শোন, আজ তোমাকে একটা কথা বলব
সেই কথাটা।
ঐযে সেদিন বলতে চেয়েছিলাম- বিকেল বেলা
মানবজ্যামে আটকে পড়ে আর বলাই হলো না।
আরো একদিন বলতে চেয়েছিলাম ওই কথা।
২৩ অক্টোবর, তোমার জন্মদিন ছিল
নেমতন্ন করোনি বোধহয় কাউকে, অতিথি ছিল না বেশী
শুধু কাছের ক’জন সঙ্গী ছাড়া।
কয়েক রকম ফুলও ছিল টেবিল জুড়ে
ছিল একটা মদের বোতল আর ছাইদানি ভরা ধর্ষিত অগ্নিশলাকা
আনমনে হাত থেকে পড়ে গেল আমার- একথোকা চন্দ্রমল্লিকা
সেদিনওতো কথাটি আর বলা হলো না।






