু দল জিতলে আনন্দে মেতে উঠতে ভুলি না। আন্তর্জাতিক অংগনে নিজের দলের জয় মানে নিজের দেশের জয়। আমাদের পিছিয়ে পড়া দেশটার জন্য এইসব ছোট ছোট জয়ের অনেক মূল্য রয়েছে। এই আমরাই এক সময় অনেক ঐশ্বর্যময় জাতি ছিলাম। খ্রীষ্টপূর্বের অনেক আগে থেকেই এই বাংলার মানুষেরা জাহাজ নিয়ে সমুদ্র দাপিয়ে বেড়িয়েছে।

বিস্তারিত»

সাবাস বাংলাদেশ

খিদা লাগলে আমরা পুরা ইন্ডিয়া খেয়ে ফেলি 😀

আপাতত স্ক্রিনশট নিয়া রাখলাম, পরে ফ্রেমে বান্ধাইয়া রাখুম 😀

সবার শেষে একটা কথা –

আমরা বর্ডারে লুকাইয়া মারি না। আমরা মারি খোলা মাঠে, সবার সামনে !

বিস্তারিত»

ইচ্ছের বর্ষায়

শেষ রাতের দিকে বৃষ্টি নামল। ঝুম বৃষ্টি। করিডোরে দাঁড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করলাম। বৃষ্টির কয়েকটা ফোঁটা এসে মুখের ওপর পড়ল। একটু পরেই শুরু হল বাতাস। প্রকৃতির পাগলামি আজ একটু বেড়েছে। বৃষ্টি এলেই পুণ্যিকে খুব মনে পড়ে। মেয়েটা ভীষণ বৃষ্টি পাগল ছিল। ক্লাশ শেষে প্রায়ই টি.এস.সিতে আড্ডা দিতাম। পুণ্যি বলতো ” ইস যদি বৃষ্টি হত। কেন যে বছরের ছয়টি ঋতুই বর্ষা হলোনা। সারাদিন বৃষ্টিতে ভিজতাম। ”

বিস্তারিত»

“ মরণ — তোমায় স্বাগতম ”

“ মরণ — তোমায় স্বাগতম ”

 

আমি জানি সে আসবে, ধীর পায়ে, ধীর লয়ে

 

হয়তো তখন মাঝ-দুপুর,

রোদ মেখে মেখে হেঁটে হেঁটে খুব হয়রান আমি

এই ক্লান্ত বেলায় তুমি এলে ধূলিমাখা নগরের রাজপথে

 

অথবা তখন নিশীথ বেলা, আকাশের তারাদের সনে জোনাকীর

মিটি মিটি লুকোচুরি খেলা তখন ও অবিরাম,

বিস্তারিত»